Saturday, July 4, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

২১ ঘণ্টায়ও নেভেনি শাহজালালের আগুন

October 19, 2025
in জাতীয়
২১ ঘণ্টায়ও নেভেনি শাহজালালের আগুন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
এখনও। অগ্নিকাণ্ডের ২১ ঘণ্টা পার হয়ে গেলেও দূর থেকেই উড়তে দেখা যাচ্ছে ধোঁয়া। দুই পাশ থেকে পানি দিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। সেইসঙ্গে উদ্ধারকাজও চলছে পুরোদমে। ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।

রোববার সকাল ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় গিয়ে দেখা গেছে এসব দৃশ্য।

সবশেষ পরিস্থিতি সম্পর্কে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, এখনও আগুন নির্বাপণ করা সম্ভব হয়নি। নির্বাপণ করতে কতো সময় লাগতে পারে, সেটা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. মুহিদুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস এখনও ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে। নিরাপত্তার জন্য বিপুল পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি।

এর আগে, শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার এ ঘটনা ঘটে। আগুনের সূত্রপাতের অল্প সময়ের মধ্যেই বিমান বাহিনী, ফায়ার সার্ভিস ও বিমানবন্দরে দায়িত্বরতরা কাজ শুরু করলেও তীব্রতা বাড়তে বাড়তে পুরো কমপ্লেক্সেই ছড়িয়ে পড়ে সেই আগুন।

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া ফ্লাইট চলাচল। পরে আগুন নিয়ন্ত্রণে এনে ফ্লাইট সচল করতে বেজে যায় রাত ৯টা। ফায়ার সার্ভিস রাতেই জানিয়েছিল, আগুন আর নতুন করে বাড়ার বা ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই। তবে, এখনও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি আগুন। এছাড়া, আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আনসার বাহিনীর ২৫ সদস্যসহ মোট ৩৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

কার্গো ভিলেজের (পণ্য রাখার স্থান) যে অংশে আগুন লেগেছিল, সেখানে আমদানি করা পণ্য রাখা হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় বিপুল ক্ষয়-ক্ষতির শঙ্কা করছেন ব্যবসায়ীরা।

এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের এ ঘটনায় কোনও মামলা না হলেও আগুনের উৎস তদন্ত ও ক্ষয়ক্ষতি নিরূপণে পৃথক তদন্ত কমিটি গঠন করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সেইসঙ্গে নাশকতা বা অগ্নিসংযোগের কোনো ‘বিশ্বাসযোগ্য প্রমাণ’ পাওয়া গেলে সরকার ‘তাৎক্ষণিক ও দৃঢ়’ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

আন্দোলন চালিয়ে যাবেন এমপিওভুক্ত শিক্ষকরা, প্রজ্ঞাপন প্রত্যাখানের ঘোষণা

Next Post

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার

Related Posts

‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটা দেশের সব মানুষের অর্জন’
জাতীয়

‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটা দেশের সব মানুষের অর্জন’

জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জাতীয়

জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী
জাতীয়

জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী

Next Post
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটা দেশের সব মানুষের অর্জন’

‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটা দেশের সব মানুষের অর্জন’

জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বৈশাখী টেলিভিশনে ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর’ হওয়ার সুযোগ

বৈশাখী টেলিভিশনে ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর’ হওয়ার সুযোগ

হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল

হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল

অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?

অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

19 October 2025

২১ ঘণ্টায়ও নেভেনি শাহজালালের আগুন

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার