Tuesday, July 7, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

৩০ আসন চাওয়া নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য ‘অসত্য’: জামায়াত

September 23, 2025
in রাজনীতি
৩০ আসন চাওয়া নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য ‘অসত্য’: জামায়াত
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
জামায়াতে ইসলামী বিএনপি’র কাছে ৩০টি আসন চেয়ে সাড়া না পেয়ে চাপ সৃষ্টির কৌশল হিসেবে পিআরের দাবি তুলছে – সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া এমন বক্তব্যকে ‘অসত্য’ ও প্রতিহিংসাপরায়ণ’ বলে দাবি করেছে জামায়াত।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিএনপি মহাসচিবের বক্তব্যের ‘নিন্দা ও প্রতিবাদ’ জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের সম্পূর্ণ অসত্য, অমর্যাদাকর ও প্রতিহিংসাপরায়ণ বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মত প্রবীণ রাজনীতিবিদ দিয়েছেন তা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়। এই বক্তব্যের সাথে সত্য ও শিষ্টাচারের কোনো মিল নেই।

এই বক্তব্য যদি তার হয়ে থাকে- তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কার কাছে এই আসনগুলো দাবি করেছে-তার প্রমাণ জাতির কাছে উপস্থাপন করার জন্য দ্ব্যর্থহীন কণ্ঠে আহ্বান জানাচ্ছি,’ উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

এতে আরও দাবি করা হয়, কারো কাছে আসন চাওয়ার রাজনীতির সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান সময়ে দূরতম কোনো সম্পর্ক নেই। তিনি যদি তার বক্তব্যের পক্ষে প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হন, তাহলে আমরা আহ্বান জানাব সত্যকে মেনে নিয়ে তিনি তার বক্তব্যের জন্য ন্যূনতম পক্ষে জনগণের সামনে দুঃখ প্রকাশ করবেন।

সোমবার ভারতের কলকাতাভিত্তিক একটি সংবাদ মাধ্যমে বিএনপি মহাসচিবের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। তবে ভারতীয় গণমাধ্যম এই সময়-এ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, তা ভুল ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে দলটি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি মহাসচিবকে নিয়ে ‘এই সময়’ সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে, যা বিভ্রান্তিকর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন যে ভারতের দৈনিক পত্রিকা ‘এই সময়’-এ প্রকাশিত সাক্ষাৎকারে তিনি এই ধরনের কোনো বক্তব্য দেননি। সাক্ষাৎকারের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হলেও, এটি ভুল ও বিভ্রান্তিকর।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মির্জা ফখরুল এই ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানান এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন। পাশাপাশি তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন, এই বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার জন্য।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ফখরুলের সাক্ষাৎকার ঘিরে বিভ্রান্তিকর সংবাদ না করার অনুরোধ

Next Post

নিউইয়র্কে হামলার প্রতিবাদে শাহবাগে এনসিপি’র বিক্ষোভ

Related Posts

এটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে: নাহিদ ইসলাম
রাজনীতি

এটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে: নাহিদ ইসলাম

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণ
রাজনীতি

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণ

এনসিপির ৬ সদস্যের সার্চ কমিটি, নেতৃত্বে আসিফ মাহমুদ
রাজনীতি

এনসিপির ‘জুলাই পদযাত্রা’ স্থগিত

Next Post
নিউইয়র্কে হামলার প্রতিবাদে শাহবাগে এনসিপি’র বিক্ষোভ

নিউইয়র্কে হামলার প্রতিবাদে শাহবাগে এনসিপি’র বিক্ষোভ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
মিসরের বিপক্ষে আর্জেন্টিনা দলে আসতে পারে তিন পরিবর্তন

মিসরের বিপক্ষে আর্জেন্টিনা দলে আসতে পারে তিন পরিবর্তন

স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী

স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী

প্রশাসনে ফ্যাসিবাদীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী

প্রশাসনে ফ্যাসিবাদীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী

আইফোনে পানি ঢুকলে কী করবেন?

আইফোনে পানি ঢুকলে কী করবেন?

কোম নগড়ে খামেনির শোকযাত্রায় জনস্রোত

কোম নগড়ে খামেনির শোকযাত্রায় জনস্রোত

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

23 September 2025

৩০ আসন চাওয়া নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য ‘অসত্য’: জামায়াত

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার