Sunday, May 31, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

হাসিনাকে দেশে এনে বিচার করা হবে: শফিকুল আলম

January 18, 2025
in জাতীয়
হাসিনাকে দেশে এনে বিচার করা হবে: শফিকুল আলম
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক :
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনা যেভাবে তার বাবার খুনিদের খুঁজে খুঁজে দেশে এনেছে আমরাও সেভাবে আন্দোলনের খুনিদের দেশে এনে বিচারের মুখোমুখি করব। আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবে। জুলাই বিপ্লবের আকাক্সক্ষার বাংলাদেশ গড়তে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারে কাজ করছে।

শনিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত ‘জুলাই বিপ্লবের আকাঙ্খা ও গণমাধ্যম’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ইবিসাস) যৌথভাবে এ সেমিনার আয়োজন করে।

শফিকুল আলম বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্ধেক শিক্ষার্থী ছাত্রী, যা খুবই ভালো ইমেজ। ডকুমেন্টারিতে দেখলাম আন্দোলনে মেয়েরা নেতৃত্ব দিয়েছে। এই বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন। এই ইমেজ বিশ্বকে জানাতে হবে। ইমেজের সঙ্গে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জড়িত। এ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ইতিহাস সংরক্ষণে কাজ করতে হবে। এখনো যেসব হলের নাম স্বৈরাচারের নামে রয়ে গেছে সেগুলো শহিদদের নামে পরিবর্তন করা দরকার।

প্রেস সচিব বলেন, দেশের ভাবমূর্তি প্রকাশ করার বিষয়টি লক্ষ্য রাখতে হবে। নতুন বাংলাদেশ গড়তে কমিশনের মাধ্যমে আকাঙ্খা পূরণ হচ্ছে। জুলাই আন্দোলনের ফসল কমিশনের রিপোর্ট। আপনারা এগুলো পড়ুন ও ক্যাম্পাসে এসব নিয়ে বিতর্ক করুন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মালটিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাংগীর আলম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ইবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. হোসাইন আল মামুন। এছাড়াও আলোচক ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস উইং ও বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ সংবাদদাতা এসএম রাশিদুল ইসলাম।

সেমিনারে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সুজা উদ্দিন, সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের সহ-সম্পাদক এমদাদুল হক, বণিক বার্তার সিনিয়র রিপোর্টার ও সংগঠনটির সাবেক সভাপতি ইমামুল হাছান আদনান, সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান নবীন ও সাবেক সভাপতি ইমরান শুভ্র।

এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এসএম সুইট, ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি ইউসুব আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

রোববার থেকে ৬০০ টাকা কেজি দরে ইলিশ বেচবে সরকার, পাবেন যেখানে

Next Post

পণ্যবাহী জাহাজ আটকে দিল আরাকান আর্মি

Related Posts

জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর
জাতীয়

জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর

ঢাকা সিটির আরও ৬ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয়

ঢাকা সিটির আরও ৬ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতীয়

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Next Post
পণ্যবাহী জাহাজ আটকে দিল আরাকান আর্মি

পণ্যবাহী জাহাজ আটকে দিল আরাকান আর্মি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
কেরানীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে ঈদের তৃতীয় দিনেও অপসারণ হয়নি অস্থায়ী পশুর হাটের বর্জ্য

কেরানীগঞ্জে ঈদের তৃতীয় দিনেও অপসারণ হয়নি অস্থায়ী পশুর হাটের বর্জ্য

যৌন নিপীড়নের অভিযোগে এনসিপি নেতাকে জুতাপেটা

যৌন নিপীড়নের অভিযোগে এনসিপি নেতাকে জুতাপেটা

জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর

জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর

হামের লক্ষণ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু

হামের লক্ষণ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

18 January 2025

হাসিনাকে দেশে এনে বিচার করা হবে: শফিকুল আলম

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার