Monday, June 29, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

May 13, 2026
in অর্থ-বাণিজ্য
উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের বড় সুখবর
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
দেশের আর্থিক খাতে দীর্ঘদিনের সংকট মোকাবিলায় বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। খেলাপি ঋণ ও আমানত ফেরতে ব্যর্থ পাঁচটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বন্ধ বা অবসায়নের প্রাথমিক অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ। আগামী জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে এ প্রক্রিয়া শুরু হবে।

মঙ্গলবার অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর মোস্তাকুর রহমান।

যেসব প্রতিষ্ঠানকে বন্ধ বা অবসায়নের তালিকায় রাখা হয়েছে সেগুলো হলো—এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার ৯৩ শতাংশ থেকে প্রায় ১০০ শতাংশে পৌঁছেছে। ফলে দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠানগুলো আমানতকারীদের অর্থ ফেরত দিতে পারছে না।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংক রেজুলেশন আইনের আওতায় এসব প্রতিষ্ঠান অবসায়ন করা হবে। প্রতিটি প্রতিষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের একজন পরিচালককে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি আরও দুইজন কর্মকর্তা প্রতিষ্ঠান পরিচালনায় দায়িত্ব পালন করবেন। অবসায়নের অংশ হিসেবে প্রতিষ্ঠানগুলোকে অকার্যকরও ঘোষণা করা হবে।

জানা গেছে, ব্যক্তি আমানতকারীদের টাকা ফেরত দিতে প্রায় পাঁচ হাজার কোটি টাকার প্রয়োজন হবে। এ অর্থ আগামী জাতীয় বাজেটে বরাদ্দ দেওয়ার বিষয়ে সরকারের কাছ থেকে ইতিবাচক আশ্বাস পেয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে গত বছরের মে মাসে দুর্বল অবস্থায় থাকা ২০টি এনবিএফআইকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। পরে তাদের পুনরুদ্ধার পরিকল্পনা মূল্যায়ন করে কয়েকটি প্রতিষ্ঠানকে তালিকা থেকে বাদ দেওয়া হয়। সর্বশেষ পাঁচটি প্রতিষ্ঠানকে বন্ধ বা অবসায়নের সিদ্ধান্তে চূড়ান্তভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, এফএএস ফাইন্যান্সের খেলাপি ঋণের হার প্রায় ১০০ শতাংশে পৌঁছেছে। একইভাবে ফারইস্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং ও পিপলস লিজিংয়েও খেলাপি ঋণের পরিমাণ আশঙ্কাজনক পর্যায়ে রয়েছে।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু

Next Post

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি

Related Posts

স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকা
অর্থ-বাণিজ্য

স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকা

বাজারে মাছ-মুরগি-সবজির দাম চড়া
অর্থ-বাণিজ্য

বাজারে মাছ-মুরগি-সবজির দাম চড়া

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর
অর্থ-বাণিজ্য

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

Next Post
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
খালেদা জিয়ার মৃত্যু: ৪৬ বিসিএসের দুইদিনের ভাইভা স্থগিত

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

এ বছরই দেশে ফিরব: এনডিটিভিকে শেখ হাসিনা

এ বছরই দেশে ফিরব: এনডিটিভিকে শেখ হাসিনা

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

sorasto

পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

13 May 2026

৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার