Monday, July 20, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

শর্তসাপেক্ষে বাংলা একাডেমি পুরস্কার নিতে চান কবি মোহন রায়হান

March 1, 2026
in সাহিত্য
শর্তসাপেক্ষে বাংলা একাডেমি পুরস্কার নিতে চান কবি মোহন রায়হান
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার গ্রহণের সিদ্ধান্ত জানিয়ে কবি মোহন রায়হান বলেছেন, “ষড়যন্ত্রের কাছে নতি স্বীকার করা মানে অপশক্তিকে জিতিয়ে দেওয়া। আবার অপমানের প্রতিবাদও জরুরি।” দীর্ঘ চিন্তাভাবনার পর তিনি সম্মাননা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন, তবে পুরস্কারের অর্থ গ্রহণ করবেন না বলে স্পষ্ট করেছেন।

রবিবার (১ মার্চ) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সেখানে তিনি বিশেষ অনুরোধ জানান, প্রচলিত নিয়ম অনুযায়ী যেন প্রধানমন্ত্রীর হাত থেকেই তিনি পুরস্কার গ্রহণ করতে পারেন। প্রয়োজনে অনুষ্ঠানসূচির তারিখ পরিবর্তনের প্রস্তাবও দেন তিনি।

সংবাদ সম্মেলনে কবি বলেন, পুরস্কার প্রদানকে কেন্দ্র করে একটি অনভিপ্রেত, দুঃখজনক ও বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তার ভাষ্য, “আমি কখনো এই পুরস্কারের প্রত্যাশী ছিলাম না, কোনো তদবিরও করিনি। বাংলা একাডেমি স্বপ্রণোদিত হয়ে আমাকে মনোনীত করেছিল।”

তিনি অভিযোগ করেন, নাম ঘোষণার পর একটি স্বার্থান্বেষী গোষ্ঠী তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করে। ৪১ বছর আগে রচিত একটি কবিতাকে কেন্দ্র করে শেষ মুহূর্তে তার পুরস্কার স্থগিত করা হয় বলে দাবি করেন তিনি। বিষয়টিকে তিনি ব্যক্তিগত অপমানের পাশাপাশি “মুক্তচিন্তার প্রতি অবমাননা” হিসেবে উল্লেখ করেন।

কবি পুরস্কার প্রদানের নীতিমালা সংস্কারের দাবি জানিয়ে বলেন, স্বচ্ছ, দলনিরপেক্ষ ও বিশেষজ্ঞনির্ভর প্রক্রিয়া প্রবর্তন করা জরুরি।

এ সময় তিনি জানান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে আলোচনায় তিনি কলম ও মতপ্রকাশের স্বাধীনতার বিষয়টি তুলে ধরেছেন। সেই প্রতিশ্রুতির প্রতি আস্থা রেখেই তিনি সম্মাননা গ্রহণে সম্মত হয়েছেন বলে জানান।

তবে পুরস্কারের অর্থ গ্রহণ না করে তা কোনো সামর্থ্যহীন কবি, লেখক বা সাংস্কৃতিক কর্মীর কল্যাণে প্রদান করার আহ্বান জানান তিনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তানে মার্কিন দূতাবাসে হামলা, নিহত ৮

Next Post

আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ৩

Related Posts

সাংবাদিক ফরিদা আখতার খানের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ
অন্যান্য

সাংবাদিক ফরিদা আখতার খানের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাহিত্য

হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই
সাহিত্য

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

Next Post
আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ৩

আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ৩

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার

রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার

দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা

দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা

১১০৪ জনকে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা

১১০৪ জনকে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা

স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী

শরিক ও জোট নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

01 March 2026

শর্তসাপেক্ষে বাংলা একাডেমি পুরস্কার নিতে চান কবি মোহন রায়হান

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার