Wednesday, June 10, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

১৯ বছর পর ময়নুলকে দেশে ফিরিয়ে আনলো সেনাবাহিনী

November 2, 2025
in জাতীয়
১৯ বছর পর ময়নুলকে দেশে ফিরিয়ে আনলো সেনাবাহিনী
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় দীর্ঘ ১৯ বছর পর সুদান থেকে দেশে ফিরেছেন মো. ময়নুল হক। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার তালুক বাজিত গ্রামের রজ্জব আলীর ছেলে।

রোববার (২ নভেম্বর) দুপুরে বাংলাদেশ আর্মির ফেসবুকে দেওয়া এক পোস্ট এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২২ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ‘ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই’ (UNISFA)-তে বাংলাদেশের একটি ব্যাটালিয়ন মোতায়েন রয়েছে। ২০২৫ সালের মে মাসের প্রথম সপ্তাহে  বাংলাদেশ ব্যাটালিয়ন, ব্যানব্যাট-৩ এর একটি টহলদল আবেই বাজার এলাকায় হঠাৎ এক বাংলাদেশি (ময়নুল হক) নাগরিকের সন্ধান পায়।

জানা যায়, প্রায় ১৯ বছর পূর্বে ঠিকাদারির কাজে সুদানের রাজধানী খার্তুমে পাড়ি জমান ময়নুল। কিন্তু হঠাৎ শুরু হওয়া গৃহযুদ্ধ তার জীবনকে সম্পূর্ণ বিপর্যস্ত করে দেয়। বহুদিন অবরুদ্ধ অবস্থায় থাকার পর প্রাণ বাঁচাতে তিনি পলায়ন করে চলে আসেন আবেই অঞ্চলে। দুর্ভাগ্যক্রমে এসময় তিনি হারান পাসপোর্টসহ সমস্ত বৈধ নথিপত্র, যার ফলে দেশে ফেরা তার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে।

বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সাক্ষাৎ পেয়ে তার দেশে ফিরে আসার প্রবল আকুতির কথা জানান। এ প্রেক্ষিতে আবেইতে অবস্থানরত সেনাবাহিনীর সদস্যবৃন্দ বাংলাদেশে তার পরিবারের সাথে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করেন এবং তার দেশে ফেরার আবেদন সেনাসদরে প্রেরণ করেন। পরবর্তীতে আবেদনটি সশস্ত্র বাহিনী বিভাগের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হলে গত ১৫ আগস্ট ইথিওপিয়ায় অবস্থিত বাংলাদেশি দূতাবাস কর্তৃক উক্ত ব্যক্তির বাংলাদেশে প্রত্যাবর্তনের নিমিত্তে ‘ট্রাভেল পারমিট’ ইস্যু করা হয়।

এছাড়া ময়নুলের বর্তমান আর্থিক অবস্থা বিবেচনা করে দূতাবাস কর্তৃক বাংলাদেশে প্রত্যাবর্তনের বিমান ভাড়া এবং আনুসাঙ্গিক আর্থিক সহায়তা প্রদান করা হয়। এরপর গত ২৯ অক্টোবর সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে আবেই হতে বিমানযোগে জুবা, সাউথ সুদানে আগমন করেন। জুবা, সাউথ সুদান হতে তিনি ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমানযোগে আজ (রোববার) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় অবতরণ করেন।

দীর্ঘ ১৯ বছর পর সুদানের প্রত্যন্ত অঞ্চল হতে বাংলাদেশে প্রত্যাবর্তন এবং তার পরিবারের সাথে মিলিত হতে পেরে ময়নুল হক খুবই আনন্দিত ও আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি তার প্রত্যাবর্তনের জন্য সহায়তা প্রদানকারী সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

যুদ্ধবিধ্বস্ত এলাকায় আটকে পড়া একজন বাংলাদেশি নাগরিকের দেশে প্রত্যাবর্তনের মতো মানিবক কার্যক্রমে সম্পৃক্ত হতে পেরে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ আনন্দিত ও গর্বিত। যেকোনো প্রয়োজনে দেশের মানুষের পাশে থাকার জন্য বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

চীনের সঙ্গে যৌথভাবে ড্রোন কারখানা স্থাপন করছে বাংলাদেশ

Next Post

হানিফসহ ৪ জনের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

Related Posts

সরকারি শূন্যপদে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করবে সরকার: প্রধানমন্ত্রী
জাতীয়

সরকারি শূন্যপদে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করবে সরকার: প্রধানমন্ত্রী

প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড
জাতীয়

আমি ক্ষমতা চাই না, কিন্তু জনগণের প্রতি দায়িত্ব অস্বীকার করতে পারি না: শেখ হাসিনা

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা: প্রধানমন্ত্রী
জাতীয়

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা: প্রধানমন্ত্রী

Next Post
হানিফসহ ৪ জনের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

হানিফসহ ৪ জনের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
সরকারি শূন্যপদে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করবে সরকার: প্রধানমন্ত্রী

সরকারি শূন্যপদে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করবে সরকার: প্রধানমন্ত্রী

কবর থেকে সালমান শাহ’র লাশ তোলার নির্দেশ

কবর থেকে সালমান শাহ’র লাশ তোলার নির্দেশ

প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

আমি ক্ষমতা চাই না, কিন্তু জনগণের প্রতি দায়িত্ব অস্বীকার করতে পারি না: শেখ হাসিনা

যাত্রাবাড়ীতে ১৩ রাউন্ড গুলিও আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩

যাত্রাবাড়ীতে ১৩ রাউন্ড গুলিও আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

02 November 2025

১৯ বছর পর ময়নুলকে দেশে ফিরিয়ে আনলো সেনাবাহিনী

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার