Sunday, June 14, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

রাখাল রাহা ও ৪০০ কোটি টাকার প্রোপাগান্ডা নিয়ে যা বললেন সারজিস

March 11, 2025
in জাতীয়
রাখাল রাহা ও ৪০০ কোটি টাকার প্রোপাগান্ডা নিয়ে যা বললেন সারজিস
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম রাখাল রাহা ও সোমবারের (১০ মার্চ) ৪০০ কোটি টাকার প্রোপাগান্ডা প্রসঙ্গে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন।

সোমবার (১০ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে তিনি এই স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে সারজিস আলম লিখেছেন, হাসিনার ফ্যাসিবাদী আমলে গণতান্ত্রিক লড়াইয়ে নিঃসন্দেহে রাখাল রাহার ভূমিকা ছিল। এজন্য তার প্রতি কৃতজ্ঞতা।

একইসঙ্গে তিনি লিখেছেন, কিছুদিন পূর্বে তিনি আল্লাহ এবং নবী (সা.) প্রসঙ্গে যে লাইনগুলো লিখেছেন সেজন্য তার প্রতি তীব্র ঘৃণা।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক আরও লিখেছেন, আজকে ঢাকা পোস্ট এবং দ্য ডেইলি ক্যাম্পাস তথ্য প্রমাণ ছাড়া মনগড়া তথ্য দিয়ে ৪০০ কোটি টাকা বাণিজ্যের যে অপপ্রচার ও প্রোপাগান্ডা চালিয়েছে তা সংশ্লিষ্ট সব সোর্স থেকে যাচাইপূর্বক এখন পর্যন্ত মিথ্যা প্রমাণিত হয়েছে এবং এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই এ বিষয়কে কেন্দ্র করে রাখাল রাহাকে নিয়ে বলা কথাগুলো আমি এক্সপাঞ্জ করছি এবং দুঃখ প্রকাশ করছি।

তিনি লিখেছেন, তবে ঢাকা পোস্ট এবং দ্য ডেইলি ক্যাম্পাস নিউজ হাউজ হিসেবে রাখাল রাহা এবং গাজী সালাউদ্দিন তানভীরের নামে তথ্য প্রমাণ ছাড়া প্রোপাগান্ডা ছড়িয়ে যে মানহানির ঘটনা ঘটিয়েছে, আমি উনাদের দুজনের জায়গায় হলে এই দুই নিউজ হাউজের শেষ দেখে ছাড়তাম। এদের মতো কিছু অপেশাদার নিউজ হাউজ মানুষের আত্মসম্মানের কথা বিন্দুমাত্র চিন্তা না করে ব্যক্তি ও গোষ্ঠীকেন্দ্রিক স্বার্থ সার্ভ করে। এদের উপযুক্ত শিক্ষা হওয়া সময়ের দাবি। না হয় একসময় ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানগুলোকে ধীরে ধীরে আত্মসম্মানের ভয়ে এদের কাছে জিম্মি হয়ে যেতে হবে। আর এরাও লাই পেয়ে মাথায় উঠে বসবে।

এনসিপির এই নেতা আরও লিখেছেন, শুনতে তিতা হলেও একটা কথা বলি। টাকা দিয়েও এমন অনেক নিউজ করানো যায়। শব্দ আর বাক্যের খেলা, খেলানো যায়। ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠানের উদ্দেশ্য সার্ভ করার জন্য উদ্দেশ্যমূলকভাবেও এমন অনেক প্রোপাগান্ডা ছড়ানো যায়। একটা নিউজ দিয়েই যদি আমাদের মধ্যে এতোটা হুজুগে পরিবেশ তৈরি করা যায়, তবে সাবধান!

সবশেষে তিনি লিখেছেন, আওয়ামী লীগ এবং তাদের দোসরদের হাতে এখনও অধিকাংশ নিউজ ও মিডিয়ার পরোক্ষ কন্ট্রোল আছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

সর্বোচ্চ বেতন পাবেন তাসকিন, বাকিরা কত

Next Post

এবার জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা

Related Posts

গণমাধ্যমকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী
জাতীয়

গণমাধ্যমকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী

বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দুবাই পুলিশের হাতে যেভাবে ধরা পড়লেন বেনজীর
অন্যান্য

দুবাই পুলিশের হাতে যেভাবে ধরা পড়লেন বেনজীর

Next Post
এবার জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা

এবার জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া

হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া

গণমাধ্যমকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী

গণমাধ্যমকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী

নিকাব পরা এমপিদেরকে ‘বুঝলাম না, আপনারা কারা? : বিএনপি নেতা

নিকাব পরা এমপিদেরকে ‘বুঝলাম না, আপনারা কারা? : বিএনপি নেতা

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু

বিশ্বকাপে জয়ে শুরু বাংলাদেশের

বিশ্বকাপে জয়ে শুরু বাংলাদেশের

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

11 March 2025

রাখাল রাহা ও ৪০০ কোটি টাকার প্রোপাগান্ডা নিয়ে যা বললেন সারজিস

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার