Friday, June 19, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

অপারেশন ডেভিল হান্ট নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

February 13, 2025
in জাতীয়
অপারেশন ডেভিল হান্ট নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে নিরাপত্তা ও সেনাবাহিনীর যৌথ অভিযান নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) উদ্বেগ জানিয়েছে।

রাজনৈতিক সহিংসতা বিচারে নিরপেক্ষতা ও আইনের শাসন নিশ্চিতের আহ্বান জানিয়ে বৃহস্পতিবার এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

৫-১৫ আগস্ট মানবাধিকার লঙ্ঘনের ঘটনার দ্রুত ও স্বাধীন তদন্তের সুপারিশ জাতিসংঘের
এইচআরডব্লিউর নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত খবরে বলা হয়, বাংলাদেশে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দেশের নিরাপত্তা খাত আমূল সংস্কারের অঙ্গীকার করেছে। তবে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে নিরাপত্তা ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ইতোমধ্যে প্রায় দু হাজার মানুষকে গ্রেপ্তার করায় উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের উপ-পরিচালক মীনাক্ষি গাঙ্গুলি বলেছেন, দীর্ঘদিনের দমনপীড়নে বাংলাদেশে রাজনৈতিক মেরূকরণ মারাত্মক পর্যায়ে পৌঁছেছিল। তবে একই ভুলের পুনরাবৃত্তি যেন না হয়, সে বিষয়ে বর্তমান কর্তৃপক্ষের সতর্ক থাকা উচিত। এ ব্যাপারে জাতিসংঘের পরামর্শ মেনে রাজনৈতিক ব্যবস্থা ও অর্থনৈতিক সুশাসনে জরুরি ভিত্তিতে সংস্কার কাজে সরকারের মনোনিবেশ করা উচিত।

সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সাবেক সরকারপ্রধান শেখ হাসিনার বিরুদ্ধে সর্বশেষ আন্দোলন দমনের নামে পুলিশ, সীমান্তরক্ষী, র‍্যাব ও গোয়েন্দা বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন গোষ্ঠী ভয়াবহ পর্যায়ের মানবাধিকার লঙ্ঘন করেছে।

উল্লেখ্য, ব্যাপক জনরোষের মুখে ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা।

গত ৫ ফেব্রুয়ারি, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজরিত শেখ মুজিবুর রহমানের ধানমণ্ডি ৩২ নম্বর বাড়িটি ধ্বংস করে দেয় একটি গোষ্ঠী। পাশাপাশি দেশব্যাপী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত অনেক ব্যক্তির ঘরবাড়ি নির্বিচারে জ্বালিয়ে দেয়া হয়।

এর ধারাবাহিকতায় গাজীপুরে সাবেক এক মন্ত্রীর বাড়িতে হামলা চালাতে গেলে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে কয়েকজন মারাত্মক আহত হন। এর প্রতিক্রিয়ায় সাবেক সরকারের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের ‘ডেভিল’ হিসেবে আখ্যায়িত করে অপারেশন ডেভিল হান্ট বা শয়তান শিকার অভিযান শুরু করে অন্তর্বর্তী সরকার।

এই ব্যাপক ধরপাকড়ে উদ্বেগ প্রকাশ করে এইচআরডব্লিউ বলেছে, সাবেক সরকারের সমর্থকদেরও সভা, সমাবেশ ও আন্দোলনের অধিকার অস্বীকার করতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার। আন্তর্জাতিক আইনের আওতায় এগুলো মানুষের মুখ্য অধিকার।

মীনাক্ষী গাঙ্গুলি বলেছেন, সাবেক সরকারের অন্যায় কর্মকাণ্ডের জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। তবে সেটা হতে হবে আইনের গতিপথ মেনে। মব সহিংসতা কোনো সমাধান হতে পারে না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

৯৯৯-এ সেবা পাওয়া যাবে ইংরেজিতেও

Next Post

প্রবাসীদের সুখবর দিলেন হাসনাত আবদুল্লাহ

Related Posts

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই
জাতীয়

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

দেশে আবারও ভূমিকম্প অনুভূত
জাতীয়

দেশে আবারও ভূমিকম্প অনুভূত

সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি বাতিল ঘোষণা
জাতীয়

সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি বাতিল ঘোষণা

Next Post
প্রবাসীদের সুখবর দিলেন হাসনাত আবদুল্লাহ

প্রবাসীদের সুখবর দিলেন হাসনাত আবদুল্লাহ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ঈদে নগরবাসীকে স্বস্তিতে রাখতে বাড়তি নিরাপত্তা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কায় পুলিশ

বাজারে নিত্যপণ্যের দাম চড়া

বাজারে নিত্যপণ্যের দাম চড়া

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

৬ গোল, হ্যাটট্রিক, লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ

৬ গোল, হ্যাটট্রিক, লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ

যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

13 February 2025

অপারেশন ডেভিল হান্ট নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার