Wednesday, June 24, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ফেনীর বন্যাদুর্গতদের লড়াই এখন ঘর ফেরার

July 13, 2025
in সারাদেশ
ফেনীর বন্যাদুর্গতদের লড়াই এখন ঘর ফেরার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
ফেনীতে বন্যার পানি নামতে শুরু করলেও ঘরে ফিরে নতুন সংকটে পড়েছেন দুর্গতরা। কর্দমাক্ত ঘরবাড়ি, নষ্ট হয়ে যাওয়া খাদ্যসামগ্রী ও আসবাবপত্র নিয়ে শুরু হয়েছে তাদের বেঁচে থাকার নতুন সংগ্রাম।

৮ জুলাই থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার ওপরে ওঠে। এতে ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া ও ফেনী সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। জেলা প্রশাসনের তথ্যমতে, বন্যায় দেড় লাখের বেশি মানুষ পানিবন্দি এবং ৫ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যায় ফুলগাজীর শ্রীপুর সড়কের অন্তত ১৫টি দোকান নদীগর্ভে বিলীন হয়েছে। ব্যবসায়ী মো. আবদুল গফুর বলেন, “এত বছর দোকান চালিয়ে সংসার চলত, একদিনেই নদীতে হারিয়ে গেল সব।”

পানি নেমে গেলেও অনেক এলাকা এখনও বসবাসযোগ্য নয়। গজারিয়া গ্রামের গৃহবধূ শাহিদা আক্তার জানান, “কাদা আর পঁচা গন্ধে ঘরে থাকা যাচ্ছে না, শিশুদেরও অসুস্থ লাগছে।”

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদীবাঁধে ১৪টি ভাঙনের ফলে অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন বলেন, “জিওব্যাগ দিয়ে জরুরি মেরামতের চেষ্টা চলছে, তবে দীর্ঘমেয়াদে টেকসই বাঁধ ও নদী খনন অপরিহার্য।”

স্থানীয়রা বলছেন, বারবার প্লাবন ঠেকাতে চাই স্থায়ী ব্যবস্থা। ফুলগাজীর সাবেক চেয়ারম্যান আমিনুল রসুল গোলাপ বলেন, “ত্রাণ নয়, মানুষ চায় টেকসই বেড়িবাঁধ।”

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক ই আজম দুর্গত এলাকা পরিদর্শন শেষে বলেন, “মানুষ এখন শুধু ত্রাণ নয়, টেকসই বাঁধও চাইছে—দুটোই দরকার।”

অন্যদিকে, বিদ্যুৎ এখনও পুরোপুরি ফিরেনি অনেক এলাকায়। ইউএনও ফারিয়া ইসলাম জানান, “বিদ্যুৎ সংযোগ ও স্বাস্থ্য সহায়তা পুনঃস্থাপনে আমরা একযোগে কাজ করছি।”

পরশুরামের ইউএনও আরিফুল ইসলাম জানিয়েছেন, ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে, তবে চাহিদা অনুযায়ী সবকিছুই দেওয়া যাচ্ছে না। ক্ষতিগ্রস্তদের তালিকা করে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

সেন্ট মার্টিনে যেতে গুনতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

Next Post

টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ

Related Posts

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল
সারাদেশ

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

শরীয়তপুরে কবরস্থানে মিলল ককটেল মজুতের গোপন আস্তানা
সারাদেশ

শরীয়তপুরে কবরস্থানে মিলল ককটেল মজুতের গোপন আস্তানা

মুন্সিগঞ্জে চালু হলো দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’
সারাদেশ

মুন্সিগঞ্জে চালু হলো দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’

Next Post
টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, আক্রান্ত ১১৩৫

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, আক্রান্ত ১১৩৫

গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যারা

গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যারা

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত

ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন

ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন

আ.লীগের পরিকল্পনা ভেস্তে দিয়েছি: ডিএমপি কমিশনার

আ.লীগের পরিকল্পনা ভেস্তে দিয়েছি: ডিএমপি কমিশনার

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

13 July 2025

ফেনীর বন্যাদুর্গতদের লড়াই এখন ঘর ফেরার

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার