Wednesday, July 1, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

এলজিইডি প্রকৌশলীর গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা!

March 14, 2025
in সারাদেশ
এলজিইডি প্রকৌশলীর গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
নাটোরের সিংড়ায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশিকালে একটি প্রাইভেটকার থেকে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়েছে। এ সময় প্রাইভেটকারে থাকা গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের সদরের চলনবিল গেট এলাকায় এ তল্লাশি চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, থানা-পুলিশ ও সেনাসদস্যরা যৌথভাবে বৃহস্পতিবার রাতে নাটোর-বগুড়া মহাসড়কে যানবাহন তল্লাশি করছিলেন। পরে রাত ২টার দিকে বগুড়া থেকে নাটোর অভিমুখে একটি ব্যক্তিগত গাড়ি থামিয়ে তল্লাশির সময় তারা গাড়ির পেছনের ডালায় বিপুল পরিমাণ টাকা দেখতে পান।

এ সময় গাড়িতে থাকা আরোহী ছাবিউল ইসলাম নিজেকে গাইবান্ধা জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী পরিচয় দেন। তখন ওই ব্যক্তি ও তার গাড়ির চালককে সিংড়া থানায় নেওয়া হয়।

এর আগে, ঘটনাটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। পরে ইউএনও ও সেনাসদস্যদের উপস্থিতিতে পুলিশ টাকার উৎস সম্পর্কে জানতে চাইলে ছাবিউল ইসলাম জানান, গাড়িতে ৩০ লাখ টাকা আছে। এসব তার জমি বিক্রির টাকা। টাকাগুলো গাইবান্ধা থেকে নিয়ে সাপ্তাহিক ছুটি কাটাতে তিনি রাজশাহীতে নিজ বাড়িতে যাচ্ছিলেন।

কিন্তু টাকাগুলো গুনে দেখা যায়, সেখানে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা রয়েছে। এত টাকা ব্যাংকের মাধ্যমে না পাঠিয়ে রাতের আঁধারে গাড়িতে করে কেন নেওয়া হচ্ছে, জানতে চাইলে তিনি তার কোনো উত্তর দিতে পারেননি।

পরে জব্দ তালিকা অনুযায়ী টাকা ও গাড়ি থানা হেফাজতে রাখা হয়। এ সময় আরও জিজ্ঞাসাবাদের জন্য ছাবিউল ইসলাম ও তার চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক গণমাধ্যমকে বলেন, জব্দ করা অর্থের উৎস ও ওই প্রকৌশলী সম্পর্কে বিস্তারিত জানার জন্য টাকা, প্রাইভেটকার ও এর বাহককে থানা হেফাজতে রাখা হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

একনজরে দেখে নিন আইপিএলের ১০ দলের অধিনায়ক

Next Post

রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সব করবে জাতিসংঘ: গুতেরেস

Related Posts

চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
সারাদেশ

চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

রামুতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
সারাদেশ

রামুতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন জুলাই শহীদের বাবা!
অন্যান্য

অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন জুলাই শহীদের বাবা!

Next Post
রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সব করবে জাতিসংঘ: গুতেরেস

রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সব করবে জাতিসংঘ: গুতেরেস

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
সুইডেনকে হারিয়ে শেষ ষোলতে ফ্রান্স

সুইডেনকে হারিয়ে শেষ ষোলতে ফ্রান্স

ঢাকায় জামায়াতের সমাবেশ আজ

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের চার এমপি

সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি

সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি

বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি

বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি

অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

14 March 2025

এলজিইডি প্রকৌশলীর গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা!

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার