আনোয়ার হোসেন :
ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়ার আর্থিক সহায়তায় মৌসুমি ইন্ডাস্ট্রিজ লিঃ এর পৃষ্ঠপোষকতায় গাজীপুর টঙ্গীর স্টেডিয়ামে আগামী ৩০ জুলাই থেকে ১ আগস্ট পযন্ত ২৬ দেশের খেলোয়াড় ও ট্রেনিং কার্য্যক্রম এবং প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। এবারই দেশে এধরনের আয়োজন প্রথম।
রবিবার বিওএ ভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ আয়োজনকে ঘিরে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এশিয়া আরচ্যারী ফেডারেশনের সভাপতি কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল।
এবারের অংশগ্রহকারি আরচ্যারের সংখ্যা ৭০ জন ( পুরুষ ৩৮ ও মহিলা ৩২ জন)। তাদের মধ্যে অনুর্ধ্ব-১৮ ক্যাটাকরিতে ২৮ জন আরচ্যার।
অংশগ্রহনকারী দলগুলো হলো- ভূটান, আফগানিস্তান, ভারত, ইরান, জর্ডান, রিপাবলিক অব চায়না, সৌদি আরব, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, কাতার, সিঙ্গাপুর, আরব আমিরাত, উজবেকিস্তান, ইয়েমেন ও স্বাগতিক বাংলাদেশ।
এছাড়া অস্টেলিয়া, কমোরোস, মিশর, ইরান, শ্রীলংকা, চাইনিজ তাইপে, তিউনেসিয়া ও উগান্ডার থেকে টেকনিক্যাল অফিসার ও অতিথিবৃন্দ অংশ নেবেন।
বাংলাদেশের ৮ জন অংশ নেবেন প্রতিযোগিতায়। এবারের ২০২৬ এর ডাব্লিউ এ এ প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ ও জুনিয়র ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।










Discussion about this post