Sunday, August 2, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮

August 2, 2026
in অর্থ-বাণিজ্য
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
তিন মাস পর আবার বাড়ল রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম। সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫২৮ টাকা থেকে ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অগাস্ট মাসের জন্য নির্ধারিত এই নতুন দর রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

অগাস্টের জন্য বেসরকারি এলপিজির প্রতি কেজির দাম খুচরা পর্যায়ে মূল্য সংযোজন করসহ (মূসক) ১৩৩ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। জুলাইয়ে এ দাম ছিল ১২৭ টাকা ৩০ পয়সা। সে হিসাবে প্রতি কেজিতে দাম বেড়েছে ৫ টাকা ৮৫ পয়সা।

অগাস্টের সমন্বয়ে ৫ দশমিক ৫ কেজির সিলিন্ডারের দাম ৭৩২ টাকা, ১২ দশমিক ৫ কেজির দাম ১ হাজার ৬৬৪ টাকা, ১৫ কেজির ১ হাজার ৯৯৭ টাকা এবং ১৬ কেজির ২ হাজার ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৩৯৭ টাকা, ২০ কেজির দাম ২ হাজার ৬৬৩ টাকা, ২২ কেজির দাম ২ হাজার ৯২৯ টাকা, ২৫ কেজির দাম ৩ হাজার ৩২৯ টাকা, ৩০ কেজির দাম ৩ হাজার ৯৯৫ টাকা, ৩৩ কেজির দাম ৪ হাজার ৩৯৪ টাকা, ৩৫ কেজির দাম ৪ হাজার ৬৬০ টাকা এবং ৪৫ কেজির দাম ৫ হাজার ৯৯২ টাকা নির্ধারণ করা হয়েছে।

যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও লিটার প্রতি ৭০ টাকা ৪০ পয়সা থেকে ৩ টাকা ২৭ পয়সা বাড়ানো হয়েছে। নতুন দর নির্ধারণ হয়েছে ৭৩ টাকা ৬৭ পয়সা।

বিইআরসি বলেছে, সৌদি আরামকোর অগাস্ট মাসের প্রোপেন (বর্ণহীন, গন্ধহীন এবং সহজে তরলীকৃত জ্বালানি, যা প্রাকৃতিকভাবে গ্যাস প্রক্রিয়াজাতকরণ ও পেট্রোলিয়াম শোধনের মাধ্যমে পাওয়া যায়) ও বিউটেনের (বর্ণহীন ও অত্যন্ত দাহ্য হাইড্রোকার্বন গ্যাস) সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইজ) অনুযায়ী এ দাম ঠিক করা হয়েছে।

অগাস্টে প্রোপেনের সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৬২০ ডলার এবং বিউটেনের দর ৬৪০ ডলার ধরা হয়েছে। প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ ধরে গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৬৩৩ ডলার বিবেচনায় নেওয়া হয়েছে।

জুলাইয়ে গড় সৌদি সিপি ধরা হয়েছিল প্রতি মেট্রিক টন ৫৯৩ ডলার। সে হিসাবে অগাস্টে গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টনে ৪০ ডলার বেড়েছে।

এলপিজি আমদানিতে জাহাজ ভাড়া ও ব্যবসায়ীর প্রিমিয়াম প্রতি মেট্রিক টন ১৮০ ডলার এবং প্রতি ডলারের গড় বিনিময় মূল্য ১২৩ টাকা ৬৯ পয়সা বিবেচনায় নিয়ে অগাস্টের দাম নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির কেজি প্রতি দাম মূসকসহ ১২৯ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। গ্যাসীয় অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম প্রতি ঘনমিটার ২৮৭ টাকা ৫০ পয়সা করা হয়েছে।

তবে সরকারি এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ১২ দশমিক ৫০ কেজির সরকারি এলপিজি সিলিন্ডারের ভোক্তা পর্যায়ের দাম ৭৭৬ টাকা ৯৩ পয়সা বহাল থাকবে।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের পিএস গ্রেপ্তার

Next Post

ঢাকার আশপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর

Related Posts

এক মাসে পোলাও চাল কেজিতে বেড়েছে ৬০ থেকে ৮০ টাকা
অর্থ-বাণিজ্য

এক মাসে পোলাও চাল কেজিতে বেড়েছে ৬০ থেকে ৮০ টাকা

২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার
অর্থ-বাণিজ্য

২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার

বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত
অর্থ-বাণিজ্য

বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

Next Post
ঢাকার আশপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার আশপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান ​ড. সাব্বির মোস্তফা খান

ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান ​ড. সাব্বির মোস্তফা খান

জামায়াত থাকলে আওয়ামী লীগও থাকবে: ফরহাদ মজহার

জামায়াত থাকলে আওয়ামী লীগও থাকবে: ফরহাদ মজহার

ঢাকার আশপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার আশপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

02 August 2026

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার