Tuesday, May 5, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

‘ফিফা শান্তি পুরস্কার’ পেলেন ট্রাম্প

December 6, 2025
in আন্তর্জাতিক
‘ফিফা শান্তি পুরস্কার’ পেলেন ট্রাম্প
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক

অবশেষে শান্তি পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধ ও সংঘাত থামিয়ে বিশ্বব্যাপী শান্তি বার্তা নিয়ে আসায় তাকে প্রথম ফিফা শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। ট্রাম্পের হাতে শান্তি পুরস্কারের পদক তুলে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইফান্তিনো।

২০২৬ সালের জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। তার ১৮৮ দিন আগে অর্থাৎ, শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে নির্ধারণ হবে অংশগ্রহণকারী দলগুলোর গ্রুপ ভাগ্য।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ১১টায় শুরু হয় বিশ্বকাপের ড্রয়ের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই ট্রাম্পের হাতে তুলে দেওয়া হয় শান্তি পুরস্কার। পাশে থেকে ইনফান্তিনো পুরস্কারের জন্য দেওয়া সার্টিফিকেট থেকে কিছু অংশ পড়ে শোনান।

শান্তি পুরস্কার পেয়ে ট্রাম্প বলেন, ‘পৃথিবী এখন অনেক নিরাপদ স্থান। এটা সত্যি আমার জীবনের অন্যতম সেরা সম্মান। আমরা লাখ লাখ জীবন বাঁচিয়েছি। যেমন- কঙ্গোর উদাহরণ দেওয়া যায়। ভারত ও পাকিস্তানের যুদ্ধও শুরু হওয়ার আগেই থামানো হলো। জিয়ান্নি অসাধারণ কাজ করেছে। টিকিট বিক্রিতে আপনি রেকর্ড গড়েছেন। এটা ফুটবল ও আপনার জন্য দারুণ ব্যাপার।’

চলতি বছরের নভেম্বরে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ঘোষণা দেয়, শান্তির জন্য অসামান্য ও ব্যতিক্রম কাজ এবং বিশ্বজুড়ে মানুষকে একত্রিত করার জন্য তারা ‘ফিফা শান্তি পুরস্কার’ দিতে চলেছে। বিশ্বের ৫০০ কোটির বেশি ভক্তদের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হবে।

নতুন এই পুরস্কার দেওয়া হয়েছে ড্রয়ের ভেন্যুতেই। হোয়াইট হাউস থেকে মিনিট খানেক দূরে ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে, যার বোর্ড চেয়ার ট্রাম্প নিজেই।

ফিফা প্রেসিডেন্ট সম্প্রতি নোবেল শান্তি পুরস্কার প্রদানের আগে ট্রাম্পের পক্ষে সাফাই গেয়েছেন প্রকাশ্যে। বিজয়ী হিসেবে ভেনেজুয়েলার নেতা মারিয়া কোরিনা মাচাদোর নাম ঘোষণার আগের দিনও ইনস্টাগ্রামে ইনফান্তিনো বলেছিলেন, ট্রাম্প অবশ্যই শান্তি পুরস্কারের দাবি রাখে।

এক নজরে দেখে নিন কোন গ্রুপে কোন দল

গ্রুপ ‘এ’: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপিয়ান প্লে-অফ ‘ডি’ জয়ী দল।

গ্রুপ ‘বি’: কানাডা, কাতার, সুইজারল্যান্ড, ইউরোপিয়ান প্লে-অফ ‘এ’ জয়ী দল।

গ্রুপ ‘বি’: ব্রাজিল, মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।

গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া ও ইউরোপিয়ান প্লে-অফ ‘সি’ জয়ী দল।

গ্রুপ ই: জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট ও ইকুয়েডর।

গ্রুপ ‘এফ’: নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া এবং ইউরোপিয়ান প্লে-অফ ‘বি’ জয়ী দল।

গ্রুপ ‘জি’: বেলজিয়াম, মিশর, ইরান ও নিউজিল্যান্ড।

গ্রুপ ‘এইচ’: স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ে।

গ্রুপ ‘আই’: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে এবং ফিফা প্লে-অফ ২ জয়ী দল।

গ্রুপ ‘জে’: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।

গ্রুপ ‘কে’: পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া এবং ফিফা প্লে-অফ ১ জয়ী দল।

গ্রুপ ‘এল’: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা।

Previous Post

খালেদা জিয়াকে দেখতে আবারও হাসপাতালে জুবাইদা রহমান

Next Post

২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত, দেখে নিন কোন গ্রুপে কোন দল

Related Posts

সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় নিশ্চিত করল বিজেপি
আন্তর্জাতিক

সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় নিশ্চিত করল বিজেপি

পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়ে মোদির প্রথম প্রতিক্রিয়া
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়ে মোদির প্রথম প্রতিক্রিয়া

পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে বিজেপি
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে বিজেপি

Next Post
২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত, দেখে নিন কোন গ্রুপে কোন দল

২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত, দেখে নিন কোন গ্রুপে কোন দল

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় নিশ্চিত করল বিজেপি

সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় নিশ্চিত করল বিজেপি

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রুবেল

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রুবেল

নুসরাতকেই নির্বাচিত ঘোষণা ইসির, গেজেট শিগগিরই

নুসরাতকেই নির্বাচিত ঘোষণা ইসির, গেজেট শিগগিরই

সাংবাদিককে হুমকি,সুজন এন্টারপ্রাইজের খুঁটির জোর কোথায়?

সাংবাদিককে হুমকি,সুজন এন্টারপ্রাইজের খুঁটির জোর কোথায়?

শাহবাগে মেস থেকে তরুণ চিকিৎসকের মরদেহ উদ্ধার

শাহবাগে মেস থেকে তরুণ চিকিৎসকের মরদেহ উদ্ধার

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার