Thursday, June 25, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

উদ্বোধনী ম্যাচে কলকাতার বিরুদ্ধে বড় জয় বেঙ্গালুরুর

March 23, 2025
in খেলা
উদ্বোধনী ম্যাচে কলকাতার বিরুদ্ধে বড় জয় বেঙ্গালুরুর
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক

বিআইপিএলের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নতুন অধিনায়ক রজত পাতিদারের অধিনায়কত্বে শুরুটা দারুণ হলো বেঙ্গালুরুর। আরেক নতুন অধিনায়ক আজিঙ্কা রাহানের নেতৃত্বে শিরোপা ধরে রাখার অভিযানের শুরুটা সুখরকর হলো না গতবারের চ্যাম্পিয়ন কলকাতার।

শনিবার (২২ মার্চ) আইপিএলের ১৮তম আসরের উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৭ উইকেট ও ২২ বল হাতে রেখে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আগে ব্যাট করতে নেমে কলকাতা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে ১৬.২ ওভারেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বেঙ্গালুরু।

১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা বেঙ্গালুরুকে দারুণ শুরু এনে দেন ফিল সল্ট-বিরাট কোহলির উদ্বোধনী জুটি। মাত্র ৮.৩ ওভারেই ৯৫ রান তুলে ফেলে তারা। মূলত এই জুটিই কলকাতাকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে।

৩১ বলে ৯ চার ও ২ ছক্কায় ৫৬ রান করা সল্টকে আউট করে এই জুটি ভাঙেন বরুণ চক্রবর্তী। ওয়ানডাউনে নামা দেবদূত পাডিকালকে দ্রুতই ফেরান সুনীল নারিন। ১০ বলে ১০ রান করেন পাড়িকাল।

চার নম্বরে নামা রজত পাতিদারের সঙ্গে আরও একটি জুটি গড়েন ৪০০তম টি-টোয়েন্টি খেলতে নামা কোহলি। এই জুটি ২৩ বলেই ৪৪ রান যোগ করে। অধিনায়ক পাতিদার বৈভব অরোরার শিকারে পরিণত হওয়ার আগে মাত্র ১৬ বলে ৫ চার ও ১ ছয়ে ৩৪ রান করেন।

মাইলফলকের ম্যাচে অর্ধশতক তুলে নেন কোহলি। লিয়াম লিভিংস্টোনকে নিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সারেন তিনি। লিভিংস্টোন ৫ বলেই ২ চার ও ১ ছক্কায় ১৫ রানের ক্যামিও খেলেন। কোহলি ৩৬ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫৯ রানের দারুণ ইনিংস খেলে অপরাজিত থাকেন।

কলকাতার পক্ষে সুনীল নারিন, বরুণ চক্রবর্তী এবং বৈভব অরোরা ১টি করে উইকেট শিকার করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

এখনো পুড়ছে সুন্দরবন

Next Post

গাজার পর লেবাননেও ফের হত্যাযজ্ঞ শুরু ইসরায়েলের 

Related Posts

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা
খেলা

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা

স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার
খেলা

স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

প্রথম ফুটবলার হিসেবে যে বিশ্বরেকর্ড রোনালদোর
খেলা

প্রথম ফুটবলার হিসেবে যে বিশ্বরেকর্ড রোনালদোর

Next Post
গাজার পর লেবাননেও ফের হত্যাযজ্ঞ শুরু ইসরায়েলের 

গাজার পর লেবাননেও ফের হত্যাযজ্ঞ শুরু ইসরায়েলের 

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
‘সরকারের হস্তক্ষেপ না থাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে উন্নতি’

মোগলটুলীর আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে: মাহফুজ

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭

১৯ দিনে প্রবাসী আয় প্রায় ২১ হাজার কোটি টাকা

দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা!

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা!

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

23 March 2025

উদ্বোধনী ম্যাচে কলকাতার বিরুদ্ধে বড় জয় বেঙ্গালুরুর

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার