Wednesday, August 26, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

হংকংয়ে বহুতল ভবনে আগুনে প্রাণহানী বেড়ে ৪৪, নিখোঁজ ২৭৯

November 27, 2025
in জাতীয়
হংকংয়ে বহুতল ভবনে আগুনে প্রাণহানী বেড়ে ৪৪, নিখোঁজ ২৭৯
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো এলাকায় পাশাপাশি অবস্থিত কয়েকটি বহুতল আবাসিক ভবনে লাগা ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন ৪৫ জন। এছাড়া এখনও নিখোঁজ আছেন ২৭৯ জন। আগুনের সুনির্দিষ্ট কারণও জানা যায়নি এখন পর্যন্ত।

এদিকে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় ‘হত্যার’ অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুজন একটি নির্মাণ প্রতিষ্ঠানের পরিচালক ও একজন প্রকৌশল পরামর্শক।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নিজেদের সবশেষ আপডেটে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

অগ্নিকাণ্ডের কারণ এখনো তদন্তাধীন হলেও পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে সংস্কার কাজ চলছিল ও জানালাগুলোতে পলিস্টাইরিন বোর্ড লাগানো ছিল। এগুলোই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে সাহায্য করেছে বলে ধারণা করা হচ্ছে।

কর্মকর্তারা বলেন, আগুন অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে পাশের ভবনগুলোতেও পৌঁছে যায়, যার একটি কারণ বাঁশের স্ক্যাফোল্ডিং (অস্থায়ী কাঠামো যা শ্রমিক ও উপকরণকে উঁচু স্থানে কাজ করতে সহায়তা করে।) তদন্তে পুলিশ ভবনের বাইরে জাল ও সুরক্ষা সামগ্রী পেয়েছে, যেগুলো আগুন নিরোধক বলে মনে হয়নি। এছাড়া জানালাগুলোতে স্টাইরোফোমও পাওয়া গেছে।

ঘটনার পরের দিন সকালেও টাওয়ার ব্লকগুলোর কিছু অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। আটটি ভবনের মধ্যে চারটির আগুন নিয়ন্ত্রণে এসেছে। দমকল বিভাগ জানিয়েছে, পুরো আগুন নিয়ন্ত্রণে আনতে পুরো দিন লেগে যাবে।

এরই মধ্যে শত শত বাসিন্দাকে সরিয়ে নিয়ে জরুরি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। যারা পুনর্বাসনের প্রয়োজন, তাদের জন্য জরুরি আবাসন বরাদ্দ করা হচ্ছে।

হংকং ফায়ার ডিপার্টমেন্ট আগুনটিকে লেভেল-ফাইভ অ্যালার্ম হিসেবে শ্রেণিবদ্ধ করেছে, যা সর্বোচ্চ সতর্কতার স্তর। হংকংয়ে সর্বশেষ এমন শ্রেণির অগ্নিকাণ্ড ঘটেছিল ১৭ বছর আগে। ১৯৯৬ সালে হংকংয়ের কোউলুন এলাকায় একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগে ৪১ জন নিহত হন। গতকালের ঘটনার আগে এটিই ছিল শহরটির সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড।

স্থানীয় পুলিশের মুখপাত্র জানান, আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে যে, নির্মাণ প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা ব্যক্তিরা চরম অবহেলা করেছেন। তাদের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে ও আগুন নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়ে, যার ফলে ব্যাপক প্রাণহানি হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

এবার বঙ্গোপসাগরে ভূমিকম্প, কেঁপে উঠল টেকনাফ

Next Post

প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

Related Posts

নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
জাতীয়

নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী

গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে কবে জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
জাতীয়

গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে কবে জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত
জাতীয়

রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত

Next Post
প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী

গুলশানের রেস্টুরেন্ট থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার

গুলশানের রেস্টুরেন্ট থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার

৪৮তম বিশেষ বিসিএসের আরও ১৮৪ জনকে নিয়োগ

৪৮তম বিশেষ বিসিএসের আরও ১৮৪ জনকে নিয়োগ

এশিয়া কাপ শুরুর আগে টাইগ্রেস শিবিরে বড় দুঃসংবাদ

এশিয়া কাপ শুরুর আগে টাইগ্রেস শিবিরে বড় দুঃসংবাদ

প্রকাশ্যে এলো মোজতবা খামেনির নতুন ভিডিও

প্রকাশ্যে এলো মোজতবা খামেনির নতুন ভিডিও

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

27 November 2025

হংকংয়ে বহুতল ভবনে আগুনে প্রাণহানী বেড়ে ৪৪, নিখোঁজ ২৭৯

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার