Tuesday, June 30, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

৫ ব্যাংকের গ্রাহকরা ডিসেম্বরেই পাবেন সর্বোচ্চ ২ লাখ টাকা

December 12, 2025
in অর্থ-বাণিজ্য
৫ ব্যাংকের গ্রাহকরা ডিসেম্বরেই পাবেন সর্বোচ্চ ২ লাখ টাকা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
সংকটে থাকা পাঁচ শরিয়াভিত্তিক ব্যাংকের আমানতকারীরা চলতি ডিসেম্বরের মধ্যেই ইনস্যুরেন্স ফান্ড থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা ফেরত পাবেন। তবে টাকা তুলতে হলে তাদের ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর নামে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, সোশ্যাল ইসলামী, এক্সিম এবং ইউনিয়ন ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক ২ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজোলিউশন ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা জানান, টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে তিনটি চ্যালেঞ্জ সামনে রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে—নতুন ব্যাংকের নিজস্ব ডেটা সফটওয়্যার তৈরি, গ্রাহকের তথ্য যাচাই এবং নতুন অ্যাকাউন্ট খোলা ও সেখান থেকে অর্থ প্রদান। এ ছাড়া একীভূতকরণ স্কিম, বিশেষ নিরীক্ষা প্রতিবেদন এবং আইটি অবকাঠামো নিয়েও মঙ্গলবার গভর্নরের সঙ্গে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আয়ুব মিয়ার বৈঠকে আলোচনা হয়।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা এ বিষয়ে জানান, এক্সিম ব্যাংকের নিরীক্ষা রিপোর্ট বিশেষ সতর্কতার সঙ্গে পর্যালোচনা করতে নির্দেশ দিয়েছেন গভর্নর। আইটি অবকাঠামো আপাতত ভাড়ায় নেওয়ার পরিকল্পনা রয়েছে; পুরো সমন্বয় সম্পন্ন হতে তিন বছর পর্যন্ত সময় লাগতে পারে।

ডিসেম্বরে টাকা দেওয়ার আশা
সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আয়ুব মিয়া বলেন, ইনসুরেন্স ফান্ডের টাকা পাওয়া গেছে। এখন গ্রাহকদের নামে নতুন অ্যাকাউন্ট খোলা, পুরোনো অ্যাকাউন্ট একীভূত করা এবং শাখাভিত্তিক ছাড় প্রক্রিয়া সম্পন্ন হলেই অর্থ দেওয়া যাবে। ডিসেম্বরের মধ্যেই গ্রাহকরা টাকা পাবেন বলে আশা করছি।

আগামী সপ্তাহেই অনুষ্ঠিত হবে বোর্ড মিটিং, আর চলতি মাসেই নতুন এমডি নিয়োগ প্রক্রিয়া শেষ হবে। টাকা গ্রাহকের হাতে যাওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংক একটি পূর্ণাঙ্গ স্কিম প্রস্তুত করছে। স্কিম চূড়ান্ত হলে তা প্রকাশ করা হবে।

যারা তুলতে পারবেন
যাদের হিসাবে সর্বোচ্চ দুই লাখ টাকা রয়েছে, তারা পুরো টাকা তুলতে পারবেন। এখানে দুই লাখের বেশি থাকলে আপাতত দুই লাখ দেওয়া হবে। বাকি অংশ পরে নির্ধারিত নীতিমালা অনুযায়ী ফেরত দেওয়া হবে।

যে নিয়মগুলো মানতে হবে
একই ব্যাংকে একজনের একাধিক হিসাব থাকলে জাতীয় পরিচয়পত্র-ভিত্তিক মাত্র একটি হিসাবের বিপরীতে টাকা মিলবে। পাঁচ ব্যাংকে আলাদা আলাদা হিসাব থাকলে প্রত্যেক ব্যাংক থেকেই সর্বোচ্চ দুই লাখ টাকা পাওয়া যাবে। কোনো হিসাবের বিপরীতে ঋণ থাকলে আপাতত টাকা মিলবে না—ঋণ সমন্বয়ের পর সিদ্ধান্ত হবে।

১২ হাজার কোটি লাগবে ফেরতে
বাংলাদেশ ব্যাংকের হিসাবে, গ্রাহকদের টাকা ফেরত দিতে লাগবে প্রায় ১২ হাজার কোটি টাকা—যা আসবে ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম থেকে। সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। যেখানে ২০ হাজার কোটি দেবে সরকার আর ১৫ হাজার কোটি আসবে গ্রাহকের আমানতকে শেয়ারে রূপান্তর করে। ইতোমধ্যে সরকারের বরাদ্দ এবং ইনসুরেন্স ফান্ডের অংশ নতুন ব্যাংকের হিসাবে ছাড় হয়েছে।

নতুন ব্যাংকের প্রস্তুতি
নতুন ব্যাংকের প্রধান কার্যালয় চালু হয়েছে মতিঝিলের সেনাকল্যাণ ভবনে। চেয়ারম্যানসহ পর্ষদে সরকারের সাবেক ও বর্তমান আমলারা নিয়োগ পেয়েছেন। খুব শিগগিরই স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়ে পর্ষদ আরও শক্তিশালী করা হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

আজ থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা

Next Post

ঢাকা-১০ আসনে নির্বাচন করবেন আসিফ মাহমুদ

Related Posts

সংসদে অর্থবিল-২০২৬ পাস
অর্থ-বাণিজ্য

সংসদে অর্থবিল-২০২৬ পাস

ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়ল
অর্থ-বাণিজ্য

ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়ল

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব
অর্থ-বাণিজ্য

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

Next Post
ঢাকা-১০ আসনে নির্বাচন করবেন আসিফ মাহমুদ

ঢাকা-১০ আসনে নির্বাচন করবেন আসিফ মাহমুদ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

সংসদে অর্থবিল-২০২৬ পাস

সংসদে অর্থবিল-২০২৬ পাস

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়ল

ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়ল

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

12 December 2025

৫ ব্যাংকের গ্রাহকরা ডিসেম্বরেই পাবেন সর্বোচ্চ ২ লাখ টাকা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার