Thursday, June 4, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

৭ কলেজের অধিভুক্তি বাতিলে ঢাবি শিক্ষার্থীদের আলটিমেটাম

November 1, 2024
in শিক্ষা
৭ কলেজের অধিভুক্তি বাতিলে ঢাবি শিক্ষার্থীদের আলটিমেটাম
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময়ের মধ্যে অধিভুক্তি বাতিল না করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়ার ঘোষণাও দিয়েছেন তারা।

শুক্রবার (১ নভেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে এ কর্মসূচি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুল ইসলাম।

আশিকুল ইসলাম বলেন, আমরা এর আগেও অনেক আশ্বাসে বিশ্বাস রেখে প্রতারিত হয়েছি। কিন্তু এবার আর আমরা আশ্বাসের মুলা ঝুলানো বিশ্বাস করছি না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ৭২ ঘণ্টার সময় দিচ্ছি, এর মধ্যে যদি অধিভুক্তি বাতিল না করা হয় তাহলে ৭৩ ঘণ্টায় গিয়ে বিশ্ববিদ্যালয়কে অচল করে দেবো।

তিনি বলেন, এ ৭২ ঘণ্টায় আমরা প্রতিটি শিক্ষার্থীর কাছে যাবো। গণসংযোগ করে সবাইকে সচেতন করো তুলবো। এরপরেও আমাদের দাবি না মানা হলে প্রয়োজনে ২০১৯ সালের মতো সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেবো।

এ সময় শিক্ষার্থীরা ‘এফিলিয়েশন নো মোর’, ‘অধিভুক্তির ব্যবসা বন্ধ করো, করতে হবে’, ‘অবিলম্বে অধিভুক্তি-বাতিল করো, করতে হবে’, ‘মেয়েদের জন্য হল নির্মাণ-অবিলম্বে করতে হবে’—ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ করেন শিক্ষার্থীরা।
এর আগে সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার উপদেষ্টা পরিষদ কারা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেখানে পর্যাপ্ত পরিমাণ আবাসিক সুবিধা নেই। যেখানে আমরা দাবি করছি, মেয়েদের জন্য একটা হল নির্মাণ করতে হবে।

তারা বলেন, কিন্তু সেসব না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেই নাকি সাত কলেজের জন্য আলাদা অবকাঠামো নির্মাণ করা হবে। আমরা এত সহজে এসব মেনে নেবো না। শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের প্রহসন সহ্য করা হবে না। অবিলম্বে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক করে দিতে হবে।

২২ তারিখ আমরা এই ভিসি চত্বরেই আন্দোলন করেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এসে আমাদের আশ্বাস দিয়েছিলেন। আমরা ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু আমরা কী দেখলাম? দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই নাকি সাত কলেজ থাকবে! আমরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি। যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা সব ভবনে তালা লাগিয়ে দেওয়ার মতো কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবো।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবি জানিয়ে আসছেন। অধিভুক্তি বাতিলের দাবি জানিয়ে আসছিলেন সাত কলেজের শিক্ষার্থীরাও। কিন্তু কারো দাবির প্রতি কর্ণপাত না করে গতকাল উপদেষ্টা পরিষদ সাত কলেজকে ঢাবির অধিভুক্ত রেখেই তাদের জন্যে আলাদা অবকাঠামো নির্মাণের ঘোষণা দেয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

জীবনের ঝুঁকি নিয়ে হলেও শনিবার সমাবেশ করবো: জিএম কাদের

Next Post

সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির ৫ দিনের রিমান্ডে

Related Posts

দুই মাসের মধ্যে স্কুল ড্রেস পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী
শিক্ষা

দুই মাসের মধ্যে স্কুল ড্রেস পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ
শিক্ষা

ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল 
শিক্ষা

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল 

Next Post
সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির ৫ দিনের রিমান্ডে

সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির ৫ দিনের রিমান্ডে

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
দুই মাসের মধ্যে স্কুল ড্রেস পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

দুই মাসের মধ্যে স্কুল ড্রেস পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

আশুলিয়ায় পৃথক অভিযানে ৪ মাদককারবারি আটক

আশুলিয়ায় পৃথক অভিযানে ৪ মাদককারবারি আটক

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ ডিআইজি

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ ডিআইজি

সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি

নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা

মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

01 November 2024

৭ কলেজের অধিভুক্তি বাতিলে ঢাবি শিক্ষার্থীদের আলটিমেটাম

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার