Wednesday, July 1, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বরিশালে ব্যারিস্টার ফুয়াদের ওপর হামলা, আহত ৫

December 7, 2025
in সারাদেশ
বরিশালে ব্যারিস্টার ফুয়াদের ওপর হামলা, আহত ৫
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বরিশাল প্রতিনিধি
বরিশালের আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোটেক জয়নুল আবেদীনের সমর্থকদের হামলার শিকার হয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও তার দলের নেতাকর্মীরা।

রবিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ হামলা হয়। বিএনপির নেতাকর্মীদের হামলায় এবি পার্টির বরিশাল জেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার রাব্বি, যুগ্ম সদস্য সচিব রায়হান উদ্দীন ও যুগ্ম আহ্বায়ক স্বজল তালুকদারসহ অন্তত ৫ আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন আসাদুজ্জামান ফুয়াদ।
রবিবার দুপুর ১২টায় মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে নেতাকর্মীদের নিয়ে উপস্থিত হন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এ সময় তিনি বলেন, “চাঁদা চাওয়ার কারণে এতদিন সেতুর কাজ স্থগিত ছিল।” এর পরপরই সেখানে থাকা বিএনপির নেতাকর্মীরা ফুয়াদকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। একপর্যায়ে তারা চড়াও হয়ে ব্যারিস্টার ফুয়াদসহ তার কর্মীদের ওপর হামলা চালান। ফুয়াদের সঙ্গে থাকা নেতাকর্মীরা তাকে ঘিরে রাখায় তিনি আহত হননি। তবে, হামলায় জেলা এবি পার্টির বরিশাল জেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার রাব্বি, যুগ্ম সদস্য সচিব রায়হান উদ্দীন ও যুগ্ম আহ্বায়ক স্বজল তালুকদারসহ ৫-৭ আহত হন।

এ বিষয়ে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ রাইজিংবিডি ডটকমকে বলেন, বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদের ওপরে মীরগঞ্জ সেতু প্রকল্প পাস করাতে তিনি বিভিন্ন দপ্তরে ঘুরেছেন। তিনি এ সেতু করাতে অক্লান্ত চেষ্টা করেছেন। তার চেষ্টার ফসল বাস্তবায়ন করতে তিনি তৎপর আছেন। কিন্তু, বিএনপির নেতাকর্মীরা নির্বাচনের পরে সেতুর উদ্বোধন করে ক্রেডিট নিজেদের ঘরে নিতে চেয়েছিল। তা না পেরেই তার ওপর এ হামলা করা হয়েছে।

ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করেন, সেতু উদ্বোধন অনুষ্ঠান বানচাল করার জন্য তার ওপর হামলার চেষ্টা করা হয়েছিল। তিনি রক্ষা পেলেও তার দলের ৫-৭ জন আহত হয়েছেন।

এ হামলা পরিকল্পিত, দাবি করে তিনি বলেন, শনিবার একই কারণে মুলাদীতে মঞ্চে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। এ কারণে উপদেষ্টা অনুষ্ঠানে আসতে পারেননি। এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, আমরা এ ধরনের সমাজব্যবস্থা চাই না। আমরা চাই, গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক। সবাই কথা বলার সুযোগ পাক। ভয় ভীতি প্রদর্শন করা থেকে সবাই বিরত থাকুক। কিন্তু, বিএনপির নেতাকর্মীরা যেভাবে নৈরাজ্য শুরু করেছে, তাতে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব নয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

বাড়ল সয়াবিন তেলের দাম

Next Post

ভুয়া ভুয়া স্লোগানের মুখে মাঠ ছাড়লেন ব্যারিস্টার ফুয়াদ, ভিডিও ভাইরাল

Related Posts

চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
সারাদেশ

চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

রামুতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
সারাদেশ

রামুতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন জুলাই শহীদের বাবা!
অন্যান্য

অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন জুলাই শহীদের বাবা!

Next Post
ভুয়া ভুয়া স্লোগানের মুখে মাঠ ছাড়লেন ব্যারিস্টার ফুয়াদ, ভিডিও ভাইরাল

ভুয়া ভুয়া স্লোগানের মুখে মাঠ ছাড়লেন ব্যারিস্টার ফুয়াদ, ভিডিও ভাইরাল

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ঢাকায় জামায়াতের সমাবেশ আজ

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের চার এমপি

সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি

সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি

বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি

বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি

অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

07 December 2025

বরিশালে ব্যারিস্টার ফুয়াদের ওপর হামলা, আহত ৫

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার