Sunday, June 7, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

দিল্লিতেও উচ্চ সতর্কতা জারি 

May 9, 2025
in আন্তর্জাতিক
দিল্লিতেও উচ্চ সতর্কতা জারি 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক

পেহেলগামে হামলায় ২৬ জন নিহতের ঘটনায় ভারত-পাকিস্তানের উত্তেজনা ক্রমশ বেড়েই চলছেই। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর প্রতিনিয়ত পাল্টাপাল্টি হামলা চলছে দুই পক্ষের মধ্যে। এতে পরিস্থিতি সামাল দিতে সীমান্ত এলাকার পর ভারতের রাজধানী দিল্লিতেও উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। গণমাধ্যমটি জানিয়েছে, দিল্লি ঐতিহাসিক যুদ্ধ স্মারক ইন্ডিয়া গেট থেকে পর্যটকদের চলে যেতে বলা হয়েছে। পুলিশ ঘোষণা দিয়ে, লোকজনকে এলাকা ছেড়ে যেতে বলেছে। একইসঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) রাতে জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তান ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

সাংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের সময় চারপাশ আলোকিত হয়ে ওঠে। শহরটিতে শোনা যায় সাইরেনের শব্দ। এ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে বিভিন্ন অঞ্চল।

এমন দাবি করে ভারত বলছে, সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। যার মধ্যে ছিল জম্মুর সটওয়ারি বিমানঘাঁটিও। পাকিস্তানের নিক্ষেপ করা অন্তত আটটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বলে জানায় ভারতের প্রতিরক্ষা বাহিনী।

 

তবে, জম্মু কাশ্মীরে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। উল্টো অভিযোগ করেন, ভারত পরিস্থিতি নিয়ন্ত্রণের সুযোগ দিচ্ছে না।

 

তিনি জানান, পাকিস্তান আঘাত করলে সেটা লুকিয়ে রাখবে না। সেইসঙ্গে আরব দেশগুলো এই সংকট নিরসনে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে বলেও জানান পাক প্রতিরক্ষামন্ত্রী। এ ছাড়া ভারতের নিক্ষেপ করা ২৫টি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি পাকিস্তানের। যদিও নয়াদিল্লি এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

 

প্রসঙ্গত, ২২ এপ্রিল পেহেলগামে হামলায় ২৬ পর্যটক নিহত হন। এর জন্য পাকিস্তানের ওপর দায় চাপিয়েছে ভারত। তবে তা নাকচ করেছে পাকিস্তান। এ নিয়ে উত্তেজনার মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে ‘অপারেশন সিঁদুর’ নামে অভিযান চালায় ভারত। ওই রাতেই দেশটির পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান।

 

এরই মধ্যে করাচি, লাহোর, রাওয়ালপিন্ডিসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলের তৈরি ভারতের ২৯ ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র আহমেদ শরিফ চৌধুরী। অন্যদিকে, উত্তর ও পশ্চিম ভারতের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চেষ্টা নস্যাৎ করে দেওয়ার দাবি করে ভারতের প্রতিরক্ষা বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও রাডার লক্ষ্য করে হামলা চালিয়ে লাহোরে একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস হয়েছে।

 

অন্যদিকে, নিজেদের যুদ্ধবিমান হারানোর কথা যদিও স্বীকার করেনি ভারত।  তবে নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্র সরকারের দুই কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, চীনের তৈরি জে-১০ যুদ্ধবিমান ব্যবহার করে মঙ্গলবার রাতে ভারতের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। সেগুলোর মধ্যে অন্তত একটি ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান ছিল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

সকালেও বিক্ষোভ চলছে যমুনার সামনে

Next Post

হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আইভী

Related Posts

ইরান যুদ্ধে আজারবাইজানেও ঘাঁটি গড়েছিল ইসরায়েল
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে আজারবাইজানেও ঘাঁটি গড়েছিল ইসরায়েল

ইরানে ফের মার্কিন হামলা, পাল্টা জবাব আইআরজিসির
আন্তর্জাতিক

ইরানে ফের মার্কিন হামলা, পাল্টা জবাব আইআরজিসির

নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা
আন্তর্জাতিক

মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

Next Post
হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আইভী

হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আইভী

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
৬ দিনে এলো ৬৮ কোটি ডলার প্রবাসী আয়

৬ দিনে এলো ৬৮ কোটি ডলার প্রবাসী আয়

কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেতা আজিজ গ্রেফতার

কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেতা আজিজ গ্রেফতার

সরকারের ১০০ দিনে খুন ৬০৫টি, নারী ও শিশু ধর্ষণ ২০৯ : টিআইবি

সরকারের ১০০ দিনে খুন ৬০৫টি, নারী ও শিশু ধর্ষণ ২০৯ : টিআইবি

২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

09 May 2025

দিল্লিতেও উচ্চ সতর্কতা জারি 

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার