Tuesday, June 30, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

সার্জারি ছাড়াই কয়েক মিনিটেই জোড়া লাগবে ভাঙা হাড়!

October 23, 2025
in অন্যান্য
সার্জারি ছাড়াই কয়েক মিনিটেই জোড়া লাগবে ভাঙা হাড়!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
ভাবুন তো, মারাত্মকত কোনো দুর্ঘটনায় আপনার হাত বা পা ভেঙে গেছে; কিন্তু মাত্র কয়েক মিনিটের মধ্যেই সেই হাড় আবার জোড়া লেগে গেল এক আঠার সাহায্যে! এটি অবিশ্বাস্য মনে হলেও, চীনা বিজ্ঞানীরা ঠিক এমনই এক যুগান্তকারী বোন গ্লু তৈরি করেছেন, যা চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। এই আঠার নাম দেওয়া হয়েছে Bone-02 (বোন-০২)।

ঝেজিয়াং ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের অধ্যাপক ফ্যান শুনউ ও ড. লিন শিয়ানফেং-এর নেতৃত্বে একটি গবেষক দল এই আঠা তৈরি করেছেন। এটি মাত্র কয়েক মিনিটের মধ্যে ভাঙা হাড় মেরামত করতে পারে, যার জন্য কোনো রকম জটিল সার্জারির প্রয়োজন হবে না।

এই আঠার উদ্ভাবনের পেছনেও রয়েছে এক অদ্ভুত অনুপ্রেরণা । বিজ্ঞানীরা লক্ষ্য করেন, সমুদ্রের ঢেউ আর নোনা জলের মধ্যেও ঝিনুক কীভাবে শক্তভাবে পাথর বা সেতুর স্তম্ভে আটকে থাকে। সেই প্রাকৃতিক নকশা মাথায় রেখেই গবেষকরা এমন এক আঠা তৈরি করেন, যা রক্তভেজা শরীরের ভেতরেও নিখুঁতভাবে কাজ করতে সক্ষম।

অধ্যাপক ফ্যান শুনউ জানান, গত একশো বছর ধরে বিজ্ঞানীরা হাড় জোড়া লাগানোর উপযোগী আঠা তৈরির চেষ্টা করেও জৈবিক নিরাপত্তা এবং প্রয়োজনীয় শক্তির কারণে ব্যর্থ হচ্ছিলেন। কিন্তু Bone-02 সেই সীমা ভেঙে দিয়েছে। মাত্র দুই থেকে তিন মিনিটেই এটি এমন শক্ত বন্ধন তৈরি করে, যা ১৮০ কিলোগ্রামেরও বেশি চাপ সহ্য করতে সক্ষম। এমনকি একবার লাগলে হাতুড়ির বাড়ি দিয়েও এই বন্ধন আলাদা করা প্রায় অসম্ভব।

আগে যেখানে হাড় জোড়া লাগাতে বড় করে কেটে স্ক্রু ও ধাতব প্লেট বসাতে হতো, এখন চিকিৎসকরা মাত্র দুই থেকে তিন সেন্টিমিটার ছোট একটি ছিদ্র করেই এই গ্লু ইনজেক্ট করতে পারেন। কয়েক মিনিটের মধ্যেই হাড় এমনভাবে জোড়া লাগে, দেখে মনে হয় যেন ভাঙেইনি কখনো।

আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই আঠা শরীর নিজেই শুষে নেয়। ছয় মাসের মধ্যে যখন হাড় পুরোপুরি সেরে ওঠে, তখন সেই আঠার কোনো চিহ্নই শরীরে থাকে না। ফলে দ্বিতীয়বার সার্জারির সময়, খরচ ও ঝামেলা অনেকটাই কমে আসে। ইতিমধ্যেই দেড়শ জন রোগীর শরীরে এই আঠা ব্যবহার করে আশানুরূপ ফল পাওয়া গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তি দ্রুত হাড় জোড়া লাগিয়ে জীবনরক্ষায় বড় ভূমিকা রাখতে পারে, বিশেষ করে দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগের সময়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ওপেনারদের রেকর্ড ঝড়ের পরেও ৩০০ করতে পারল না বাংলাদেশ

Next Post

ওয়েস্ট ইন্ডিজকে গুড়িয়ে বাংলাদেশের সিরিজ জয়

Related Posts

দেশে পৌঁছেছে কাতারে নিহত ৫ বাংলাদেশির মরদেহ
অন্যান্য

দেশে পৌঁছেছে কাতারে নিহত ৫ বাংলাদেশির মরদেহ

অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন জুলাই শহীদের বাবা!
অন্যান্য

অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন জুলাই শহীদের বাবা!

শুক্রবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় 
অন্যান্য

আজ ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

Next Post
ওয়েস্ট ইন্ডিজকে গুড়িয়ে বাংলাদেশের সিরিজ জয়

ওয়েস্ট ইন্ডিজকে গুড়িয়ে বাংলাদেশের সিরিজ জয়

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
এইচএসসি পরীক্ষা : কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

এইচএসসি পরীক্ষা : কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

যে মাছ খেলে বাড়তে পারে ক্যানসার ও হৃদরোগের ঝুঁকি

যে মাছ খেলে বাড়তে পারে ক্যানসার ও হৃদরোগের ঝুঁকি

‘শেষ মূহুর্তে ইজ্জতটা বাঁচল’

‘শেষ মূহুর্তে ইজ্জতটা বাঁচল’

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

ব্রাজিলকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট ভাইরাল

ব্রাজিলকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট ভাইরাল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

23 October 2025

সার্জারি ছাড়াই কয়েক মিনিটেই জোড়া লাগবে ভাঙা হাড়!

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার