Thursday, October 15, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

হোয়াটসঅ্যাপে আসছে মেসেজ শিডিউলের নতুন সুবিধা

October 15, 2026
in বিজ্ঞান ও প্রযুক্তি
হোয়াটসঅ্যাপে আসছে মেসেজ শিডিউলের নতুন সুবিধা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি ডেস্ক

ব্যস্ত জীবনের ফাঁকে প্রিয়জনের জন্মদিনে রাত ১২টায় শুভেচ্ছা বার্তা পাঠানো কিংবা সময়মতো প্রয়োজনীয় কোনো কথা মনে করিয়ে দেওয়া অনেক সময়ই কঠিন হয়ে পড়ে। ব্যবহারকারীদের এই ভোগান্তি কমাতে জিমেইলের মতো মেসেজ শিডিউল করার সুবিধা নিয়ে আসছে জনপ্রিয় বার্তা আদান-প্রদানকারী প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। নতুন এই ফিচার চালুর ফলে ব্যবহারকারীরা আগে থেকেই বার্তা, ছবি বা ভিডিও পাঠানোর সময় নির্ধারণ করে রাখতে পারবেন।

প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপ তাদের অ্যান্ড্রয়েড বিটা ভার্সনে (২.২৬.৪০.৭) নতুন এই ফিচারের পরীক্ষা চালাচ্ছে। সেবাটি ব্যবহার করতে কাঙ্ক্ষিত চ্যাট ওপেন করে মেসেজ টাইপ করার পর সেন্ড বাটন কিছুক্ষণ চেপে ধরে রাখতে হবে। সেখানে একটি নতুন পপ-আপ উইন্ডো চালু হবে, যা থেকে সময় ও তারিখ নির্ধারণ করা যাবে। বার্তা ছাড়াও ছবি, ভিডিও বা লিংকও একই প্রক্রিয়ায় নির্দিষ্ট সময়ে পাঠানোর ব্যবস্থা করা সম্ভব।

নতুন এই ফিচারে অন্তত ১০ মিনিট পর থেকে শুরু করে আগামী ১৪ দিন পর্যন্ত যেকোনো সময়ের মেসেজ শিডিউল করার স্বাধীনতা থাকছে। পাশাপাশি পাঠানো ছবি বা ভিডিওতে ফিল্টার, ক্যাপশন বা ড্রয়িং যোগ করার সুবিধাও থাকছে। ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষায় এই শিডিউল করা বার্তাগুলোও আগের মতো এন্ড-টু-এন্ড এনক্রিপশনের সুরক্ষাবলয়ে থাকবে।

এই সুবিধাটি শুধু ব্যক্তিগত চ্যাটেই নয়, বরং যেকোনো হোয়াটসঅ্যাপ গ্রুপেও কাজে লাগানো যাবে। নির্দিষ্ট সময়ে কোনো জরুরি বার্তা বা ঘোষণা নিজে থেকেই গ্রুপে পোস্ট হয়ে যাবে। এতে সুবিধা হলো, বার্তা পাঠানোর নির্ধারিত মুহূর্তে ব্যবহারকারীর মোবাইল ডাটা বন্ধ থাকলেও অথবা অ্যাপ চালু না থাকলেও হোয়াটসঅ্যাপ নিজ দায়িত্বে বার্তাটি পৌঁছে দেবে। বার্তা পাঠানোর আগেই চাইলে সেটি পরিবর্তন বা মুছে ফেলার সুযোগও রাখা হয়েছে। বর্তমানে ফিচারটি কেবল বিটা পরীক্ষকদের জন্য সীমিত থাকলেও শিগগিরই এটি সাধারণ সব ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ

Next Post

নড়াইলে অনলাইন প্রতারণা, গ্রেফতার ২

Related Posts

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
বিজ্ঞান ও প্রযুক্তি

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

স্যাটেলাইটের ধ্বংসাবশেষ ছুটে আসছিল, রক্ষা পেল বাংলাদেশের বিএস-১
বিজ্ঞান ও প্রযুক্তি

স্যাটেলাইটের ধ্বংসাবশেষ ছুটে আসছিল, রক্ষা পেল বাংলাদেশের বিএস-১

এআই দিয়ে যারা ৮০’র দশকের ট্রেন্ডিং ছবি বানিয়েছিলেন তাদের তথ্য ফাঁস!
বিজ্ঞান ও প্রযুক্তি

এআই দিয়ে যারা ৮০’র দশকের ট্রেন্ডিং ছবি বানিয়েছিলেন তাদের তথ্য ফাঁস!

Next Post
নড়াইলে অনলাইন প্রতারণা, গ্রেফতার ২

নড়াইলে অনলাইন প্রতারণা, গ্রেফতার ২

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৫

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৫

ঢাকায় বসছে চারজাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট

ঢাকায় বসছে চারজাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট

নড়াইলে অনলাইন প্রতারণা, গ্রেফতার ২

নড়াইলে অনলাইন প্রতারণা, গ্রেফতার ২

হোয়াটসঅ্যাপে আসছে মেসেজ শিডিউলের নতুন সুবিধা

হোয়াটসঅ্যাপে আসছে মেসেজ শিডিউলের নতুন সুবিধা

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

15 October 2026

হোয়াটসঅ্যাপে আসছে মেসেজ শিডিউলের নতুন সুবিধা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার