Sunday, May 17, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ভাই-স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রীর স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ

October 5, 2025
in জাতীয়
ভাই-স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রীর স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুখমিলা জামান, ভাই আনিসুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৫ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানিয়েছেন সংস্থার উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম।

সাবেক ভূমিমন্ত্রী, তার পরিবারের সদস্য ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানের স্থাবর সম্পদ ক্রোকের আবেদনে দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান বলেন, সাইফুজ্জামান চৌধুরী, পরিবারের দুজন সদস্য ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে দুদকের সাত সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে তার এবং তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তির নামে স্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানকালে দুদক জানতে পারে, এসব সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর হতে পারে। তদন্তের স্বার্থে এসব সম্পদ ক্রোক করা প্রয়োজন।
এই পরিপ্রেক্ষিতে সাইফুজ্জামান, রুকমিলা, আনিসুজ্জামান এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের চট্টগ্রাম নিজাম রোডের একটি, পাঁচলাইশের একটি, লালখান বাজারের দুটি, পূর্ব নাসিরাবাদের একটি ও চট্টেশ্বরী রোডের একটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে আগ্রাবাদের আখতারুজ্জামান সেন্টারের (মার্কেট) সাইফুজ্জামান ও তার পরিবার-সংশ্লিষ্টদের অংশ, চট্টগ্রামের সার্সন রোডের একটি ও কালুরঘাট শিল্প এলাকার ছয়টি মার্কেটের ভবন ক্রোকের নির্দেশ দেওয়া হয়।

এর আগে, গত বছরের ১৭ অক্টোবর সাবেক ভূমিমন্ত্রী ও তার পরিবারের নামে থাকা দেশ-বিদেশের ৫৮০ বাড়ি, অ্যাপার্টমেন্ট, জমিসহ স্থাবর সম্পদ জব্দের আদেশ দেন আদালত। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুটি ব্যাংকের হিসাব ও বাংলাদেশের একটি ব্যাংকের হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।

গত ৫ মার্চ তার ৩৯টি ব্যাংক হিসাবও অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়। ৯ মার্চ সাইফুজ্জামানের ১০২ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ এবং ৯৫৭ বিঘা জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়।

সম্প্রতি সাইফুজ্জামানের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানাসহ রেড নোটিশ জারির নির্দেশ দেন চট্টগ্রামের একটি আদালত।

Previous Post

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু 

Next Post

সাবেক সংসদ সদস্য মোজাম্মেল গ্রেপ্তার

Related Posts

হঠাৎ রাজধানীজুড়ে পুলিশের কড়া সতর্কতা
জাতীয়

হঠাৎ রাজধানীজুড়ে পুলিশের কড়া সতর্কতা

ঈদযাত্রায় ট্রেনের শেষ দিনের টিকিট বিক্রি চলছে
জাতীয়

ঈদযাত্রায় ট্রেনের শেষ দিনের টিকিট বিক্রি চলছে

‘বিএনপির রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের’
জাতীয়

‘বিএনপির রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের’

Next Post
সাবেক সংসদ সদস্য মোজাম্মেল গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য মোজাম্মেল গ্রেপ্তার

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ভালো আম চেনার উপায়

ভালো আম চেনার উপায়

এফএ কাপের শিরোপা জিতল ম্যানসিটি

এফএ কাপের শিরোপা জিতল ম্যানসিটি

হঠাৎ রাজধানীজুড়ে পুলিশের কড়া সতর্কতা

হঠাৎ রাজধানীজুড়ে পুলিশের কড়া সতর্কতা

শাহ আলী মাজারে হামলা: জামায়েতের ১৫০ সদস্যকে আসামি

শাহ আলী মাজারে হামলা: জামায়েতের ১৫০ সদস্যকে আসামি

যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার