Saturday, June 20, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

মালয়েশিয়ায় প্রবেশে ব্যর্থ: ৯৬ বাংলাদেশি ফেরত

July 15, 2025
in প্রবাস
মালয়েশিয়ায় প্রবেশে ব্যর্থ: ৯৬ বাংলাদেশি ফেরত
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে ৯৬ বাংলাদেশিসহ মোট ১৩১ বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম দ্য স্টার–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সোমবার (১৪ জুলাই) মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি (বিসিপিএ) এক বিবৃতিতে জানায়, ফেরত পাঠানো যাত্রীরা পর্যাপ্ত অর্থ, নির্ভরযোগ্য আবাসনের প্রমাণ এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট না করার মতো বিভিন্ন কারণে দেশটিতে প্রবেশের অনুমতি পাননি।

বিসিপিএর বিবৃতিতে আরও বলা হয়, কেউ কেউ দেশটিতে এক মাস থাকার পরিকল্পনার কথা বললেও তাদের সঙ্গে মাত্র ৫০০ রিংগিত ছিল, যা তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ সৃষ্টি করে। সংস্থাটি জানিয়েছে, আন্তর্জাতিক অভিবাসন নীতিমালার আলোকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ১১ জুলাই বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত কেএলআইএ টার্মিনাল ১–এর আন্তর্জাতিক আগমন হল এবং গেট সি১ থেকে সি৩৭ পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে ৩০০ জনের বেশি বিদেশি নাগরিককে স্ক্রিনিং করা হয়। এদের মধ্যে ৯৬ জন বাংলাদেশি, ৩০ জন পাকিস্তানি ও ৫ জন ইন্দোনেশিয়ান নাগরিককে ফেরত পাঠানো হয়।

মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করাই তাদের প্রধান অগ্রাধিকার। ভুয়া নথি বা সন্দেহজনক উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তারা আরও জানায়, মালয়েশিয়ায় প্রবেশ করতে ইচ্ছুকদের অবশ্যই বৈধ ভ্রমণ নথি, নির্ভরযোগ্য আবাসন পরিকল্পনা এবং যথাযথ আর্থিক সামর্থ্যের প্রমাণ থাকতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনৈতিক পদক্ষেপের প্রশংসা

Next Post

প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ

Related Posts

মধ্যপ্রাচ্যে আজ পবিত্র ঈদুল আজহা
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে আজ পবিত্র ঈদুল আজহা

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই শিশুকে হত্যা করে বাংলাদেশীর পুলিশে ফোন
আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই শিশুকে হত্যা করে বাংলাদেশীর পুলিশে ফোন

ওমানে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে আপন ৪ ভাই নিহত
জাতীয়

ওমানে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে আপন ৪ ভাই নিহত

Next Post
প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ

প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ঈদে নগরবাসীকে স্বস্তিতে রাখতে বাড়তি নিরাপত্তা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কায় পুলিশ

বাজারে নিত্যপণ্যের দাম চড়া

বাজারে নিত্যপণ্যের দাম চড়া

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

৬ গোল, হ্যাটট্রিক, লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ

৬ গোল, হ্যাটট্রিক, লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ

যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

15 July 2025

মালয়েশিয়ায় প্রবেশে ব্যর্থ: ৯৬ বাংলাদেশি ফেরত

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার