Monday, September 21, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

১৩ মাসে ঢাকা ও আশপাশে ১৬০৪ অবরোধ

August 31, 2025
in জাতীয়
১৩ মাসে ঢাকা ও আশপাশে ১৬০৪ অবরোধ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ঢাকা ও এর আশপাশে সড়কে ১২৩টি সংগঠন এক হাজার ৬০৪টি অবরোধ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৩১ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর ঢাকা ও এর আশপাশে রাস্তায় এক হাজার ৬০৪টি অবরোধ হয়েছে। এটি করেছে ১২৩টি সংগঠন। আপনাদের মাধ্যমে অনুরোধ- এগুলো তারা যেন রাস্তায় না করে, এতে রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি হয়। যানজটের একটা বড় কারণ হলো… একটা রাস্তার যদি কোনো একটা কোণা ব্লক হয়ে যায়, ঢাকা শহর কিন্তু অ্যাফেক্টেড হয়ে যায়। আমি সবার কাছে একটা অনুরোধ করবো, এটা যদি একটা সুনির্দিষ্ট জায়গায় করা হয়, যেখানে মাঠ রয়েছে, কিংবা সোহরাওয়ার্দী উদ্যান রয়েছে- এসব জায়গায় যদি করা হয়, তবে জনদুর্ভোগটা কম হবে।

আপনারা তাহলে একটা জায়গা নির্ধারণ করে দেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, আমরা নির্ধারণ করবো কেন? আমরা তো বলেছি। এটার অনুমতি তো আমাদের কাছে চাচ্ছে না। আমাদের কাছে যাওয়ার পরে তো নির্ধারণ করবো। তারাও কিন্তু চায় না যে জনদুর্ভোগ হোক। এটা করলে সবচেয়ে ভালো সবাই যদি যার যার জায়গা থেকে… সবারই তো দাবি-দাওয়া থাকতে পারে। প্রতিবাদ করার অধিকার রয়ে গেছে, কিন্তু সেটা জনদুর্ভোগ সৃষ্টি না করে।

গত বছরের ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। সে হিসাবে বর্তমান সরকারের ১৩ মাস চলছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

নুরের শারীরিক অবস্থা উন্নতির দিকে: ঢামেক পরিচালক

Next Post

ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

Related Posts

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী
জাতীয়

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: নারীসহ নিহত ৭
জাতীয়

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: নারীসহ নিহত ৭

পে স্কেলের প্রজ্ঞাপন জারি
জাতীয়

পে স্কেলের প্রজ্ঞাপন জারি

Next Post
ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ওজন বাড়ায় কটাক্ষের শিকার ক্যাটরিনা, সালমানের প্রতিবাদ

ওজন বাড়ায় কটাক্ষের শিকার ক্যাটরিনা, সালমানের প্রতিবাদ

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

আড়ংয়ে বড় নিয়োগ, এইচএসসি পাসেই ৫০০ জনের চাকরি

আড়ংয়ে বড় নিয়োগ, এইচএসসি পাসেই ৫০০ জনের চাকরি

আত্মহত্যার প্ররোচনা মামলায় এমপি নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার

আত্মহত্যার প্ররোচনা মামলায় এমপি নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার

রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ কমে?

রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ কমে?

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

31 August 2025

১৩ মাসে ঢাকা ও আশপাশে ১৬০৪ অবরোধ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার