Saturday, May 16, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

মাত্র ৫ মিনিটে ফ্রিজ পরিষ্কারের উপায়

August 26, 2025
in লাইফস্টাইল
মাত্র ৫ মিনিটে ফ্রিজ পরিষ্কারের উপায়
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

লাইফস্টাইল ডেস্ক
আজকাল প্রায় সবার বাড়িতেই ফ্রিজ রয়েছে। এটি এমন এক কাজের জিনিস যা ছাড়া ঘরের কোনো কাজ চলে না। কাঁচা সবজি থেকে শুরু করে রান্না করা অবশিষ্ট খাবার— সব সংরক্ষণের কাজ করে এটি। এছাড়াও দুধ, ডিম, কাঁচা মাছ-মাংস সব এখানে রাখা হয়।

তবে ফ্রিজ কেবল ব্যবহার করলেই চলবে না। এর সঠিক যত্ন নেওয়াও জরুরি। ফ্রিজে অসংখ্য জীবাণু বাসা বাঁধে। ঠিকমতো যত্ন না নিলে এটি দুর্গন্ধ ছড়ায়। এই সমস্যা এড়াতে কিছু টিপস মানতে হবে। মাত্র ৫ মিনিটে কীভাবে ফ্রিজ পরিষ্কার করবেন, চলুন জেনে নিই-

ওয়েট ওয়াইপ দিয়ে মুছে নিন
সপ্তাহে অন্তত একদিন ফ্রিজ পরিষ্কার করুন। এতে এটি কম নোংরা হবে। তা সম্ভব না হলেও অন্তত ৭-১০ দিন পর পর ফ্রিজ পরিষ্কার করুন। ওয়েট ওয়াইপের সাহায্যে ফ্রিজ মুছে নিন। হাতের কাছে ওয়েট ওয়াইপ না থাকলে ভেজা তোয়ালে দিয়ে ফ্রিজের তাক, র‍্যাক, দরজা সব পরিষ্কার করে নিন।

বেকিং সোডা কাজে লাগান
ফ্রিজের তাকে অনেকসময় তেল-মশলা লেগে থাকে। প্রায়ই রান্না করা তরকারি রাখতে গেলে তার ঝোল পড়ে যায়। সেটি তৎক্ষণাৎ মুছে ফেললে সমস্যা হয় না। কিন্তু ওই দাগ যদি ফ্রিজের তাকে রয়ে যায় তাহলে তা পরে আর উঠতে চায় না। এক্ষেত্রে ওই দাগের ওপর বেকিং সোডার পেস্ট লাগিয়ে রাখুন। পানিতে বেকিং সোডা মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। ১৫ মিনিট পরে ভিজে তোয়ালে দিয়ে মুছে নিন। পুরো ফ্রিজ ঝকঝকে হয়ে যাবে।

তরল সাবান
এক বালতি পানি নিন। এতে ১ কাপ অ্যামোনিয়া, ১/২ কাপ ভিনেগার ও ১/৪ কাপ বেকিং সোডা মিশিয়ে নিন। এই মিশ্রণটি পুরো ফ্রিজে স্প্রে করুন। মিনিট পাঁচেক রেখে ভেজা তোয়ালে দিয়ে মুছে নিন। তবে পরিষ্কারের আগে অবশ্যই ফ্রিজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেবেন। ফ্রিজের সব জিনিসপত্র, তাক সরিয়ে এরপর পরিষ্কার করবেন। এতে ফ্রিজ ভালোভাবে পরিষ্কার হয়।

বাসন মাজার সাবান
হাতের কাছে তেমন কোনো সমাধান না মিললে বাসন মাজার সাবান বা ডিশ ওয়াশিং লিকুইড ব্যবহার করতে পারেন। এক মগ পানিতে ৩-৪ চামচ ডিশ ওয়াশ মিশিয়ে নিন। এবার সুতির কাপড় বা স্পঞ্জ এই মিশ্রণ ডুবিয়ে পানি নিংড়ে নিন। এটি দিয়ে ফ্রিজের তাক, দরজা সব মুছে নিন। এরপর আবার শুকনো কাপড় দিয়েও ফ্রিজ মুছে নিন।

ফ্রিজের দুর্গন্ধ দূর করুন এই উপায়ে
ফ্রিজ পরিষ্কারের পর কিছুক্ষণ ফ্রিজের দরজা খুলে রাখুন। এতে ভ্যাপসা গন্ধ দূর হয়ে যাবে। এছাড়া ফ্রিজের তাকে এক টুকরো লেবু বা আলু রাখতে পারেন। যখনই লেবু বা আলু শুকিয়ে যাবে, তখনই সেটা বদলে ফেলুন। আলু ও লেবু দুটোই ফ্রিজের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে।

Previous Post

সাংবাদিক নিয়োগ দেবে আমার দেশ

Next Post

ইসরায়েলি আগ্রাসন বন্ধে এখনই পদক্ষেপ নেওয়ার সময়: পররাষ্ট্র উপদেষ্টা

Related Posts

অতিরিক্ত হাঁটলে বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি
লাইফস্টাইল

অতিরিক্ত হাঁটলে বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি

চুল পড়া রোধে খেতে পারেন যে ৫ খাবার
লাইফস্টাইল

চুল পড়া রোধে খেতে পারেন যে ৫ খাবার

গরমে হিট স্ট্রোক থেকে বাঁচাবে যেসব খাবার
লাইফস্টাইল

গরমে হিট স্ট্রোক থেকে বাঁচাবে যেসব খাবার

Next Post
ইসরায়েলি আগ্রাসন বন্ধে এখনই পদক্ষেপ নেওয়ার সময়: পররাষ্ট্র উপদেষ্টা

ইসরায়েলি আগ্রাসন বন্ধে এখনই পদক্ষেপ নেওয়ার সময়: পররাষ্ট্র উপদেষ্টা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
কুমিল্লায় পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কুমিল্লায় পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: অভিযুক্তকে ধরতে পুরস্কার ঘোষণা

জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: অভিযুক্তকে ধরতে পুরস্কার ঘোষণা

ঝড়-বৃষ্টি ও গরম নিয়ে দুঃসংবাদ

ঝড়-বৃষ্টি ও গরম নিয়ে দুঃসংবাদ

জুনে আসছে হাঁড়িভাঙা আম

জুনে আসছে হাঁড়িভাঙা আম

যেসব লক্ষণে বুঝবেন ব্লাড প্রেশার লো

যেসব লক্ষণে বুঝবেন ব্লাড প্রেশার লো

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার