Thursday, June 4, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

শেখ হাসিনার বিরুদ্ধে রাজধানীতে আরও চার হত্যা মামলা

September 2, 2024
in আইন ও অপরাধ
শেখ হাসিনার বিরুদ্ধে রাজধানীতে আরও চার হত্যা মামলা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার সেঞ্চুরি পূরণ হয়েছে আগেই। এখনও হচ্ছে নতুন নতুন মামলা। সবশেষ তাকে প্রধান আসামি করে আরও চারটি হত্যা মামলা হয়েছে রাজধানীতে।

সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসব মামলার আবেদন হয়। এছাড়া একটি হত্যাচেষ্টার মামলাও হয়েছে। আদালত আবেদনগুলো আমলে নিয়ে তিনটি হত্যা মামলা যাত্রাবাড়ী থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। এছাড়া অন্য দুটি মামলা তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন পিবিআইকে।

সবশেষ মামলাগুলোর মধ্যে যাত্রাবাড়ী থানার সামনে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালনকালে সাইফ আরাফাত শরীফকে হত্যার অভিযোগে তার মা মোসা. মরিয়ম ৯৪ জনকে আসামি করে মামলা করেছেন। এ মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে আছেন শেখ হাসিনা, ওবায়দুল কাদের, শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু।

সাইদুল ইসলাম ইয়াসিন হত্যার ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৩ জনকে আসামি করে মামলা করেন তার মা শিল্পী আক্তার। গুলিতে ওবায়দুল ইসলামকে হত্যার ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৫৮ জনকে আসামি করে মামলা করেন নিহতের স্বজন মো. আলী। এ মামলায় উল্লেখযোগ্য অপর আসামিদের মধ্যে আছেন আসাদুজ্জামান খান কামাল, হাছান মাহমুদ, রমেশ চন্দ্র সেন, দ্রৌপদি আগরওয়ালা, আছাদুজ্জামান, হারুন-অর-রশীদ।

গত ৫ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে কাজলা ফুটওভার ব্রিজের কাছে গুলিতে মারা যান রাসেল নামে এক ব্যক্তি। এ ঘটনায় তার ভাই রুবেল শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৩৬ জনকে আসামি করে মামলা করেছেন। এ মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিদের মধ্যে আছেন আসাদুজ্জামান খান কামাল, মশিউর রহমান মোল্লা সজল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হারুন-অর-রশীদ।

এছাড়া রাজধানীর ধানমন্ডি এলাকায় শুভ নামে এক যুবকের মৃত্যুর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেনসহ ১৩৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারাহ দিবা ছন্দার আদালতে ভিকটিমের মা রেনু মামলাটি করেন। আদালত পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)-কে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এ মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন-ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মাইনুল হোসেন খান নিখিল, কামাল আহমেদ মজুমদার, ইলিয়াস উদ্দিন মোল্লা, জাহাঙ্গীর কবির নানক, সাদেক খান, ফেরদৌস আহমেদ, গাজী মেজবাউল হক সাচ্চু, সাবিনা আক্তার তুহিন, মনোয়ার হোসেন ডিপজল, নূর আলম সিদ্দিকীর ছেলে তাহজীব আলম সিদ্দিকী, ডায়মন্ড ওয়ার্ল্ড লি. এর ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়াল, বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাবেক প্রেসিডেন্ট এনামুল হক খান দোলন।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অক্সফোর্ডিয়াং ল্যাবরেটরি কলেজের এইচএসসি পরীক্ষার্থী আসফিক ইবনে আরমান ইসাকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনাসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমির আদালতে ইসার বাবা আবুযর মো. আরমান আলী জুয়েল মামলাটি করেন। আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন-ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সাবের হোসেন চৌধুরী, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান, হারুন-অর-রশিদ, বিপ্লব কুমার সরকার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই রামপুরা থানাধীন বনশ্রী এলাকায় গুলিবিদ্ধ হন ইসা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

এবার ডিপজলের নামে হত্যা মামলা

Next Post

সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর জামিন

Related Posts

আমি দোষ করেছি ডলারও করেছে, তাকে কেউ দেখেনি: সোহেল
আইন ও অপরাধ

আমি দোষ করেছি ডলারও করেছে, তাকে কেউ দেখেনি: সোহেল

রামিসা হত্যা মামলার আসামিদের আত্মপক্ষ সমর্থন আজ
আইন ও অপরাধ

রামিসা হত্যা মামলার আসামিদের আত্মপক্ষ সমর্থন আজ

আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু, ন্যায়বিচার চাইলেন রামিসার বাবা
আইন ও অপরাধ

আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু, ন্যায়বিচার চাইলেন রামিসার বাবা

Next Post
জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু গ্রেপ্তার

সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর জামিন

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
মায়ের প্রতি অবহেলা : পদ থেকে সরানো হলো সেই যুগ্মসচিবকে

মায়ের প্রতি অবহেলা : পদ থেকে সরানো হলো সেই যুগ্মসচিবকে

নতুন বাংলাদেশ গড়ার পথে বিভ্রান্ত হওয়া যাবে না: ফখরুল

নতুন বাংলাদেশ গড়ার পথে বিভ্রান্ত হওয়া যাবে না: ফখরুল

সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৭ শিশুর

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২১

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২১

টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

02 September 2024

শেখ হাসিনার বিরুদ্ধে রাজধানীতে আরও চার হত্যা মামলা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার