Wednesday, July 1, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বৃষ্টিতে সবজির বাজার চড়া, ডিম-মুরগিতে স্বস্তি

June 20, 2025
in অর্থ-বাণিজ্য
বৃষ্টিতে সবজির বাজার চড়া, ডিম-মুরগিতে স্বস্তি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতে রাজধানীর কাঁচাবাজারে শাকসবজির দাম কিছুটা বেড়েছে। সরবরাহে ব্যাঘাত ঘটায় এ মূল্যবৃদ্ধি হলেও ডিম ও মুরগির বাজারে ক্রেতারা কিছুটা স্বস্তি পেয়েছেন।

শুক্রবার (২০ জুন) যাত্রাবাড়ী, শনিরআখড়া, দোলাইরপাড়সহ রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, লাউ, কুমড়া, করলা, পটল, ঢেঁড়স, বরবটি, বেগুন, শসাসহ বেশ কিছু সবজির কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত দাম বেড়েছে।

খুচরা বিক্রেতারা জানান, বৃষ্টির কারণে মাঠে পানি জমে গেছে, ফলে সবজি তোলা ও শহরে পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে। সরবরাহ কম থাকায় দামও কিছুটা বেড়েছে।

এদিকে বাজারে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা কেজিতে। ঝিঙা, বরবটি, ঢেঁড়স, কাঁকরোল, করলা, বেগুনের দাম ৪০-৬০ টাকা; পেঁপে, পটোল, চিচিঙা, ধুন্দল ও লতির দাম ৪০-৫০ টাকা কেজি। লাউ ও জালি কুমড়া প্রতি পিস ৪০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। শসা (দেশি) ৫০ টাকা, শসা (হাইব্রিড) ২০ টাকা, কাচামরিচ ৪০-৬০ টাকা, গাজর ৫০ টাকা ও টমেটো ৪০-৬০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। লেবুর হালি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়।

তবে ডিম ও মুরগির বাজারে রয়েছে স্থিতিশীলতা। প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২৫ টাকায়, যা গত সপ্তাহের তুলনায় কিছুটা কম। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা কেজিতে; যা ঈদের আগে ছিল ১৭০-১৮০ টাকা। সোনালি কক মুরগি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায়, যা আগের দরের চেয়ে ২০-৩০ টাকা কম।

মাছের বাজারেও রয়েছে স্থিতিশীলতা। রুই ২৮০-৪০০, কাতল ৩০০-৩৪০, পাবদা ২৫০-৩৫০, চিংড়ি ৬৫০-৮০০, টেংরা ৪০০-৫০০, শিং ৩০০-৪৫০, কৈ ২০০-২২০, তেলাপিয়া ও পাঙ্গাস ১৮০-২০০ টাকায় বিক্রি হয়েছে। তবে দেশি জাতের শিং ও কৈ যথাক্রমে ১২০০ ও ১০০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

ক্রেতা বলেন, “অনেক দিন ধরে ১৮০-২০০ টাকায় মুরগি কিনছি। এখন ১৪০ টাকায় পাচ্ছি। কিন্তু জানি না আবার কবে দাম বেড়ে যায়। বাজার সিন্ডিকেট না ভাঙলে সাধারণ মানুষের রক্ষা নেই।”

সবজি বিক্রেতা জয়নাল বলেন, “বৃষ্টির কারণে সরবরাহ কমেছে, তাই দাম একটু বেশি। আমরাও চড়া দামে সবজি কিনে আনছি।”

বিক্রেতারা আশা করছেন, আবহাওয়া স্বাভাবিক হলে দুই এক দিনের মধ্যেই সবজির সরবরাহ বাড়বে এবং দামও আবার নিয়ন্ত্রণে আসবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র

Next Post

যেসব খাবার দুর্বল শরীরকে শক্তিশালী করে তুলবে

Related Posts

সোনার দাম ভরিতে কমলো ১৪ হাজার
অর্থ-বাণিজ্য

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি
অর্থ-বাণিজ্য

বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি

আবার বাড়ল সোনার দাম
অর্থ-বাণিজ্য

ফের সোনার দামে বড় পতন

Next Post
যেসব খাবার দুর্বল শরীরকে শক্তিশালী করে তুলবে

যেসব খাবার দুর্বল শরীরকে শক্তিশালী করে তুলবে

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’

‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

ঢাকা জেলা মহিলা দলের সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

ঢাকা জেলা মহিলা দলের সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭৩৫

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

20 June 2025

বৃষ্টিতে সবজির বাজার চড়া, ডিম-মুরগিতে স্বস্তি

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার