Friday, November 6, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের খোঁজ পাচ্ছে না পরিবার

August 22, 2025
in অন্যান্য
সাংবাদিক বিভুরঞ্জন সরকারের খোঁজ পাচ্ছে না পরিবার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকারের খোঁজ পাচ্ছে না পরিবার। বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ। নিখোঁজের ঘটনায় রাজধানীর রমনা থানায় সাধারণ ডায়েরি করেছে তার পরিবার।

বিভুরঞ্জন সরকার জাগো নিউজ২৪ ডট কমে নিয়মিত কলাম লিখতেন।

নিখোঁজের বিষয়ে জানতে চাইলে বিভুরঞ্জন সরকারের ছেলে ঋত সরকার জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হন। বাসা থেকে বের হওয়ার সময় তিনি ভুলে মোবাইলটি বাসায় রেখে যান। অফিসে যোগাযোগ করা হলে সেখানেও তিনি যাননি। এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় গতকাল রাত ১০টার দিকে রমনা থানায় একটি নিখোঁজের জিডি করা হয়েছে।

জানতে চাইলে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, সাংবাদিক বিভুরঞ্জন সরকারকে খুঁজে পেতে তদন্ত চলছে।

জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই অরূপ তালুকদার জানান, বেতার বার্তার মাধ্যমে দেশের সব থানায় সাংবাদিক বিভুরঞ্জন সরকারের নিখোঁজের বিষয়টি জানানো হয়েছে। তাকে খুঁজে পেতে পুলিশ সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিভুরঞ্জন সরকারের জন্ম ১৯৫৪ সালে। ষাটের দশকের শেষ দিকে স্কুল ছাত্র থাকাকালেই দৈনিক আজাদ-এর মফস্বল সংবাদদাতা হিসেবে সাংবাদিকতায় তার হাতেখড়ি। লেখাপড়া শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে। বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিকে কাজ করেছেন। দৈনিক মাতৃভূমি, সাপ্তাহিক চলতিপত্রের সম্পাদক এবং সাপ্তাহিক মৃদুভাষণের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আশির দশকে এরশাদবিরোধী আন্দোলনের সময় সাপ্তাহিক যায়যায় দিনে ‘তারিখ ইব্রাহিম’ ছদ্মনামে লেখা তার রাজনৈতিক নিবন্ধ যথেষ্ট পাঠকপ্রিয় হয়েছিল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

উপদেষ্টা মাহফুজের বাবা ইউনিয়ন বিএনপির সম্পাদক হলেন

Next Post

মেঘনা নদীতে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃতদেহ উদ্ধার: পুলিশ

Related Posts

সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশনা
অন্যান্য

সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশনা

দাসত্বের সাংবাদিকতার কারণে ফ্যাসিবাদী শাসন দীর্ঘস্থায়ী হয়েছে : কাদের গনি চৌধুরী
অন্যান্য

দাসত্বের সাংবাদিকতার কারণে ফ্যাসিবাদী শাসন দীর্ঘস্থায়ী হয়েছে : কাদের গনি চৌধুরী

আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
অন্যান্য

আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে

Next Post
মেঘনা নদীতে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃতদেহ উদ্ধার: পুলিশ

মেঘনা নদীতে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃতদেহ উদ্ধার: পুলিশ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো

সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশনা

সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশনা

যে কারণে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

যে কারণে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

রামুতে মার্মা তরুণীকে বিয়ে করে নির্যাতনের অভিযোগে আটক ১

রামুতে মার্মা তরুণীকে বিয়ে করে নির্যাতনের অভিযোগে আটক ১

হাসিনার জন্য কোনো ট্রাভেল পাস নয়, কেবল প্রত্যর্পণই একমাত্র পথ: হুমায়ুন

হাসিনার জন্য কোনো ট্রাভেল পাস নয়, কেবল প্রত্যর্পণই একমাত্র পথ: হুমায়ুন

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

22 August 2025

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের খোঁজ পাচ্ছে না পরিবার

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার