Tuesday, June 30, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

খাদে উল্টে পড়ল বাস, চাপা পড়ে প্রাণ গেল মা-মেয়ের

October 24, 2025
in সারাদেশ
খাদে উল্টে পড়ল বাস, চাপা পড়ে প্রাণ গেল মা-মেয়ের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে যাওয়ার পথে সড়কের পাশে থাকা খাদে উল্টে পড়েছে একটি যাত্রীবাহী বাস। এতে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ গেছে দুইজনের। সম্পর্কে তারা মা-মেয়ে।

শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার-সংলগ্ন শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামের আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের কর্মকর্তা। সপরিবারে তিনি ঢাকা থেকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের ঘুরতে আসছিলেন।

জয়কলস হাইওয়ে পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গুয়ার হাওরে ঘোরার উদ্দেশ্যে ঢাকা থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের ১১ উচ্চপদস্ত কর্মকর্তা পরিবারের ৪১ জন সদস্যকে নিয়ে সেঁজুতি ট্রাভেলসের একটি বাসে করে  সুনামগঞ্জে আসছিলেন। বাসটি ভোরে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার-সংলগ্ন শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাম পাশের খাদে পড়ে উল্টে যায়।

এ সময় বাসের চাপায় ঘটনাস্থলেই মনজুরা আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা নিহত হন এবং ১৫ জন যাত্রী আহত হন।

ঘটনার পরপরই বাস ফেলে পালিয়ে গেছে বাসটির চালক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে প্রাথমিক চিকিৎসা নেন তারা।

ঘটনাস্থলের পাশের বাঘেরকোনা গ্রামের বাসিন্দা গণমাধ্যমকর্মী কুহিনূর রহমান নাহিদ বলেন, ভোরে দুর্ঘটনার শব্দ শুনে আমরা এগিয়ে দেখি পর্যটকবাহী একটি বাস সড়কের পাশের খাদে উল্টে পড়ে আছে। সঙ্গে সঙ্গে বিষয়টি হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। আমাদের ধারণা চালক হয়তো ঘুমের ঘোরে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। না হয় কোনো যানবাহনকে অতিক্রম করতে গিয়ে সরু সড়কের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত মনজুরা আক্তারের স্বামী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ঢাকা থেকে সিলেট পর্যন্ত তারা নিরাপদে আসেন। সুনামগঞ্জ -সিলেট সড়কের তেমুখি পয়েন্ট বাসের চালককে আধা ঘণ্টা বিশ্রামের সুযোগ দেওয়া হয়। কিন্তু দুর্ঘটনাস্থলের কাছে এসে হঠাৎ করে তাদের বাসটি এলোমেলোভাবে চলার এক পর্যায়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায় এবং বাসের নিচে পড়ে তার স্ত্রী ও মেয়ে নিহত হয়। আমাদের ধারণা হয়তো বাসের চালকের চোখে ঘুম এসেছিল। কারণ, কোনো যানবাহনের সঙ্গে বাসের ধাক্কা বা সংঘর্ষের ঘটনা ঘটেনি। ঘটনার পরই চালক বাস ফেলে পালিয়ে গেছে।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া বাসের নিচ থেকে দুইজনের মরদেহ ও আহতদের উদ্ধার করা হয়েছে।

শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মন্তোষ মল্লিক বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া পর্যটকবাহী বাসের নিচ থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ইভিএম বাতিল, ফিরল ‘না’ ভোটের বিধান

Next Post

৭ দিনে যৌথ অভিযানে গ্রেপ্তার ১৫১

Related Posts

চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
সারাদেশ

চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

রামুতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
সারাদেশ

রামুতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন জুলাই শহীদের বাবা!
অন্যান্য

অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন জুলাই শহীদের বাবা!

Next Post
৭ দিনে যৌথ অভিযানে গ্রেপ্তার ১৫১

৭ দিনে যৌথ অভিযানে গ্রেপ্তার ১৫১

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

ব্রাজিলকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট

ব্রাজিলকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট

শেখ পরিবারের নামে স্থাপনার নাম পরিবর্তন বিতর্কে সিনেট অধিবেশন বর্জন

শেখ পরিবারের নামে স্থাপনার নাম পরিবর্তন বিতর্কে সিনেট অধিবেশন বর্জন

চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯

ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

24 October 2025

খাদে উল্টে পড়ল বাস, চাপা পড়ে প্রাণ গেল মা-মেয়ের

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার