Thursday, April 30, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের ৪৯ নেতার পদত্যাগ

October 27, 2025
in রাজনীতি
গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের ৪৯ নেতার পদত্যাগ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের জেলা শাখার সভাপতিসহ নবগঠিত কমিটির ৪৯ জন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বিভাগীয় উপকমিটির বিরুদ্ধে স্বেচ্ছাচারীতার অভিযোগ তুলে তারা এই ঘোষণা দেন।

সোমবার (২৭ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. আল আমিন সরদার।

এর আগে রোববার জেলা শাখার সভাপতি মো. আল আমিন সরদারসহ সদ্য গঠিত ৪৯ জন নেতা পদত্যাগের ঘোষণা দিয়ে কেন্দ্রীয় কমিটির কাছে ইমেইলের মাধ্যমে চিঠি দেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গণঅধিকার পরিষদ (জিওপি) গোপালগঞ্জ জেলার নবঘোষিত কমিটি গঠনের পর থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। নতুন কমিটির সভাপতি মো. আল আমিন সরদার ও সাংগঠনিক সম্পাদক কে এম নাজমুল ইসলামসহ মোট ৬৩ সদস্যবিশিষ্ট এই কমিটির মধ্যে ৪৯ জন সদস্য আজ পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

পদত্যাগকারীদের অভিযোগ, নতুন কমিটি গঠন প্রক্রিয়ায় দলের মূলনীতি, যোগ্যতা ও মাঠপর্যায়ের ত্যাগ-তিতিক্ষা কোনোভাবে বিবেচনা করা হয়নি। অনেক পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীকে বঞ্চিত করে ব্যক্তিকেন্দ্রিকতা ও পক্ষপাতের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়েছে, যা গণঅধিকার পরিষদের আদর্শ ও গণতান্ত্রিক চেতনার পরিপন্থি।

এতে আরও উল্লেখ করা হয়, আমরা সবসময় দলের প্রতি অনুগত থেকেছি, কিন্তু যে কমিটিতে আস্থা ও ন্যায়বিচার নেই, সেখানে থেকে কোনো দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমরা সম্মিলিতভাবে আমাদের পদ থেকে পদত্যাগ করছি। তবে আমরা গণঅধিকার পরিষদের মূল আদর্শ, নীতি ও গণমানুষের রাজনীতিতে বিশ্বাসী।

এ বিষয়ে সদ্য পদত্যাগকারী সভাপতি মো. আল আমিন সরদার বলেন, সদ্য ৬৩ সদস্য বিশিষ্ট আমাদের জেলা কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। যেখানে সাবেক যুবলীগ নেতা ও এনসিপি নেতাদের পদ দেওয়া হয়েছে। এতে কমিটিতে থাকা নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। যার ফলে নেতাকর্মীদের মাঝে নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এতে মনঃক্ষুণ্ন হয়ে আমিসহ ৬৩ সদস্যদের মধ্যে ৪৯ সদস্য পদত্যাগের ঘোষণা দিয়েছি। মূলত এখানে স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতি করেছে বিভাগীয় উপকমিটি। রোববার আমরা কেন্দ্রীয় কমিটির ইমেইলে সবাই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর ৬৩ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।

Previous Post

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ক্যারিবীয়দের বিপক্ষে নামছে বাংলাদেশ

Next Post

বাংলাদেশে জুনিয়র অ‍্যাম্পিউটি ফুটবলের যাত্রা শুরু

Related Posts

বিজয় মিছিল করবে না বিএনপি, হবে দোয়া মাহফিল
রাজনীতি

শ্রমিক দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ

বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়, প্রশ্ন জামায়াত নেতার
রাজনীতি

বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়, প্রশ্ন জামায়াত নেতার

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি সংসদে তোলার দাবি রুমিন ফারহানার
রাজনীতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি সংসদে তোলার দাবি রুমিন ফারহানার

Next Post
বাংলাদেশে জুনিয়র অ‍্যাম্পিউটি ফুটবলের যাত্রা শুরু

বাংলাদেশে জুনিয়র অ‍্যাম্পিউটি ফুটবলের যাত্রা শুরু

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার টিপস

মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার টিপস

হরমুজ প্রণালিতে আটকে আছেন ২ হাজার ৪০০ নাবিক

হরমুজ প্রণালিতে আটকে আছেন ২ হাজার ৪০০ নাবিক

বিজয় মিছিল করবে না বিএনপি, হবে দোয়া মাহফিল

শ্রমিক দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ

জামিন পেলেন ইমি

জামিন পেলেন ইমি

সরকার ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না: প্রধানমন্ত্রী

সরকার ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না: প্রধানমন্ত্রী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার