Monday, May 4, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

১৭ ঘণ্টা পর আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট চালু

April 13, 2025
in বিদ্যুৎ জ্বালানি
১৭ ঘণ্টা পর আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট চালু
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
কারিগরি ত্রুটির কারণে বন্ধ হওয়ার প্রায় ১৭ ঘণ্টা পর ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডায় নির্মিত আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের রাষ্ট্রীয় সঞ্চালন সংস্থা পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি) ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তিনজন দায়িত্বশীল কর্মকর্তা।

আদানির এই বিদ্যুৎকেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট আছে। কারিগরি ত্রুটির কারণে প্রথম ইউনিট থেকে উৎপাদন বন্ধ হয় ৮ এপ্রিল আর শুক্রবার দিবাগত রাত একটার দিকে দ্বিতীয় ইউনিট বন্ধ হয়।

এর আগে বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রীয় সঞ্চালন সংস্থা পাওয়ার গ্রিড পিএলসি বাংলাদেশ (পিজিসিবি) ও বিদ্যুৎ উন্নয়নের বোর্ড (পিডিবি) একটি সূত্র জানিয়েছিল, আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ শুরু না হলে রোববার থেকে লোডশেডিং আরও বাড়তে পারে।

সূত্রের ভাষ্যমতে, আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে থেকে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাচ্ছিল। ৮ এপ্রিলের পরও ৭৫০ মেগাওয়াটের বেশি সরবরাহ করা হয়েছে।

বিদ্যুৎ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আদানির বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত কয়লার দাম নিয়ে বিরোধের জেরে ও বকেয়া শোধ নিয়ে গত বছর একবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি। এরপর নিয়মিত চলতি বিল পরিশোধ করায় তারা একটি ইউনিটের উৎপাদন চালু করে। গত ফেব্রুয়ারিতে পুরো বিদ্যুৎ সরবরাহের অনুরোধ করে পিডিবি। গত মার্চের শুরু থেকেই দুটি ইউনিটের বিদ্যুৎ সরবরাহ করে।

পিজিসিবি ও পিডিবি সূত্র জানায়, শনিবার ছুটির দিনে বিদ্যুতের চাহিদা অন্য দিনের চেয়ে কিছুটা কম থাকায় বেলা একটা পর্যন্ত সর্বোচ্চ চাহিদা উঠেছে ১৩ হাজার ৫০০ মেগাওয়াট। এ সময় ৩০০ মেগাওয়াট লোডশেডিং করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পিডিবির সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম বলেন, দেশে ঘাটতি মেটাতে তেলচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে বাড়তি উৎপাদন করা হচ্ছে। গ্যাসের সরবরাহ বাড়াতে অনুরোধ করা হয়েছে। জ্বালানির সরবরাহ পাওয়া গেলে চাহিদামতো উৎপাদন করা যাবে বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, ২০১৭ সালে আদানির সঙ্গে বিদ্যুৎ কেনার চুক্তি করে পিডিবি। ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডায় আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি ১ হাজার ৬০০ মেগাওয়াট সক্ষমতার দুটি ইউনিট আছে। এতে উৎপাদিত বিদ্যুৎ ২৫ বছর ধরে কিনবে বাংলাদেশ। প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় ২০২৩ সালের এপ্রিলে। দ্বিতীয় ইউনিট থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হয় ওই বছরের জুনে। তবে, আদানির সঙ্গে পিডিবির চুক্তি পর্যালোচনায় কাজ করছে অন্তর্বর্তী সরকারের গঠিত একটি কমিটি।

Previous Post

ট্রাম্পের নয়া শুল্কনীতিতে ছাড় পেল মোবাইল-কম্পিউটার

Next Post

নববর্ষ ঘিরে সারা দেশে নিরাপত্তা জোরদার: র‌্যাবের মহাপরিচালক

Related Posts

যেসব এলাকায় আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
বিদ্যুৎ জ্বালানি

যেসব এলাকায় আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না 
বিদ্যুৎ জ্বালানি

যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না 

যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না
বিদ্যুৎ জ্বালানি

যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

Next Post
নববর্ষ ঘিরে সারা দেশে নিরাপত্তা জোরদার: র‌্যাবের মহাপরিচালক

নববর্ষ ঘিরে সারা দেশে নিরাপত্তা জোরদার: র‌্যাবের মহাপরিচালক

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
এনসিপিকে বিদায় জানানোর সময় হয়েছে: শাহরিয়ার কবির

এনসিপিকে বিদায় জানানোর সময় হয়েছে: শাহরিয়ার কবির

ইউনূস সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ইউনূস সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে বিজেপি

পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে বিজেপি

বিকাশে চাকরি, আবেদন করতে পারবেন ফ্রেশাররাও

বিকাশে চাকরি, আবেদন করতে পারবেন ফ্রেশাররাও

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার