Friday, July 17, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

দেশ ছেড়ে বেলজিয়ামে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ

September 6, 2024
in জাতীয়
দেশ ছেড়ে বেলজিয়ামে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ দেশ ছেড়ে সপরিবারে বেলজিয়ামে অবস্থান করছেন। তিনি একমাত্র ছেলে আর স্ত্রী নুরান ফাতেমাকে নিয়ে এখন বেলজিয়ামের লিমবুর্গ প্রদেশের হ্যাসেল্ট সিটিতে তার নিজের বাড়িতেই আছেন।

সেখান থেকে হাছান মাহমুদ জার্মানি ও ঢাকা-চট্টগ্রামের ঘনিষ্ঠজনদের সঙ্গে মোবাইল ফোনে কথাবার্তাও। এর মধ্যে তিনি বেলজিয়াম থেকে যাদের সঙ্গে ফোনকলে কথা বলেছেন তাদের একজন চট্টগ্রামের আঞ্চলিক ভাষার আইপিটিভি সি প্লাসের প্রধান সম্পাদক আলমগীর অপুও রয়েছেন।

সাবেক পররাষ্ট্রমন্ত্রীর দেশ ছাড়ার ৬ দিন পর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত ২ সেপ্টেম্বর হাছান মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়। পরে গত ৬ আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ গ্রেপ্তার হন- এমন গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

পরে পলককে গ্রেপ্তার দেখানো হলেও হাছান মাহমুদ ছিলেন নিখোঁজ। তবে দেশ ছাড়লেও সরকার পতনের পর হাছান মাহমুদের বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রামে অনেকগুলো হত্যা মামলা হয়েছে। সরকারি এত নজরদারির পরও কীভাবে তিনি বেলজিয়াম গেলেন সেটা নিয়ে প্রশ্ন উঠেছে।

জানা গেছে, হাছান মাহমুদ ঢাকা থেকে সরাসরি বেলজিয়াম যাননি। এমিরাতের ফ্লাইটে তিনি দুবাই হয়ে প্রথম জার্মানির ডসেলড্রপ বিমানবন্দরে যান গত ২৬ আগস্ট বিকেল পৌনে ৩টায়। সেখান থেকে সড়কপথে গাড়ি চালিয়ে তাকে বেলজিয়ামের বাড়িতে পৌঁছে দেন জার্মান শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল।

বিষয়টি নিশ্চিত করে বকুল বলেন, তিনি (হাছান মাহমুদ) ওইখানে আছেন এবং সেভ আছেন, এইটুকু আরকি। আর পরশুদিন বেলজিয়ামে আমাদের একটা মিটিং ছিল ওইখানে উনি উপস্থিত থাকতে পারবেন না সেটি আগেই বলে দিয়েছেন। উনি ওখানে কারও সঙ্গে যোগাযোগ করছেন না, কারো সঙ্গেই তার যোগাযোগ নাই।

এদিকে, চট্টগ্রামের আঞ্চলিক ভাষার আইপিটিভি সি প্লাসের প্রধান সম্পাদক আলমগীর অপুর সঙ্গে গত ৩১ আগস্ট রাত ১০টা ২৭ মিনিটে টানা ১৫ মিনিট কথা বলেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। এইসময় নিজের আক্রোশ থেকে কিছুদিন সি-প্লাস এর সম্প্রচার বন্ধ রাখার জন্য দুঃখ প্রকাশও করেন বলে জানান অপু।

বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ৩১ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে তিনি (হাছান মাহমুদ) আমাকে কল দিয়েছিলেন। কল দিয়ে…উনি হয়ত উনার ভুল বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরে উনি আমাকে কল করে অনেকগুলো কথার ভেতরে উনি বারবার দুঃখ প্রকাশ করেছেন। এটার জন্য উনি লজ্জিত। স্ত্রী পরিবারের সঙ্গে বেলজিয়ামের নিজ বাড়িতে আছেন বলেও অপুকে জানান হাছান মাহমুদ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

এলসি নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

Next Post

ভূমিকম্পে কাঁপল রংপুর

Related Posts

নবম ওয়েজবোর্ড নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী 
জাতীয়

নবম ওয়েজবোর্ড নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী 

সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয়

সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

শেখ হা‌সিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলে গ্রেপ্তার
জাতীয়

শেখ হা‌সিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলে গ্রেপ্তার

Next Post
ভূমিকম্পে কাঁপল রংপুর

ভূমিকম্পে কাঁপল রংপুর

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
নবম ওয়েজবোর্ড নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী 

নবম ওয়েজবোর্ড নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী 

‘প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকরা ভূমিকা পালন করেছে’

‘প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকরা ভূমিকা পালন করেছে’

সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

আর্জেন্টিনা নাকি স্পেন- কে হবে বিশ্বচ্যাম্পিয়ন, আগাম জানাল এআই

আর্জেন্টিনা নাকি স্পেন- কে হবে বিশ্বচ্যাম্পিয়ন, আগাম জানাল এআই

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

06 September 2024

দেশ ছেড়ে বেলজিয়ামে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার