Sunday, October 11, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

২৪০ রানে থামল আফগানিস্তান, বাংলাদেশের লিড ১০৬ রানের

October 11, 2026
in খেলা
২৪০ রানে থামল আফগানিস্তান, বাংলাদেশের লিড ১০৬ রানের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক

আগের ওভারের শেষ বলে রেহমাত শাহ সিঙ্গেল না নিয়ে বাউন্ডারি মেরে যে ভুল করলেন, সেটার চড়া মাশুলই দিতে হলো!

পরের ওভারের প্রথম বলে মোহাম্মাদ সালিমকে কটবিহাইন্ড করে দিলেন ইবাদত হোসেন। ২৪০ রানে থামল আফগানিস্তানের প্রথম ইনিংস। বাংলাদেশ পেল ১০৬ রানের লিড।

অফ স্টাম্পের বাইরের ফুল লেংথ ডেলিভারিতে ব্যাট বাড়িয়ে দেন সালিম। কানা ছুঁয়ে জমা পড়ে লিটনের গ্লাভসে। মাত্র ২১ রানে শেষ ৬ উইকেট হারায় আফগানিস্তান!

দ্বিতীয় নতুন বলে হাসান ও ইবাদতের চমৎকার বোলিং সামলাতে পারেনি তারা। এক প্রান্ত আগলে রেখে ২১৬ বলে দুই ছয় ও ১০ চারে ১০৫ রানে অপরাজিত থাকেন রেহমাত।

৫৫ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার হাসান। ৫৬ রানে ৪ উইকেট নেন ইবাদত।

সঙ্গীর অভাবে সেঞ্চুরি হয় কিনা, শঙ্কায় পড়ে গিয়েছিলেন রেহমাত শাহ। হাসান মাহমুদকে ছক্কায় ওড়ানোর পর চার মেরে শেষ পর্যন্ত তিন অঙ্ক স্পর্শ করলেন তিনি, ২১৫ বলে।

টেস্টে এটি রেহমাতের চতুর্থ সেঞ্চুরি। পরের বলে সিঙ্গেল না নিয়ে আরেকটি বাউন্ডারি মেরে স্ট্রাইক ধরে রাখার সুযোগ হাতছাড়া করলেন তিনি।

৮৯ ওভারে আফগানিস্তানের রান ৯ উইকেটে ২৪০।

চমৎকার বোলিংয়ে আরেকটি উইকেট নিলেন হাসান মাহমুদ। ইয়ামিন আহমাদজাইকে কট বিহাইন্ড করে উজ্জ্বল করলেন বড় লিডের আশা।

জায়গায় দাঁড়িয়ে লেংথ বল খেলার চেষ্টায় পুরোপুরি লাইনে যেতে পারেননি ইয়ামিন। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে।

আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নেন ব্যাটসম্যান। তাতে কাজ হয়নি। আফগানিস্তান হারায় প্রথম রিভিউ। চতুর্থবার টেস্টে পাঁচ উইকেট নেন হাসান।

৮৭ ওভারে আফগানিস্তানের রান ৯ উইকেটে ২২৩। ক্রিজে তাদের শেষ জুটি।

দ্বিতীয় নতুন বলের তিন ওভারের মধ্যে চার উইকেট নিয়ে বড় লিডের আশা জাগিয়েছে বাংলাদেশ।

ইবাদত হোসেন বড় জুটি ভাঙার পর টানা তিন বলে তিন উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। টেস্টে বাংলাদেশের এটি তৃতীয় হ্যাটট্রিক।

২০০৩ সালে প্রথম হ্যাটট্রিক করেন অলক কাপালী, পাকিস্তানের বিপক্ষে। ১০ বছর পর নিউ জিল্যান্ডের বিপক্ষে টানা তিন বলে তিন উইকেট নেন সোহাগ গাজী।

বাংলাদেশের পেসারদের মধ্যে টেস্টে প্রথম হ্যাটট্রিক করলেন হাসান। তৃতীয় বলে দুর্দান্ত ডেলিভারিতে ইসমাত আলমকে বোল্ড করেন হাসান।

পরের বলে কট বিহাইন্ড হন কাইস আহমাদ। ডাইভ দিয়ে এক হাতে দুর্দান্ত ক্যাচ নিয়ে এতে বড় ভূমিকা রাখেন লিটন দাস।

হ্যাটট্রিক বলে এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার। তবে একটু কথা বলে রিভিউ নেন নাজমুল হোসেন শান্ত। তাতে পাল্টায় আম্পায়ারের সিদ্ধান্ত। কাইসের মতো গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান জিয়া-উর-রেহমান।

৮৩ ওভারে আফগানিস্তানের রান ৮ উইকেটে ২২০। ক্রিজে রেহমাত শাহর সঙ্গী ইয়ামিত আহমাদজাই।

দিনের প্রথম তিন ওভার তিন বোলারকে দিয়ে করালেন নাজমুল হোসেন শান্ত। তৃতীয় ওভারে এলো দিনের প্রথম সাফল্য।

প্রথম ওভার করে মেহেদী হাসান মিরাজ। পরের ওভারে দ্বিতীয় নতুন বল নেন বাংলাদেশ অধিনায়ক। বল হাতে পান হাসান মাহমুদ।

পরের ওভারে আক্রমণে আসেন ইবাদত হোসেন। তার দারুণ ডেলিভারিতে বোল্ড হয়ে যান ইকরাম। বলের লাইন-লেংথ বুঝতে পারেননি তিনি। ব্যাট-প্যাডের বিশাল ফাঁক গলে বল ছোবল দেয় স্টাম্পে। ভাঙে ২১১ বল স্থায়ী ৮০ রানের জুটি।

১০৩ বলে চার চারে ৩২ রান করেন ইকরাম।

৮২ ওভারে আফগানিস্তানের রান ৫ উইকেটে ২২০। ক্রিজে রেহমাত শাহর সঙ্গী ইসমাত আলম।

রেহমাত শাহ ও ইকরাম আলিখিলের জুটিতে ব্যবধান অনেকটাই কমিয়ে এনেছে আফগানিস্তান। তবে দ্বিতীয় নতুন বলে চোখ রেখে লিড নেওয়ার আশায় মাঠে নামছে নাজমুল হোসেন শান্তর দল।

৭৯ ওভারে ৪ উইকেটে ২১১ রান নিয়ে তৃতীয় দিন শুরু করবে আফগানিস্তান। এখনও ১৩৫ রানে পিছিয়ে রয়েছে তারা।

১৮৬ বলে আট চার ও এক ছয়ে ৮৪ রানে ব্যাট করছেন অধিনায়ক রেহমাত। তার সঙ্গে ১৯৪ বল স্থায়ী ৭২ রানের জুটিতে কিপার-ব্যাটসম্যান ইকরামের অবদান ৯১ বলে তিন চারে ২৬।

বাংলাদেশের হয়ে দুটি উইকেট নিয়েছেন ইবাদত হোসেন। একটি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ ১ম ইনিংস: ৩৪৬

আফগানিস্তান ১ম ইনিংস: ২৪০

বাংলাদেশ ২য় ইনিংস: ৩ ওভারে ২৩/০

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

Related Posts

মেসি ও সুয়ারেজের জোড়া গোলে জয়ে ফিরল ইন্টার মায়ামি
খেলা

মেসি ও সুয়ারেজের জোড়া গোলে জয়ে ফিরল ইন্টার মায়ামি

নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে
খেলা

নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে

৩৪৬ রানেই শেষ বাংলাদেশের ইনিংস
খেলা

৩৪৬ রানেই শেষ বাংলাদেশের ইনিংস

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
২৪০ রানে থামল আফগানিস্তান, বাংলাদেশের লিড ১০৬ রানের

২৪০ রানে থামল আফগানিস্তান, বাংলাদেশের লিড ১০৬ রানের

ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমীর

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমীর

রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টা, মামলায় গ্রেপ্তার ৪

রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টা, মামলায় গ্রেপ্তার ৪

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

11 October 2026

২৪০ রানে থামল আফগানিস্তান, বাংলাদেশের লিড ১০৬ রানের

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার