Thursday, August 27, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

হলি ক্রসে ভর্তিতে বিবাহিতদের আবেদন নিষেধ, বিয়ে করলে টিসি

August 27, 2026
in শিক্ষা
হলি ক্রসে ভর্তিতে বিবাহিতদের আবেদন নিষেধ, বিয়ে করলে টিসি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এ পরিপ্রেক্ষিতে রাজধানীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হলি ক্রস কলেজ ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে একাডেমিক যোগ্যতা ও জিপিএ’র পাশাপাশি বেশ কিছু বিশেষ শর্ত আরোপ করেছে কলেজ কর্তৃপক্ষ। এর মধ্যে উল্লেখযোগ্য শর্ত হলো—বিবাহিতদের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন না করার অনুরোধ জানানো হয়েছে। শুধু তাই নয়, ভর্তি হওয়ার পর সেশন চলাকালে কোনো শিক্ষার্থী বিয়ে করলে তাকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) প্রদান করা হবে বলেও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

এছাড়া শিক্ষার্থীদের জন্য আরও কিছু বাধ্যতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নিয়মিত তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা, কলেজ নির্ধারিত ইউনিফর্ম পরিধান, শরীরচর্চা ও সহ-পাঠ্যক্রম কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ। পাশাপাশি কলেজ প্রাঙ্গণে মোবাইল ফোন আনা ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, উল্লিখিত শর্তাবলির সঙ্গে যাদের দ্বিমত রয়েছে, তাদের আবেদন না করার জন্য অনুরোধ করা হচ্ছে।

ভর্তি আবেদনের যোগ্যতা

ভর্তির যোগ্যতার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ থাকতে হবে। একই সঙ্গে এসএসসিতে উচ্চতর গণিত ও জীববিজ্ঞান- দুটি বিষয়ই থাকতে হবে। মানবিক বিভাগে ভর্তির জন্য এসএসসিতে জিপিএ ৩.০০ থেকে ৫.০০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ ৪.০০ থেকে ৫.০০ থাকতে হবে।

বিভাগ পরিবর্তনের সুযোগও রাখা হয়েছে। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ ৮.০০ বা তার বেশি পাওয়া শিক্ষার্থীরা মানবিক বিভাগে ভর্তির আবেদন করতে পারবেন। আর বিজ্ঞান বিভাগে জিপিএ ৪.২৫ বা তার বেশি পাওয়া শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তির আবেদন করতে পারবেন।

হলি ক্রসে একাদশে ভর্তি আবেদন যেভাবে

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আগামী ২ সেপ্টেম্বর বুধবার থেকে ৫ সেপ্টেম্বর শনিবার রাত ১২টার মধ্যে কলেজের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম পূরণ শেষে বিকাশের মাধ্যমে চার্জ ছাড়া মোট ৫০০ টাকা জমা দিয়ে ফরম দাখিল করতে হবে।

পেমেন্টের ৫ থেকে ১০ মিনিট পর আবেদন ফরম ও ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রবেশপত্রের মুদ্রিত কপি পরবর্তী ভর্তি-সংক্রান্ত সব কার্যক্রমে সঙ্গে রাখতে হবে।

আবেদনের সময় সদ্য তোলা পাসপোর্ট আকারের ছবি, এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ছবি এবং অনলাইন ফলাফলের কপি দিতে হবে। আবেদন করার সময় এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও ফলাফলের তথ্যের সঙ্গে মিল রেখে সঠিক তথ্য দিতে হবে। কোনো ভুল বা মিথ্যা তথ্য পাওয়া গেলে ভর্তি আবেদন বাতিল হতে পারে।

ভর্তির লিখিত পরীক্ষা ১০ সেপ্টেম্বর

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, এসএসসি পরীক্ষা-২০২৬-এর পাঠ্যসূচি অনুযায়ী নির্বাচন পরীক্ষা নেওয়া হবে। বিজ্ঞান বিভাগের পরীক্ষায় বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান ও সাধারণ জ্ঞান থাকবে।

মানবিক বিভাগের পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি, ইতিহাস ও সাধারণ জ্ঞান এবং ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ ও সাধারণ জ্ঞান থাকবে।

মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের নির্বাচন পরীক্ষা হবে ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। বিজ্ঞান বিভাগের পরীক্ষা হবে ১১ সেপ্টেম্বর, শুক্রবার। পরীক্ষার আসন ও সময় ৮ সেপ্টেম্বর দুপুর ১২টার পর কলেজের ওয়েবসাইট ও ফেসবুক পেজে জানানো হবে। আসনব্যবস্থার বিস্তারিত তথ্য ৯ সেপ্টেম্বর দুপুর ১টার পর প্রকাশ করা হবে।

ফল ১৫ সেপ্টেম্বর, ভর্তি ১৫-১৭ সেপ্টেম্বর

চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ফল ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১টার পর কলেজের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

নির্বাচিত শিক্ষার্থীদের ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে অনলাইনে বিকাশের মাধ্যমে ভর্তি ফি জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি ফি জমা না দিলে ভর্তির সুযোগ বাতিল বলে গণ্য হবে।

হলি ক্রসে একাদশে আসন ১৩৫০

হলি ক্রস কলেজে এবার বিজ্ঞান বিভাগে ৭৮০টি, ব্যবসায় শিক্ষা বিভাগে ২৮০টি এবং মানবিক বিভাগে ২৯০টি আসন রয়েছে। সব মিলিয়ে একাদশ শ্রেণিতে মোট ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

ভর্তি-সংক্রান্ত হালনাগাদ তথ্য কলেজের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে। পরিস্থিতি বিবেচনায় নির্ধারিত তারিখ ও সময় পরিবর্তন হলে সেখানেই তা জানানো হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

এক দিনে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৬০, মামলা ৪৬

Next Post

মুক্তির পরপরই ‘টক্সিক’ ঝড়ে কাঁপছে বক্স অফিস

Related Posts

জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ৮ ডিসেম্বর
শিক্ষা

জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ৮ ডিসেম্বর

একাদশ শ্রেনিতে ভর্তি-ক্লাসের নতুন নিয়ম
শিক্ষা

একাদশ শ্রেনিতে ভর্তি-ক্লাসের নতুন নিয়ম

জবির ছাত্রী হলে চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা
শিক্ষা

জবির ছাত্রী হলে চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

Next Post
মুক্তির পরপরই ‘টক্সিক’ ঝড়ে কাঁপছে বক্স অফিস

মুক্তির পরপরই ‘টক্সিক’ ঝড়ে কাঁপছে বক্স অফিস

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
আজ বসছে সংসদের তৃতীয় অধিবেশন

আজ বসছে সংসদের তৃতীয় অধিবেশন

মুক্তির পরপরই ‘টক্সিক’ ঝড়ে কাঁপছে বক্স অফিস

মুক্তির পরপরই ‘টক্সিক’ ঝড়ে কাঁপছে বক্স অফিস

হলি ক্রসে ভর্তিতে বিবাহিতদের আবেদন নিষেধ, বিয়ে করলে টিসি

হলি ক্রসে ভর্তিতে বিবাহিতদের আবেদন নিষেধ, বিয়ে করলে টিসি

এক দিনে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৬০, মামলা ৪৬

সাংবাদিক নিয়োগ দেবে গ্লোবাল টিভি

সাংবাদিক নিয়োগ দেবে গ্লোবাল টিভি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

27 August 2026

হলি ক্রসে ভর্তিতে বিবাহিতদের আবেদন নিষেধ, বিয়ে করলে টিসি

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার