Wednesday, September 30, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলাইন লেভিট

August 13, 2026
in আন্তর্জাতিক
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলাইন লেভিট
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
পরিবার ও দুই ছোট সন্তানের সঙ্গে আরও বেশি সময় কাটাতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব ছাড়ছেন ক্যারোলাইন লেভিট। চলতি আগস্ট মাসের শেষ দিকে তিনি পদ ছাড়বেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেভিটকে তার ‘সবচেয়ে বিশ্বস্ত সহযোগীদের’ একজন হিসেবে উল্লেখ করেছেন। প্রেস সেক্রেটারির দায়িত্ব ছাড়ার পরও লেভিট তার অন্যতম প্রধান পরামর্শক হিসেবে কাজ করবেন বলে জানিয়েছেন ট্রাম্প।

পাশাপাশি রিপাবলিকান পার্টির রাজনীতিতেও তিনি প্রভাবশালী ভূমিকা রাখবেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

২৮ বছর বয়সী ক্যারোলাইন লেভিট গত বছর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব নেন। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই পদে দায়িত্ব নেওয়া সবচেয়ে কম বয়সী ব্যক্তি।

গত মে মাসে কন্যাসন্তানের জন্ম দেন লেভিট। স্বামী নিকোলাস রিসিওর সঙ্গে এটি তাঁর দ্বিতীয় সন্তান। তাঁদের দুই বছরের একটি ছেলেও রয়েছে। কন্যাসন্তান জন্মের পর মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন তিনি। গত মাসে আবার কাজে যোগ দেন।

ট্রাম্পের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেন লেভিট। তিনি বলেন, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন তাঁর জীবনের সবচেয়ে সম্মানের ও রোমাঞ্চকর অভিজ্ঞতাগুলোর একটি। তবে একই সঙ্গে মা হওয়া এবং বিশ্বের অন্যতম কঠিন সরকারি দায়িত্ব সামলানো তাঁর জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।

লেভিট বলেন, সন্তান জন্মের পর হোয়াইট হাউসে কাজে ফিরে তিনি উপলব্ধি করেন, প্রেস সেক্রেটারির দায়িত্ব পালনে যে পরিমাণ সময়, শক্তি ও মনোযোগ দিতে হয়, তাতে তার দুই সন্তানকে প্রয়োজনীয় সময় দেওয়া সম্ভব হচ্ছে না।

এ কারণেই শেষ পর্যন্ত হোয়াইট হাউস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিজের এই সিদ্ধান্তকে জীবনের একটি কঠিন, তবে প্রয়োজনীয় সিদ্ধান্ত হিসেবে বর্ণনা করেছেন লেভিট।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হওয়ার আগে থেকেই ট্রাম্পের সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে লেভিটের। ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি হোয়াইট হাউসে সহকারী প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে নিউইয়র্কের রিপাবলিকান কংগ্রেস সদস্য এলিস স্টেফানিকের যোগাযোগবিষয়ক পরিচালক হিসেবেও কাজ করেন।

২০২২ সালে নিউ হ্যাম্পশায়ার থেকে কংগ্রেস সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন লেভিট। রিপাবলিকান দলের প্রাথমিক নির্বাচনে জয় পেলেও সাধারণ নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী ক্রিস পাপাসের কাছে পরাজিত হন।

এদিকে, লেভিটের স্থলাভিষিক্ত কে হবেন, তা এখনো ঘোষণা করেননি প্রেসিডেন্ট ট্রাম্প। তাঁর মাতৃত্বকালীন ছুটির সময় হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে প্রশাসনের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং স্বরাষ্ট্রমন্ত্রী ডগ বার্গাম।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

জ্বালানি সংকটের নেপথ্যে পরিকল্পনার ঘাটতি: নাহিদ

Next Post

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

Related Posts

বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রের শুল্কছাড় পেল বাংলাদেশ
আন্তর্জাতিক

বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রের শুল্কছাড় পেল বাংলাদেশ

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন
আন্তর্জাতিক

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

নেপালে তুষারধসে ২ মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ১০ জন
আন্তর্জাতিক

নেপালে তুষারধসে ২ মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ১০ জন

Next Post
চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার

প্রেসিডেন্ট কাপ খেলতে নেপাল যাচ্ছে টার্গেটবল

প্রেসিডেন্ট কাপ খেলতে নেপাল যাচ্ছে টার্গেটবল

ফ্যাসিবাদের সাথে জড়িত হলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশজুড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ মৃত্যু

দেশজুড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ মৃত্যু

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

13 August 2026

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলাইন লেভিট

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার