Sunday, November 8, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বিতর্কে অংশ নিলেন ডাকসুর ৬ জিএস প্রার্থী 

September 6, 2025
in শিক্ষা
বিতর্কে অংশ নিলেন ডাকসুর ৬ জিএস প্রার্থী 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী ছয়জন প্রার্থীকে নিয়ে একটি আকর্ষণীয় বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ উদ্যোগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় ছাত্র শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে এই বিতর্ক অনুষ্ঠিত হয়।

বিতর্কে অংশগ্রহণ করা জিএস প্রার্থীরা হচ্ছেন, ছাত্রদল সমর্থিত প্যানেলের শেখ তানভীর বারী হামিম, শিবির সমর্থিত প্যানেলের এস এম ফরহাদ, গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত প্যানেলের আবু বাকের মজুমদার, উমামা ফাতেমার প্যানেলের আল সাদী ভূঁইয়া, ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত প্যানেলের খায়রুল আহসান মারজান এবং স্বতন্ত্র প্রার্থী মো. আশিকুর রহমান।

চারটি ধাপে এই বিতর্ক পরিচালিত হয়। প্রথমে প্রার্থীরা নির্বাচিত হলে কী কী কাজ করবেন তা নিয়ে আলোচনা করেন, এরপর দুটি নির্দিষ্ট প্রশ্নের উত্তর দেন, তৃতীয় পর্বে শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন এবং সবশেষে ছিল বিতর্কের উপসংহার।

বিভিন্ন প্রার্থীর ইশতেহার থেকে উঠে আসে গুরুত্বপূর্ণ কিছু প্রতিশ্রুতি-

শেখ তানভীর বারী হামিম বলেন, বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার লিটারেসি বাড়ানো, পাঠদান পদ্ধতি আধুনিকায়ন এবং আবাসন সংকট সমাধানের ওপর জোর দেন।

এস এম ফরহাদ বলেন, অ্যালামনাইদের সঙ্গে নেটওয়ার্কিং বাড়িয়ে শিক্ষার্থীদের জন্য সহযোগিতার ব্যবস্থা এবং আবাসন ও খাবারের মান উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

আবু বাকের মজুমদার বলেন, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে গবেষণামুখী পরিবেশ তৈরি, ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড এবং বাস সংখ্যা বৃদ্ধির মতো প্রতিশ্রুতি দেন।

খায়রুল আহসান মারজান শিক্ষার্থীদের চাওয়া অনুযায়ী কাজ করার অঙ্গীকার করেন এবং মান্ধাতা আমলের পদ্ধতি বাদ দিয়ে সব কাজ অনলাইনে সম্পন্ন করার ব্যবস্থা করার কথা বলেন। এছাড়া, নারীদের হলে অনাবাসিক ছাত্রীদের জন্য কমনরুমের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন।

আল সাদী ভূঁইয়া বলেন, কথা নয়, কাজে বড় হবেন। ক্যাম্পাসে দখলদারিত্বের রাজনীতি কায়েম হতে দেবেন না এবং বিশ্ববিদ্যালয়কে ডিজিটালাইজড করার কথা বলেন।

বিতর্কের শেষ পর্বে বহিরাগত নিয়ন্ত্রণ নিয়েও প্রার্থীরা নিজেদের পরিকল্পনা তুলে ধরেন।

হামিম বলেন, তিনি ভিন্নমতের সঙ্গে কাজ করার জন্য ‘রিট’ করার কথা ভাবছেন। বহিরাগত নিয়ন্ত্রণের জন্য বিশ্ববিদ্যালয়কে রেড, ইয়েলো এবং গ্রিন—এই তিনটি জোনে ভাগ করার প্রস্তাব দেন।

ফরহাদ বলেন, বহিরাগত নিয়ন্ত্রণের জন্য ভিন্ন ভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন পদ্ধতি প্রয়োগ করা হবে। নির্দিষ্ট সময়ে লোক প্রবেশ নিয়ন্ত্রণ করাকে তিনি কার্যকর সমাধান হিসেবে উল্লেখ করেন।

বাকের বলেন, বহিরাগত নিয়ন্ত্রণের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাজে লাগানো হবে।

মারজান বলেন, বহিরাগত নিয়ন্ত্রণের জন্য নিয়মিত পাহারা, মাদকাসক্তদের বহিষ্কার এবং অ্যালামনাইদের অনুমতি সাপেক্ষে প্রবেশাধিকারের কথা বলেন।

স্বতন্ত্র প্রার্থী আশিকের মতে, তিনি ট্যাগিং ও বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করেন না। ফৌজদারি মামলা ছাড়া সবাই বিশ্ববিদ্যালয়ের ভাই। তিনি জানান, বহিরাগত সমস্যা ধীরে ধীরে সমাধান করা হবে এবং প্রক্টরিয়াল টিমের সদস্য বাড়ানো হবে।

এই বিতর্ক ডাকসু নির্বাচনের প্রার্থীদের নিজেদের অবস্থান ও পরিকল্পনা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ সব মুসলমানের জন্য অবশ্য অনুসরণীয়: রাষ্ট্রপতি

Next Post

রাজনীতিতে এখন অনেকগুলো আন্তা বসেছে: উপ-প্রেস সচিব

Related Posts

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
শিক্ষা

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল

বুয়েটে ভর্তি আবেদন শুরু ২১ নভেম্বর, পরীক্ষা ১৬ জানুয়ারি
শিক্ষা

বুয়েটে ভর্তি আবেদন শুরু ২১ নভেম্বর, পরীক্ষা ১৬ জানুয়ারি

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল বৃহস্পতিবার
শিক্ষা

জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

Next Post
রাজনীতিতে এখন অনেকগুলো আন্তা বসেছে: উপ-প্রেস সচিব

রাজনীতিতে এখন অনেকগুলো আন্তা বসেছে: উপ-প্রেস সচিব

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
সিআইডির প্রধান কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

সিআইডির প্রধান কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

ঢাবি এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাবি এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ, আটক ২

রাজধানীতে বাসে আগুন

রাজধানীতে বাসে আগুন

পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

সংসদ অধিবেশন বসছে সোমবার

সংসদ অধিবেশন বসছে সোমবার

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

06 September 2025

বিতর্কে অংশ নিলেন ডাকসুর ৬ জিএস প্রার্থী 

www.hostbuybd.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার