Sunday, June 21, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

June 21, 2026
in আন্তর্জাতিক
লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
লেবাননে ইসরায়েলের প্রাণঘাতী বিমান হামলার জেরে কৌশলগতভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। তেহরানের এই সিদ্ধান্তে আন্তর্জাতিক চাপের মুখে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীকে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং ইসরায়েলি গণমাধ্যম ‘চ্যানেল ১২ নিউজ’-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

শনিবার (২০ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া জানায়, ওয়াশিংটনের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) লঙ্ঘন করে ইসরায়েল দক্ষিণ লেবাননে নির্বিচারে হামলা চালিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের এই সাম্প্রতিক হামলায় লেবাননে অন্তত ৮৩ জন নিহত হয়েছেন। এর প্রতিক্রিয়া হিসেবেই ইরান মাত্র তিন দিন আগে খুলে দেওয়া হরমুজ প্রণালি পুনরায় বন্ধের কঠোর সিদ্ধান্ত নেয়।
সামরিক কমান্ডের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, এটি তেহরানের পক্ষ থেকে নেওয়া ‘প্রথম পদক্ষেপ’। ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকলে সামনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরো বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দক্ষিণ লেবাননে ইসরায়েলি ডিফেন্স ফোর্সকে (আইডিএফ) অবিলম্বে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন। তবে দখলে রাখা এলাকাগুলো থেকে সেনা প্রত্যাহারের কোন ঘোষণা দেওয়া হয়নি।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হওয়া ‘ইসলামাবাদ সমঝোতা স্মারকের (এমওইউ)’ পরবর্তী পদক্ষেপ হিসেবে আগামীকাল রোববার সুইজারল্যান্ডের বার্গেনস্টকে দুই দেশের ‘টেকনিক্যাল পর্যায়ের’ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে আরো বলা হয়, মার্কিন ও ইরানি প্রতিনিধিদের সঙ্গে এ আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরাও অংশ নেবেন।

১৪ দফার সমঝোতা স্মারকের প্রথম দফাতেই লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের কথা বলা হয়েছে। কিন্তু গত বুধবার স্মারকটি সই হওয়ার পরও লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। এ অবস্থায় সুইজারল্যান্ডের পরিকল্পিত আলোচনা বিলম্বিত হলো।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে উচ্চপর্যায়ের একটি ইরানি প্রতিনিধিদল আজ সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও শিগগিরই বৈঠকে যোগ দিতে রওনা হবেন বলে ইঙ্গিত দিয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। দলে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির পাশাপাশি জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা, কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা এবং তেল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

আজ বিশ্ব বাবা দিবস

Next Post

আবারও বিয়ের পিঁড়িতে আমির খান

Related Posts

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করল ইরান
আন্তর্জাতিক

হরমুজ বন্ধ করে দিলো ইরান

বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪
আন্তর্জাতিক

বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু
আন্তর্জাতিক

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

Next Post
আবারও বিয়ের পিঁড়িতে আমির খান

আবারও বিয়ের পিঁড়িতে আমির খান

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
আবারও বিয়ের পিঁড়িতে আমির খান

আবারও বিয়ের পিঁড়িতে আমির খান

লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

আজ বিশ্ব বাবা দিবস

আজ বিশ্ব বাবা দিবস

বিশ্বকাপে ইতিহাস গড়ল কুরাসাও

বিশ্বকাপে ইতিহাস গড়ল কুরাসাও

একযুগ পর বিশ্বকাপের নকআউট পর্বে জার্মানি

একযুগ পর বিশ্বকাপের নকআউট পর্বে জার্মানি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

21 June 2026

লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার