Friday, July 3, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

১০ মামলাতেই আইভীর জামিন বহাল

মুক্তিতে বাধা নেই:

May 10, 2026
in আইন ও অপরাধ
১০ মামলাতেই আইভীর জামিন বহাল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর ১০টি মামলার জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ৯ নভেম্বর আইভীকে পাঁচটি মামলায় জামিন দিয়েছিলেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ পাঁচটি আবেদন করেছিল। ওই আবেদনগুলো আজ খারিজ করেছেন আপিল বিভাগ। এ ছাড়া আরও পাঁচটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে চেম্বার বিচারপতির দেওয়া আদেশও বাতিল করা হয়েছে।এর ফলে মোট ১০টি মামলায় হাইকোর্ট থেকে পাওয়া আইভীর জামিন কার্যকর থাকছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফাতিমা আক্তার এবং আইভীর আইনজীবী মো. মোতাহার হোসেন সাজু ও এস এম হৃদয় রহমান।

আইনজীবী মোতাহার হোসেন বলেন, আপিল বিভাগের এই আদেশের ফলে সেলিনা হায়াৎ আইভীর কারাগার থেকে মুক্তিতে আর আইনি বাধা থাকল না।

আপিল বিভাগ একই সঙ্গে হাইকোর্টকে একটি নির্দেশ দিয়েছেন। গত ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট পাঁচটি মামলায় আইভীকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রাষ্ট্রপক্ষের প্রতি রুল জারি করেছিলেন। সেই রুলগুলো নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

পোশাকশ্রমিক মিনারুল হত্যা মামলায় গত বছরের ৯ মে গ্রেপ্তার হন সেলিনা হায়াৎ আইভী। পরে তাকে আরও ৯টি ফৌজদারি মামলায় গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখানো হয়।

পরবর্তী সময়ে আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৯ নভেম্বর এবং চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট এই ১০টি মামলাতেই তাকে জামিন দেন।

তবে আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, গত ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট পাঁচটি মামলায় জামিন দেওয়ার পরপরই আইভীকে নতুন করে আরও দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সেলিম মণ্ডল ও আবদুস সালাম হত্যার ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় এই মামলা দুটি করা হয়েছিল।

গত ৩০ এপ্রিল হাইকোর্ট ওই দুটি মামলায় আইভীকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রাষ্ট্রপক্ষের প্রতি পৃথক দুটি রুল জারি করেন।

পরে এই দুই মামলার জামিন আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদন দুটি বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করলো এনসিপি

Next Post

এগিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করলো বাংলাদেশ

Related Posts

আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
আইন ও অপরাধ

আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেপ্তার
আইন ও অপরাধ

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেপ্তার

জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড 
আইন ও অপরাধ

জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড 

Next Post
এগিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করলো বাংলাদেশ

এগিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করলো বাংলাদেশ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
সাইবার অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

সাইবার অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকছেন যারা

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকছেন যারা

স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ

স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ

এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল, সময়সূচি প্রকাশ

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

10 May 2026

১০ মামলাতেই আইভীর জামিন বহাল

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার