Wednesday, June 17, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

প্রথম আলোর মামলায় আসামি ৫০০, ক্ষতির পরিমাণ ৩২ কোটি টাকা

December 22, 2025
in আইন ও অপরাধ
প্রথম আলোর মামলায় আসামি ৫০০, ক্ষতির পরিমাণ ৩২ কোটি টাকা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দৈনিক প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে।

মামলাটি করা হয়েছে রোববার রাতে ঢাকার তেজগাঁও থানায়। প্রথম আলোর করা এই মামলায় অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

একইদিন আরেকটি ইংরেজি দৈনিক ডেইলি স্টারের কার্যালয়েও হামলার ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত সেখানে কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, “এখন পর্যন্ত প্রথম আলো মামলা করেছে, ডেইলি স্টারের মামলাটা প্রক্রিয়াধীন। কারণ তাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তারা এটা নির্ধারণ করতেছে। অফিশিয়ালি এটা নির্ধারণ করার পরেই তারা মামলাটা করবে। তাদের টোটাল কি কি খোয়া গেছে, কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই ফিগারটা তারা ফিগার আউট করতেছে।”

পুলিশ জানায়, প্রথম আলোর করা মামলায় অভিযোগ করা হয়েছে—হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় কেবল লুটপাট করা সম্পদের মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা এবং সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩২ কোটি টাকা।

এদিকে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বলেন, “ইতোমধ্যে ডিএমপি ভিডিও ফুটেজ দেখে এই দুষ্কৃতিকারীদের চিহ্নিত করার চেষ্টা করছে এবং আমরা গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রেখেছি।”

তিনি আরও জানান, হামলার ভিডিও বিশ্লেষণ করে এখন পর্যন্ত ৩১ জনকে শনাক্ত করা হয়েছে, যাদের মধ্যে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের নাম হলো— মো. নাইম, মো. আকাশ আহমেদ সাগর, মো. আব্দুল আহাদ, মো. বিপ্লব, মো. নজরুল ইসলাম মিনহাজ, মো. জাহাঙ্গীর, মো. সোহেল রানা, মো. হাসান, রাসেল ওরফে শাকিল, মো. আব্দুল বারেক শেখ আলামিন, রাশেদুল ইসলাম, সোহেল রানা, শফিকুল ইসলাম, মো. প্রান্ত ওরফে ফয়সাল আহমেদ প্রান্ত, আবুল কাসেম, রাজু হোসাইন ও মো. সাইদুর রহমান।

গ্রেপ্তারদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বলেন, “রাজনৈতিক সম্পৃক্ততা আমি খুঁজতে চাচ্ছি না, এরা দুষ্কৃতিকারী। তারা আইন ভঙ্গ করেছে। আইন নিজের হাতে তুলে নিয়েছে। বাংলাদেশের প্রচলিত যে আইন ও বিচার ব্যবস্থা আছে, সে বিচার ব্যবস্থায় তাদের বিচার নিশ্চিত করা হবে। সে যে দলেরই হোক, যে মতেরই হোক।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি

Next Post

দিল্লির ঢাকা হাইকমিশন থেকে ভিসা দেওয়া বন্ধ করল বাংলাদেশ

Related Posts

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত
আইন ও অপরাধ

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত

মা-মেয়েকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
আইন ও অপরাধ

মা-মেয়েকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
আইন ও অপরাধ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

Next Post
দিল্লির ঢাকা হাইকমিশন থেকে ভিসা দেওয়া বন্ধ করল বাংলাদেশ

দিল্লির ঢাকা হাইকমিশন থেকে ভিসা দেওয়া বন্ধ করল বাংলাদেশ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
‘মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে’

‘মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে’

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার: বিক্ষোভে উত্তপ্ত আদিতমারী

শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার: বিক্ষোভে উত্তপ্ত আদিতমারী

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

22 December 2025

প্রথম আলোর মামলায় আসামি ৫০০, ক্ষতির পরিমাণ ৩২ কোটি টাকা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার