Friday, July 17, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা

August 9, 2024
in জাতীয়
শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ সদস্যের মধ্যে ১৪ জন শপথ নিয়েছেন। শুরুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সোয়া নয়টার পর বঙ্গভবনে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এরপর অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ জন উপদেষ্টাও শপথ নেন। তাদেরকেও শপথ পাঠ করান মো. সাহাবুদ্দিন। আজই শপথ নেয়া উপদেষ্টারা হলেন— বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল, মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার (উবিনীগ) নির্বাহী পরিচালক ফরিদা আখতার, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমীর আ ফ ম খালিদ হাসান, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান বেগম, ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ঢাকার বাইরে থাকায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডা. বিধান রঞ্জন রায়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা ও মুক্তিযুদ্ধে অপারেশন জ্যাকপটের উপ-অধিনায়ক ফারুক-ই-আজম বীর প্রতীক আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেননি।

গত সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনার পদত্যাগের পর দেশের মানুষের কৌতুহল ছিল, অন্তবর্তীকালীন সরকারের প্রধান কে হবেন তা নিয়ে। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্তের পরও জল্পনা-কল্পনা ছিল উপদেষ্টাদের নামের বিষয়ে। পরে আজ সন্ধ্যায় অন্তর্বতীকালীন সরকারের বাকি সদস্যদের নাম জানা যায়।

আজ দুপুর ২টা ১০ মিনিটে ইউনূসকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে সংবর্ধনা জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শপথের পর রাজধানীর রমনা এলাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠবেন ড. ইউনূস। দায়িত্ব পালনকালে তিনি সেখানেই থাকবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ড. ইউনূস

Next Post

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাল অন্তর্বর্তী সরকার

Related Posts

নবম ওয়েজবোর্ড নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী 
জাতীয়

নবম ওয়েজবোর্ড নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী 

সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয়

সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

শেখ হা‌সিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলে গ্রেপ্তার
জাতীয়

শেখ হা‌সিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলে গ্রেপ্তার

Next Post
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাল অন্তর্বর্তী সরকার

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাল অন্তর্বর্তী সরকার

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
নবম ওয়েজবোর্ড নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী 

নবম ওয়েজবোর্ড নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী 

‘প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকরা ভূমিকা পালন করেছে’

‘প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকরা ভূমিকা পালন করেছে’

সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

আর্জেন্টিনা নাকি স্পেন- কে হবে বিশ্বচ্যাম্পিয়ন, আগাম জানাল এআই

আর্জেন্টিনা নাকি স্পেন- কে হবে বিশ্বচ্যাম্পিয়ন, আগাম জানাল এআই

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

08 August 2024

শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার