Tuesday, June 16, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

৫ বছর আগেই কিডনির রোগ ধরা পড়বে একটি মাত্র পরীক্ষায়!

February 26, 2026
in স্বাস্থ্য
৫ বছর আগেই কিডনির রোগ ধরা পড়বে একটি মাত্র পরীক্ষায়!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্বাস্থ্য ডেস্ক
কপালে চিন্তার ভাঁজ পড়ছে কিডনি নিয়ে। ক্রনিক কিডনি ডিজিজ এখন সবচেয়ে বেশি চিন্তার কারণ। বয়স্কদের পাশাপাশি কমবয়সীরাও আক্রান্ত হচ্ছে কিডনিজনিত নানা রোগে। কিডনিতে পাথর জমার সমস্যা তো আছেই, সেসঙ্গে কিডনিতে সংক্রমণ, পলিসিস্টিক কিডনির অসুখ, ফ্যাটি কিডনির সমস্যাও দেখা যাচ্ছে। তাই আগে থেকে সতর্ক থাকার বিকল্প নেই।

ডায়াবেটিস বা হার্টের রোগ যাদের আছে কিংবা যারা ঘন ঘন মূত্রনালির সংক্রমণে ভোগেন তারা গতানুগতিক কিছু পরীক্ষার পাশাপাশি একটি পরীক্ষা অবশ্যই করিয়ে রাখবেন। এই পরীক্ষা করানো থাকলে কিডনির রোগের ঝুঁকি আছে কি না তা অনেক আগে থেকেই ধরা পড়বে।

কোন পরীক্ষা করানো সবচেয়ে বেশি জরুরি?
কিডনির স্বাস্থ্য কেমন তা জানতে কিডনি ফাংশন টেস্টই বেশি করানো হয়। এই পরীক্ষাটির নামই বেশি পরিচিত। এর মাধ্যমে জানা যায় রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা কতটুকু। ক্রিয়েটিনিন হলো বিপাকক্রিয়া বা পেশির ক্ষয়ের কারণে তৈরি হওয়া একরকম বর্জ্য যার মাত্রা বৃদ্ধি পেলে কিডনি তা ছেঁকে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দেয়।

তাই যদি ধরা পড়ে, রক্তে এর মাত্রা বাড়ছে তাহলে বুঝতে হবে কিডনি ক্রমশ অকেজো হতে শুরু করেছে। কিন্তু কিডনি ফাংশন টেস্টের সীমাবদ্ধতা হলো, এটি কেবল ক্রিয়েটিনিনের মাত্রাই নির্ধারণ করতে পারে। আর ক্রিয়েটিনিনের মাত্রা বেশি দেখানোর অর্থই হলো, কিডনি ইতিমধ্যেই বিকল হতে শুরু করে দিয়েছে।

একজন প্রাপ্তবয়স্ক পুরুষের রক্তে প্রতি ডেসিলিটারে ক্রিয়েটিনিনের স্বাভাবিক পরিমাণ ০.৭ থেকে ১.৩ মিলিগ্রাম এবং নারীদের ক্ষেত্রে ০.৬ থেকে ১.১ মিলিগ্রাম। এর বেশি হওয়া মানেই তা কিডনির ক্রনিক রোগের লক্ষণ।

কোন পরীক্ষাটি অবশ্যই করানো উচিত?
এর চেয়েও বেশি কার্যকরী পরীক্ষাটি হলো ‘ইউরিন এসিআর’ বা ‘ইউরিন অ্যালবুমিন-ক্রিয়েটিনিন রেশিও’। এটি প্রস্রাবের একরকম পরীক্ষা যা শুধু ক্রিয়েটিনিন নয়, কিডনি থেকে নির্গত প্রোটিন অ্যালবুমিনের মাত্রাও নির্ধারণ করে। রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা তখনই বিপদসীমা পেরিয়ে যায়, যখন কিডনির প্রায় ৫০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়ে যায়।

তবে অ্যালবুমিন নির্গত হয় অনেক আগেই। কিডনির ছাঁকনি যখন সামান্য ক্ষতিগ্রস্ত হয়, তখনই অ্যালবুমিন নির্গত হতে শুরু করে। এটি একধরনের প্রোটিন যার পরিমাণ দেখে বোঝা যায়, কিডনির ক্ষতি হওয়ার আশঙ্কা আছে।

 

কীভাবে পরীক্ষাটি করা হয়?
রোগীর প্রস্রাবের নমুনা নিয়ে পরীক্ষা করে তাতে অ্যালবুমিন ও ক্রিয়েটিনিনের মাত্রার অনুপাত দেখা হয়। যদি সেটি ৩০ এর কম হয়, তাহলে বুঝতে হবে কিডনি সুস্থ আছে। যদি ৩০ থেকে ৩০০-র মধ্যে হয়, তাহলে বুঝতে হবে কিডনির রোগের প্রাথমিক ধাপ চলছে। এই অবস্থাকে বলা হয় মাইক্রোঅ্যালবুমিনুরিয়া। দ্রুত ব্যবস্থা নিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠা যাবে।

কিন্তু যদি মাত্রা ৩০০-এর বেশি হয়, তাহলে বুঝতে হবে কিডনির বড়সড় ক্ষতি হতে পারে। দেরি না করেই চিকিৎসা শুরু করে দিতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

সাহরিতে কী খেলে সারাদিন ক্ষুধা ও তৃষ্ণা লাগবে না?

Next Post

শিল্প ও সংস্কৃতির রাজনীতিকীকরণ সভ্য দেশের পরিচয় হতে পারে না: প্রধানমন্ত্রী

Related Posts

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু
স্বাস্থ্য

দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু

১০ জেলা হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ
স্বাস্থ্য

১০ জেলা হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ

আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য

আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে: স্বাস্থ্যমন্ত্রী

Next Post
শিল্প ও সংস্কৃতির রাজনীতিকীকরণ সভ্য দেশের পরিচয় হতে পারে না: প্রধানমন্ত্রী

শিল্প ও সংস্কৃতির রাজনীতিকীকরণ সভ্য দেশের পরিচয় হতে পারে না: প্রধানমন্ত্রী

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
রাজনৈতিক চাপের মুখে বিশ্বকাপে নেমে ড্র করল ইরান

রাজনৈতিক চাপের মুখে বিশ্বকাপে নেমে ড্র করল ইরান

অর্থের অভাবে মাকে সঙ্গে আনতে পারিনি : কেপ ভার্দের গোলরক্ষক

অর্থের অভাবে মাকে সঙ্গে আনতে পারিনি : কেপ ভার্দের গোলরক্ষক

র‍্যাবের নাম বদলে হচ্ছে ‘এসআরবি’

র‍্যাবের নাম বদলে হচ্ছে ‘এসআরবি’

‘সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে’

‘সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে’

জামিন পেলেন মমতাজ

জামিন পেলেন মমতাজ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

26 February 2026

৫ বছর আগেই কিডনির রোগ ধরা পড়বে একটি মাত্র পরীক্ষায়!

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার