ক্রীড়া প্রতিবেদক :
বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় মঙ্গলবার (১০ নভেম্বর) থেকে শুরু হয়েছে ৩দিনব্যাপী ৩৭তম জাতীয় সিনিয়র পুরুষ ও ১১তম জাতীয় মহিলা কুস্তি প্রতিযোগিতা- ২০২৬। উভয় গ্ৰুপে এবার ১৩৭ জন কুস্তিগীর নিয়ে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় প্রতিযোগিতা।
সকালে রোলার স্কেটিং কমপ্লেক্স গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপি।
এসময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অব:) আ স ম রিদওয়ানূর রহমান, সাধারণ সম্পাদক, এম আর আলী ফাহিম, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আব্দুল মবিন ফাইটার ও কোষাধ্যক্ষ মাসুদ আক্তার মোবারকি সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রতিযোগিতার প্রথম দিনে পুরুষ ও মহিলাদের বিভিন্ন ওজন শ্রেণীতে প্রথম এবং দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিযোগিতায় বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, সার্ভিভেস দল ও ক্লাব থেকে পুরুষ ১০টি ওজন শ্রেণী এবং মহিলা ১০টি ওজন শ্রেণীতে সর্বমোট ১৩৭জন খেলোয়াড় অংশ গ্রহন করছে।










Discussion about this post