Friday, April 17, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

১২ দেশের জন্য নতুন শুল্ক হার নির্ধারণ করলেন ট্রাম্প

July 5, 2025
in আন্তর্জাতিক
১২ দেশের জন্য নতুন শুল্ক হার নির্ধারণ করলেন ট্রাম্প
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক:

বাণিজ্যযুদ্ধের উত্তাপের মধ্যেই ধেয়ে আসছে যুক্তরাষ্ট্রের আকাশচুম্বী শুল্কের চাপ। আর মাত্র চারদিন বাদেই শেষ হতে যাচ্ছে আমদানি পণ্যে বাড়তি শুল্ক স্থগিতের মেয়াদ। এ অবস্থায় এরই মধ্যে বিশ্বের ১২টি দেশের জন্য নতুন শুল্ক হার নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আগামী সোমবার (৭ জুলাই) জানা যাবে কোন কোন দেশের পণ্যে নতুন শুল্ক নির্ধারণ করা হয়েছে। এই চিঠিতে যত পরিমাণ শুল্ক ধরা হয়েছে, সেটিই মানতে হবে বলে জানিয়েছেন ট্রাম্প।

শনিবার (৫ জুলাই) নিউজার্সিতে যাওয়ার সময় সাংবাদিকরা বিমানে ট্রাম্পকে এ নিয়ে প্রশ্ন করেন। তখন ট্রাম্প বলেন, ‘আমি কিছু চিঠি সই করেছি। সোমবার তা পাঠানো হবে, সম্ভবত ১২টি দেশে। ভিন্ন ভিন্ন হারে শুল্ক আরোপের প্রস্তাব থাকছে এসব চিঠিতে।’

নির্ধারিত ১২ দেশের নাম উল্লেখ না করলেও ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, শুল্কের হার ৭০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। অধিকাংশ নতুন হার কার্যকর হবে আগামী ১ আগস্ট থেকে।

চলতি বছরের এপ্রিলে বিশ্বের বিভিন্ন দেশের ওপর বাড়তি শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর অনেক দেশ বাড়তি শুল্ক আরোপ করে রেখেছে। এ কারণে এসব দেশকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে পারস্পরিক শুল্ক দিতে হবে।

তবে, আলোচনার সুযোগ দিতে এসব বাড়তি শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছিল। সেই সময়সীমা শেষ হচ্ছে ৯ জুলাই।

বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা পিছিয়ে পড়ায় হতাশা প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘চিঠি পাঠানোই ভালো। আলোচনা অনেক সময়সাপেক্ষ এবং জটিল।’

বিশ্লেষকদের ধারণা, বহু দেশের সঙ্গে আলাদা করে আলোচনা চালিয়ে যাওয়ার আগের পরিকল্পনা থেকে সরে এসে প্রকৃতপক্ষে এখন একতরফাভাবে শুল্ক আরোপের পথে হাঁটছে যুক্তরাষ্ট্র।

এখন পর্যন্ত কেবল যুক্তরাজ্য ও ভিয়েতনামের সঙ্গে চুক্তি করতে পেরেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাজ্য ১০ শতাংশ শুল্ক ধরে রেখেছে এবং গাড়ি ও বিমান খাতে বিশেষ সুবিধা পেয়েছে। ভিয়েতনামের সঙ্গে চুক্তিতে তাদের পণ্যের ওপর শুল্ক ৪৬ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে।

অন্যদিকে, ভারতের সঙ্গে প্রত্যাশিত চুক্তি আলোর মুখ দেখেনি। ইউরোপীয় ইউনিয়নও শুক্রবার জানিয়েছে, আলোচনায় অগ্রগতি না থাকায় তারা শুল্ক বৃদ্ধির বদলে বর্তমান অবস্থাই বজায় রাখতে চায়।

Previous Post

তুর্কমেনিস্তানের জালে প্রথমার্ধেই ৭ গোল দিল বাংলাদেশ

Next Post

সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়ালে ব্যাংকে কেউ টাকা রাখবে না

Related Posts

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন
আন্তর্জাতিক

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা বিনিময় অব্যাহত রয়েছে: ইরান
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা বিনিময় অব্যাহত রয়েছে: ইরান

হরমুজে জাহাজ চলাচল নিয়ে ইরানের নতুন প্রস্তাব
আন্তর্জাতিক

হরমুজে জাহাজ চলাচল নিয়ে ইরানের নতুন প্রস্তাব

Next Post
সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়ালে ব্যাংকে কেউ টাকা রাখবে না

সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়ালে ব্যাংকে কেউ টাকা রাখবে না

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ফিরল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, থাকছে ছুটি

ফিরল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, থাকছে ছুটি

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন শিক্ষিকা মাহেরীন চৌধুরী

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন শিক্ষিকা মাহেরীন চৌধুরী

মীর নাছিরের মামলায় চিন্ময় দাশের জামিন

মীর নাছিরের মামলায় চিন্ময় দাশের জামিন

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

শেয়ারবাজারে সপ্তাহের শেষ দিনে মিশ্র প্রবণতা, কমেছে লেনদেন

শেয়ারবাজারে সপ্তাহের শেষ দিনে মিশ্র প্রবণতা, কমেছে লেনদেন

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার