Tuesday, June 30, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ওপেনারদের রেকর্ড ঝড়ের পরেও ৩০০ করতে পারল না বাংলাদেশ

October 23, 2025
in খেলা
ওপেনারদের রেকর্ড ঝড়ের পরেও ৩০০ করতে পারল না বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক
সাইফ হাসান ও সৌম্য সরকারের ব্যাটে দুর্দান্ত শুরু। আগ্রাসী ব্যাটিংয়ে রেকর্ড গড়া ১৭৬ রানের ওপেনিং জুটি গড়েন এই দুই ব্যাটার। এমন দুর্দান্ত শুরুর পরও স্কোরবোর্ডে তিনশো রান যোগ করতে পারেনি। সৌম্য-সাইফের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২৯৬ রানের পুঁজি পেয়েছে টাইগাররা।

জবাবে মাঠে এখন ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। ১৩.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৪৭ রান ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এ দিন শুরু থেকেই দুর্দান্ত ব্যাট করতে থাকেন সাইফ-সৌম্য। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের পাত্তা না দিয়ে শতরানের জুটি গড়েন তারা। এতে ১০ বছর পর ওয়ানডেতে ১০০ রানের ওপেনিং জুটি দেখে মিরপুর।

সব দল মিলিয়ে ২০১৫ সালে ১১ নভেম্বরের পর মিরপুরে ওয়ানডেতে এটাই সর্বোচ্চ উদ্বোধনী জুটি। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১৪৭ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন বাংলাদেশের তামিম ইকবাল ও ইমরুল কায়েস।

দুর্দান্ত ব্যাটিংয়ে দুই ওপেনার সৌম্য ও সাইফ দুজনেই পেয়েছেন ফিফটি। ৪৪ বলে ওয়ানডে ক্যারিয়ারের নিজেদের প্রথম ফিফটির দেখা পান সাইফ। অন্যদিকে ৪৮ বলে ক্যারিয়ারের ১৪তম ফিফটি তুলে নেন সৌম্য।

দলীয় ১৭৬ রানে জুটি ভাঙে। ৭২ বলে ৮০ রান করে সাজঘরে ফিরে যান সাইফ। তার বিদায়ের পর পরই আউট হন সৌম্য। এতে ৯ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। ৮৬ বলে ৯১ রান করে ফিরে যান সৌম্য।

সাইফ–সৌম্যর ১৭৬ ওয়ানডেতে উদ্বোধনী জুটিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তামিম-লিটনের ২৯২ রানের জুটি এখনও শীর্ষে। সাইফ-সৌম্যের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ।

মাঝে নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয় হাল ধরার চেষ্টা করেন। ৬ রানের জন্য ফিফটি মিস করেন শান্ত। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রানের পুঁজি পায় স্বাগতিকরা। শান্ত ৪৪ ও হৃদয় করেন ২৮ রান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আকিল হোসেন নেন সর্বোচ্চ ৪টি উইকেট।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

মৃত্যুর ২৯ বছর পর সালমান শাহ এর ফ্ল্যাটে পুলিশি অভিযান

Next Post

সার্জারি ছাড়াই কয়েক মিনিটেই জোড়া লাগবে ভাঙা হাড়!

Related Posts

ব্রাজিলকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট ভাইরাল
খেলা

ব্রাজিলকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট ভাইরাল

ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯
খেলা

ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯

নেদারল্যান্ডসের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো
খেলা

নেদারল্যান্ডসের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

Next Post
সার্জারি ছাড়াই কয়েক মিনিটেই জোড়া লাগবে ভাঙা হাড়!

সার্জারি ছাড়াই কয়েক মিনিটেই জোড়া লাগবে ভাঙা হাড়!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি

বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি

অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

বাজেট অধিবেশন বসছে রোববার

বাজেট পাস, কোন মন্ত্রণালয় কত টাকা বরাদ্দ পেলো

জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড 

জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড 

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

23 October 2025

ওপেনারদের রেকর্ড ঝড়ের পরেও ৩০০ করতে পারল না বাংলাদেশ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার