Sunday, November 8, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ট্রাম্পের স্বাক্ষরে অবসান ঘটল মার্কিন শাটডাউনের

November 13, 2025
in আন্তর্জাতিক
ট্রাম্পের স্বাক্ষরে অবসান ঘটল মার্কিন শাটডাউনের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে চলা সরকারি ‘শাটডাউন’ শেষ করার পক্ষে ভোট দিয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের মধ্য দিয়ে সেটি পূর্ণতা পেয়েছে।

স্থানীয় সময় বুধবার (১২ নভেম্বর) প্রতিনিধি পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে এই বিষয়টি নিয়ে সমঝোতা চুক্তিটির পক্ষে ২২২ ভোট ও বিপক্ষে ২০৯ ভোট পড়ে।

প্রতিনিধি পরিষদের ছয়জন ডেমোক্র্যাট সদস্য রিপাবলিকানদের সঙ্গে যোগ দিয়ে ‘হ্যাঁ’ ভোট দেওয়ায় প্রস্তাবটি উৎরে যায়। খবর রয়টার্স ও বিবিসির।

তবে এর মধ্যে শাটডাউন শুরু হওয়ার পর ৪৩ দিন কেটে গেছে। এতে যুক্তরাষ্ট্রের হাজার হাজার ফেডারেল কর্মী বেতন ছাড়াই কাজ করতে বাধ্য হয়েছেন, অনেককে বিনা বেতনে ছুটিতে পাঠানো হয়েছে অথবা অব্যাহতি দেওয়া হয়।

এর আগে সোমবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে শাটডাউন শেষ করার ও সরকারকে তহবিল যোগানোর একটি প্রস্তাব পাস হয়েছিল, বুধবার সেটিই অনুমোদন করেছে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ।

কংগ্রেসের উভয়কক্ষে পাস হওয়া এই প্রস্তাবটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের জন্য পাঠানো হয়। বুধবার ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় সন্ধ্যায় হোয়াইট হাউজের ওভাল দপ্তরে ট্রাম্প প্রস্তাবটিতে স্বাক্ষর করেন।

এর মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘতম সরকারি শাটডাউন অবসান হওয়ার পথ খুললো। প্রস্তাবটি প্রতিনিধি পরিষদে পাস হওয়ার প্রায় দুই ঘণ্টার মধ্যেই ট্রাম্প এটিতে স্বাক্ষর করেন।

এর ফলে যুক্তরাষ্ট্রের সরকারি খাদ্য সহায়তা ফের শুরু, হাজার হাজার ফেডারেল কর্মীর আটকে থাকা বেতন দেওয়া ও ব্যাহত এয়ার ট্র্যাফিক কন্ট্রোল সিস্টেম আবার স্বাভাবিক অবস্থায় ফেরার প্রক্রিয়া শুরু হবে।

প্রস্তাবটিতে ট্রাম্পের স্বাক্ষরের ফলে ৪৩ দিন ধরে বিনাবেতনে ছুটিতে থাকা ফেডারেল কর্মীরা আবার তাদের কাজে ফিরতে পারবেন।

রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবারই তারা কাজে ফিরতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। তবে সরকারি সবগুলো পরিষেবা ও কার্যক্রম কতো দ্রুত পুরোপুরি সচল হবে তা পরিষ্কার হয়নি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি গোবিন্দ

Next Post

রাজধানীজুড়ে যানবাহন সংকট

Related Posts

ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক

ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা

নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
আন্তর্জাতিক

নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির

আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
আন্তর্জাতিক

আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প

Next Post
রাজধানীজুড়ে যানবাহন সংকট

রাজধানীজুড়ে যানবাহন সংকট

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
প্রয়োজনে টিকিট দেব, তবু দেশে আসেন : হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

প্রয়োজনে টিকিট দেব, তবু দেশে আসেন : হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট শুরু ৯ নভেম্বর

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট শুরু ৯ নভেম্বর

ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম

ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

বুয়েটে ভর্তি আবেদন শুরু ২১ নভেম্বর, পরীক্ষা ১৬ জানুয়ারি

বুয়েটে ভর্তি আবেদন শুরু ২১ নভেম্বর, পরীক্ষা ১৬ জানুয়ারি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

13 November 2025

ট্রাম্পের স্বাক্ষরে অবসান ঘটল মার্কিন শাটডাউনের

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার