Sunday, May 3, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বিতর্কিত সেই ওসিকে কক্সবাজার থেকে প্রত্যাহার

March 3, 2025
in সারাদেশ
বিতর্কিত সেই ওসিকে কক্সবাজার থেকে প্রত্যাহার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
বিতর্কের জেরে কক্সবাজারের চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়াকে উখিয়া থানায় বদলি করা হয়। তবে বদলিকৃত থানায় যোগদানের আগেই তাকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্ত করা হয়েছে।

রোববার (২ মার্চ) রাতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশের করা আদেশে তাকে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের ভারপ্রাপ্ত এসপি (অতিরিক্ত পুলিশ সুপার-ক্রাইম অ্যান্ড অপস্) শাকিল আহমেদ গণমাধ্যমকে বলেন, চকরিয়া থানা থেকে উখিয়ায় বদলি করা ওসি মনজুর কাদেরকে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্তির আদেশ জারি করেছেন ডিআইজি।

তিনি আরও বলেন, এর আগে উখিয়া থানায় বদলি করা হলেও সেখানে তিনি যোগ দিতে পারেননি।

এর আগে, শনিবার (১ মার্চ) কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ওসি মনজুর কাদের ভূঁইয়ার বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে বিভিন্ন বিষয়ে অভিযোগ দেন মনসুর আলম মুন্না নামের এক স্থানীয় সংবাদকর্মী।

তিনি জানান, চকরিয়া থানার ওসি তাকে থানায় আটক করে নির্যাতন করেছেন।

সংবাদকর্মীর অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশকে ফোন করে অভিযুক্ত ওসিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

পরে ডিআইজির নির্দেশনায় শনিবার রাত ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ (ক্রাইম অ্যান্ড অপস্) মনজুর কাদের ভূঁইয়াকে উখিয়া থানায় এবং উখিয়া থানার ওসিকে চকরিয়া থানায় সংযুক্তির আদেশ জারি করেন।

এ তথ্য জানাজানি হওয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টার আদেশ উপেক্ষিত হয়েছে এবং চকরিয়ার চেয়ে ভালো স্থানে মনজুর কাদের পদায়িত হয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়। নেটিজেনরা এ নিয়ে নানাভাবে ট্রলও করেন।

এ বিতর্ক এড়াতে ওসি মনজুর কাদের ভূঁইয়াকে কক্সবাজার জেলা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়।

Previous Post

রাজশাহীতে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, ৩ জনের প্রাণহানী

Next Post

না.গঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৮

Related Posts

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল ৮ শ্রমিকের
সারাদেশ

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল ৮ শ্রমিকের

শিয়ালের মুখ থেকে শিশুকে বাঁচালেন মা
সারাদেশ

শিয়ালের মুখ থেকে শিশুকে বাঁচালেন মা

যেসব এলাকায় আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
বিদ্যুৎ জ্বালানি

যেসব এলাকায় আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

Next Post
না.গঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৮

না.গঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৮

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও কারাবন্দি সাংবাদিকদের মুক্তি দাবি

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও কারাবন্দি সাংবাদিকদের মুক্তি দাবি

মিডিয়া কাপে জয় পেয়েছে যুগান্তর-ডেইলি স্টার

মিডিয়া কাপে জয় পেয়েছে যুগান্তর-ডেইলি স্টার

শুধু ঢাকায় ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা: চিফ প্রসিকিউটর

শুধু ঢাকায় ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা: চিফ প্রসিকিউটর

বিএনপি আর সংস্কার চায় না, ক্ষমতা উপভোগ করতে চায়: আখতার হোসেন

বিএনপি আর সংস্কার চায় না, ক্ষমতা উপভোগ করতে চায়: আখতার হোসেন

চীন ও ভারত থেকে এলো আরও ৫৩ হাজার টন ডিজেল

চীন ও ভারত থেকে এলো আরও ৫৩ হাজার টন ডিজেল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার