নিজস্ব প্রতিবেদক
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন আয়োজিত বিজয় উৎসবের আয়োজনে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করেছে বাংলাদেশ আবৃত্তি ফেডারশন।
রোববার দুপুরে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সেখানে মুক্তিযুদ্ধের ছবি একে একাত্তরের উত্তাল দিনগুলো স্মরণ করেছেন শিশুশিল্পীরা।
পরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। আয়োজনের প্রথম পর্বে শহীদ বুদ্ধিজীবী দিবস নিয়ে স্মৃতিচারণ করেন বিশিষ্ট কবি এ লেখক আবদুল হাই শিকদার এবং বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা, লেখক ও সাংবাদিক শহীদ বুদ্ধিজীবী জহির রায়হানের ছেলে তপু রায়হান। আলোচনা পর্বের সভাপতিত্ব করেন বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের সভাপতি মেহেদী হাসান।
এরপর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আবৃত্তি , গান, মূকাভিনয় ও অন্যান্য পরিবেশনা অনুষ্ঠিত হয়।
আবৃত্তি পরিবেশন করেন সামছুদ্দোহা পাটোয়ারি , মাহমুদুল হাসান, অনন্যা মাহমুদ, আঞ্জুমান লায়লা নওশিন, মুরাদ শাহ, মাহজাবিন মিতি, তাসনুভা মোহনা, শহীদুল্লাহ কায়সার, কামরুজ্জামান, ইশরাত ঝিমি, শেখ সাদী মারজানসহ অনেকে।
ছিল নাটকের দল বটতলার বিশেষ পরিবেশনা।
সঙ্গীত পরিবেশন করেন….
মনির চৌধুরী,পলাশ লোহ,রাতুল দে দীপ্ত,সুদীপ্ত মজুমদার।
আর বিশেষ মুকাভিনয় পরিবেশন করেছেন রেজওয়ান রাজন।
আগামী ১৬ ডিসেম্বর দিনব্যাপী বিজয় উৎসবের আয়োজন করেছে আবৃত্তি ফেডারেশন। কেন্দ্রীয় শহীদ মিনারে আবৃত্তি প্রতিযোগিতা, পুরস্কার বিতরনী, আলোচনা ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে।
আগামী ১৬ ডিসেম্বর দিনব্যাপী বিজয় উৎসবের আয়োজন করেছে আবৃত্তি ফেডারেশন। কেন্দ্রীয় শহীদ মিনারে আবৃত্তি প্রতিযোগিতা, পুরস্কার বিতরনী, আলোচনা ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে










Discussion about this post