Saturday, June 13, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ঢাকায় নামছে গোলাপি রঙের বাস, ওঠা যাবে না টিকিট ছাড়া

February 4, 2025
in অন্যান্য
ঢাকায় নামছে গোলাপি রঙের বাস, ওঠা যাবে না টিকিট ছাড়া
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
সড়কে শৃঙ্খলা আনতে আব্দুল্লাহপুর থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে চলাচল করা ২১টি কোম্পানির বাস টিকিট কাউন্টার ভিত্তিতে পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পরিবাগে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সাইফুল আলম বলেন, ৬ ফেব্রুয়ারি থেকে আব্দুল্লাহপুর হয়ে ঢাকা শহরে ২১টি কোম্পানির বাস টিকিট কাউন্টার ভিত্তিতে চলবে। এই রুটে প্রায় ২ হাজার ৬১০টি বাস চলবে। যাত্রী কাউন্টার থেকে টিকিট কেটে বাসে উঠবেন। আর সবগুলো বাস একই রঙের (গোলাপি) হবে।

তিনি বলেন, বিগত ১৬ বছর সব নিয়ম ভঙ্গ করে ঢাকাতে বাস-মিনিবাস চালকদের দিয়ে কন্টাক্টে গাড়ি চালানো হতো। এতে গাড়ি চলাচলে অসম প্রতিযোগিতা হয়, যত্রতত্র যাত্রী ওঠা-নামা করে। নির্দিষ্ট স্টপিজ ছাড়া যাত্রী ওঠা-নামার কারণে সড়কে বহুলাংশে যানজট, বিশৃঙ্খলা সৃষ্টি ও দুর্ঘটনা সংঘটিত হচ্ছে।

সাইফুল আলম আরও বলেন, গত বছর ডিসেম্বর ১৯ তারিখে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ, ঢাকা মহানগরে যানজট নিরসন এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্ত হয় যে, গাড়ির মালিকরা গাড়ি চালকদের সঙ্গে ট্রিপ ভিত্তিক চুক্তি না করে পাক্ষিক এবং মাসিক ভিত্তিতে চুক্তি সম্পাদন করতে হবে। টিকিট কাউন্টারভিত্তিতে চালকরা গাড়ি চালাবেন। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি প্রাথমিকভাবে আব্দুল্লাহপুর হয়ে যে সকল গাড়ি ঢাকা মহানগরীতে চলাচল করে এমন ২১টি পরিবহন কোম্পানির গাড়ি কাউন্টার পদ্ধতিতে পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছি।

তিনি আরও বলেন, এখন থেকে গাড়ি কাউন্টার সিস্টেমে চালাতে হবে এবং যাত্রীদের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করে গাড়িতে যাতায়াত করতে হবে। নির্দিষ্ট স্টপিজ ছাড়া গাড়ি দাঁড় করানো যাবে না এবং যাত্রী উঠানো যাবে না। এ বিষয়ে যাত্রী সাধারণকে অনুরোধ করা হলো।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন, কোষাধ্যক্ষ এ এস এম আহম্মেদ খোকন, দপ্তর সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ প্রমুখ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Next Post

সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি

Related Posts

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
অন্যান্য

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান

লাল টেলিফোনের তার চুরির পর এবার মন্ত্রণালয়ের ল্যাপটপ চুরি
অন্যান্য

লাল টেলিফোনের তার চুরির পর এবার মন্ত্রণালয়ের ল্যাপটপ চুরি

চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
অন্যান্য

চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

Next Post
সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি

সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest

বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই

বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী

বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী

কোয়েলের পর রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন দেব-রচনা!

কোয়েলের পর রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন দেব-রচনা!

ইরান যুদ্ধ ‘সমাপ্ত’ ঘোষণা ট্রাম্পের

ইরানের ইউরেনিয়াম দখল করতে চেয়েছিল মার্কিন বাহিনী

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

04 February 2025

ঢাকায় নামছে গোলাপি রঙের বাস, ওঠা যাবে না টিকিট ছাড়া

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার