Thursday, July 2, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়ল ইংল্যান্ড

September 8, 2025
in খেলা
ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়ল ইংল্যান্ড
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক
প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করেছিল দক্ষিণ আফ্রিকা। তৃতীয় ম্যাচে অবশ্য তাদের হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে ইংল্যান্ড। তবে সান্ত্বনার ম্যাচ জিততে ওয়ানডে ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে ইংলিশরা। প্রোটিয়াদের হারিয়েছে রেকর্ড সর্বোচ্চ ৩৪২ রানের ব্যবধানে।

ওয়ানডেতে আগের সর্বোচ্চ রানে জয়ের রেকর্ডটি ছিল ভারতের। ২০২৩ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কাকে তারা ৩১৭ রানে হারিয়েছিল। ইংল্যান্ড তাদেরকেও ছাড়িয়ে গেছে।

সিরিজ ইতোমধ্যে হাতছাড়া হলেও শেষ ম্যাচে ২১ বছর বয়সী জ্যাকব বেথেল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে তার প্রতিভার প্রমাণ দিয়েছেন। ৮২ বলে ১১০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। যা ইংল্যান্ডকে ৫ উইকেটে ৪১৪ রানের বিশাল স্কোরে পৌঁছে দেয়।

বামহাতি বেথেল জো রুটের সঙ্গে ১৮২ রানের জুটি গড়েন। রুট নিজেও ৯৬ বলে ১০০ রান করেন। এরপর জস বাটলার মাত্র ৩২ বলে বিধ্বংসী ৬২* রান করে স্কোরবোর্ডকে আরও বড় করেছেন।

এটি গত তিন বছরে ইংল্যান্ডের সর্বোচ্চ ওয়ানডে স্কোর। সেঞ্চুরিতে বেথেল আবার ডেভিড গাওয়ারের পর ইংল্যান্ডের দ্বিতীয় কনিষ্ঠ সেঞ্চুরিয়ানের কীর্তি গড়েছেন।

রবিবার দক্ষিণ আফ্রিকা হেডিংলি ও লর্ডসে তাদের অসাধারণ দুই জয়ের মানদণ্ডের ধারেকাছেও ছিল না। তারা বেথেলের ক্যাচ ফেলে দেয় ৪৪ রানে, ওয়াইড দেয় ১৯টি। ব্যাটিং ব্যর্থতায় তারা ২০.৫ ওভারে ৯ উইকেটে থামে ৭২ রানে! প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা ব্যাট করতে না পারায় দুই দলের খেলোয়াড়রা হাত মিলিয়ে মাঠ ছাড়েন তারপর। সর্বোচ্চ ইনিংস দুটি ছিল লোয়ার অর্ডারে করবিন বশের ২০ ও কেশব মহারাজের ১৭।

বল হাতে বিধ্বংসী ভূমিকা রাখেন ইংল্যান্ডের জোফরা আর্চার। নতুন বলে চারটি উইকেট নেন তিনি। তাতে প্রোটিয়াদের স্কোর ৭ রানে ৪ উইকেট থেকে ২৪ রানে হয়ে যায় ৬ উইকেট। সেখান থেকে আর তারা ঘুরে দাঁড়াতে পারেনি। আর্চার ১৮ রানে নিয়েছেন ৪ উইকেট। ম্যাচসেরাও তিনি। আদিল রশিদ নেন ১৩ রানে ৩ উইকেট।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

গাজা সিটিতে বহুতল ভবন ধ্বংস, ইসরায়েলি হামলায় নিহত ৬৫

Next Post

ডাকসু নির্বাচন ঘিরে ঢাবিতে তিন দিনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

Related Posts

দেশি-বিদেশি এয়ারলাইন্সদের ফুটবলযুদ্ধ শুরু ৩ জুলাই
খেলা

দেশি-বিদেশি এয়ারলাইন্সদের ফুটবলযুদ্ধ শুরু ৩ জুলাই

কেপ ভার্দের কাছে হেরে আর্জেন্টিনার বিদায়: ওঝার ভবিষ্যদ্বাণী
খেলা

কেপ ভার্দের কাছে হেরে আর্জেন্টিনার বিদায়: ওঝার ভবিষ্যদ্বাণী

শেষ ১৬-তে ব্রাজিলের মুখোমুখি নরওয়ে
খেলা

শেষ ১৬-তে ব্রাজিলের মুখোমুখি নরওয়ে

Next Post
ডাকসু নির্বাচন ঘিরে ঢাবিতে তিন দিনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

ডাকসু নির্বাচন ঘিরে ঢাবিতে তিন দিনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’

‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

ঢাকা জেলা মহিলা দলের সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

ঢাকা জেলা মহিলা দলের সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭৩৫

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

08 September 2025

ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়ল ইংল্যান্ড

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার