Wednesday, June 17, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

২০২৫ সালের শীর্ষ ১০ গোলদাতা যারা

December 29, 2025
in খেলা
২০২৫ সালের শীর্ষ ১০ গোলদাতা যারা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক
বিশ্বজুড়ে ফুটবলে ২০২৫ সালে দেখা মিলেছে অনেক ঘটন-অঘটনের। ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ার সময়ের সঙ্গে এখনও সমান তালে এগোচ্ছে। ইউরোপের আলো ঝলমলে মঞ্চ থেকে সরে এলেও তাদের প্রভাব এখনো বিশ্বজুড়ে। তবে একটি দৃশ্য প্রায় নিয়মিতই দেখা গেছে। সেটি ছিল এমবাপ্পের ধারাবাহিক গোলের দৃশ্য। দলের পারফরম্যান্স ভালো না হলেও রিয়াল মাদ্রিদের হয়ে নিজের পারফরম্যান্সের মান পড়তে দেননি এমবাপ্পে।

বছর শেষে জাতীয় দল ও ক্লাব মিলিয়ে হয়েছেন সর্বোচ্চ গোলের মালিকও। এমনকি রিয়াল মাদ্রিদের হয়ে এক বছরে সর্বোচ্চ গোলে ছুঁয়ে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। ২০১৩ সালে রিয়ালের জার্সিতে ৫৯ গোল করেছিলেন রোনালদোও, যা এ বছর ছুঁয়ে ফেলেছেন এমবাপ্পে।

২০২৪ সালের জুলাইয়ে রিয়ালে যোগ দেওয়া এমবাপ্পে এবারই প্রথম পুরো একটি পঞ্জিকাবর্ষ কাটাচ্ছেন। ২০২৫ সালে মোট ৫৮ ম্যাচ খেলেছেন তিনি। এমবাপ্পে এ বছর ১১টি ম্যাচে জোড়া গোল করেছেন, হ্যাটট্রিক করেছেন ৪টিতে।

৫৯ গোলের ৩০টি এসেছে ২০২৪-২৫ মৌসুমের দ্বিতীয়ার্ধে (জানুয়ারি থেকে মে), বাকি ২৯ গোল চলমান ২০২৫-২৬ মৌসুমে। এ ছাড়া এ বছর জাতীয় দলের হয়ে এমবাপ্পে করেছেন ৭ গোল। আর সব মিলিয়ে বছরজুড়ে এমবাপ্পে করেছেন ৬৭ ম্যাচে ৬৬ গোল।

বছরের শীর্ষ ১০ গোলদাতার তালিকায় পরের দুটি স্থান অনুমেয়ভাবেই হ্যারি কেইন ও আর্লিং হলান্ডের। বায়ার্ন মিউনিখের হয়ে ম্যাচের পর ম্যাচে গোল করেছেন হ্যারি কেইন। ৬৫ ম্যাচে তার গোল সংখ্যা ৬০। আর হলান্ড ৫৫ ম্যাচে করেছেন ৫৭ গোল। অর্থাৎ ম্যাচপ্রতি গোলে ওপরে থাকা দুজনের চেয়ে এগিয়েই আছেন এই নরওয়েজীয় ফরোয়ার্ড।

তালিকার চতুর্থ স্থানে থাকা নামটি অবশ্য বেশ চমকজাগানো। পুয়ের্তো রিকোর কেভিন হার্নান্দেজ দখল করে আছেন এই স্থান। ৩৭ ম্যাচে ৪৮ গোল করা এই ফুটবলার গোল–গড়েও (১.৩ গড়ে) বাকিদের চেয়ে বেশ এগিয়ে আছেন।

২৭ বছর বয়সী এই সেন্টার ফরোয়ার্ড গত আগস্ট থেকে খেলছেন পুয়ের্তো রিকো সার্ফে। এর আগে আকদামিয়া কুইন্তানায় ১৮ ম্যাচে করেছিলেন ২৩ গোল, পরে আরও ১৯ ম্যাচে যোগ করেন ২৫ গোল। এই তালিকায় জায়গা ধরে রেখেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। গোধূলিবেলায় থাকা সর্বকালের সেরা দুই ফুটবলার নিজেদের নামের প্রতি সুবিচার করেছেন ২০২৫ সালেও। ৫ নম্বরে থাকা মেসি ৫৪ ম্যাচে ০.৮৫ গড়ে করেছেন ৪৬ গোল। আর তালিকার ১০ নম্বরে থাকা রোনালদো ৪৪ ম্যাচে ০.৯ গড়ে করেছেন ৪০ গোল।

২০২৫ সালে জাতীয় দল ও ক্লাব মিলিয়ে সর্বোচ্চ ১০ গোলদাতা

নাম দেশ ক্লাব ম্যাচ গোল ম্যাচপ্রতি গোল
কিলিয়ান এমবাপ্পে ফ্রান্স রিয়াল মাদ্রিদ ৬৭ ৬৬ ০.৯৯
হ্যারি কেইন ইংল্যান্ড বায়ার্ন মিউনিখ ৬৫ ৬০ ০.৯২
আর্লিং হলান্ড নরওয়ে ম্যানচেস্টার সিটি ৫৫ ৫৭ ১.০
কেভিন হার্নান্দেজ পুয়ের্তো রিকো পুয়ের্তো রিকো সার্ফ ৩৭ ৪৮ ১.৩
লিওনেল মেসি আর্জেন্টিনা ইন্টার মায়ামি ৫৪ ৪৬ ০.৮৫
ভিক্টর ওসিমেন নাইজেরিয়া গালাতাসারাই ৪৮ ৪৫ ০.৯৪
ভ্যাঞ্জেলিস পাভলিডিস গ্রিস বেনফিকা ৭০ ৪৪ ০.৬৩
বিসোলি ব্রাজিল বুরিরাম ইউনাইটেড ৫৮ ৪২ ০.৭২
হোর্হে রিভেরা পুয়ের্তো রিকো মেট্রোপলিটান এফএ ৩৫ ৪০ ১.১৪
ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল আল নাসর ৪৪ ৪০ ০.৯

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

এনসিপি থেকে ‘নিষ্ক্রিয়’ থাকার ঘোষণা নুসরাত তাবাসসুমের

Next Post

‘প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে কৌশলি হতে হবে’

Related Posts

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা
খেলা

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল
খেলা

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রাজনৈতিক চাপের মুখে বিশ্বকাপে নেমে ড্র করল ইরান
খেলা

রাজনৈতিক চাপের মুখে বিশ্বকাপে নেমে ড্র করল ইরান

Next Post
‘প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে কৌশলি হতে হবে’

'প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে কৌশলি হতে হবে'

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

হামে মৃত্যু ছাড়াল ৬৫০

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ফখরুল

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ফখরুল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

29 December 2025

২০২৫ সালের শীর্ষ ১০ গোলদাতা যারা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার